কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

প্রজীপালন ও র্াজ্যশীসন ২৬১ কঠোর ব্যাবহার কর। হুযূর (সা) বলেন £ যে শাসক শাসন কার্ষের দায়িত্ব পালন করে, তাহার জন্য শাসনকার্য উত্তম কাজ। আর যে ব্যক্তি দায়িত্ব পালনে ক্রুটি করে, তাহার জন্য শাসনকার্য মন্দ। খলীফা হিশাম ইবৃনে আবদুল মালিক শ্রেষ্ঠ আলিম হযরত আবু হাযেম (র)-কে জিজ্ঞাসা করিলেন ঃ শাসনকার্ষের গুরু দায়িত্‌ হইতে পরিত্রাণ লাভের উপায় কি? তিনি উত্তর করিলেন £ উপায় এই যে অর্থ তুমি গ্রহণ কর তাহা হালাল মাল হইতে গ্রহণ কর এবং যে অর্থ তুমি ব্যয় কর তাহা এমন স্থানে ব্যয় কর যে স্থানে ব্যয় করা সঙ্গত। খলীফা বলিলেন £ ইহা কি কেহ করিতে পারে? তিনি বলিলেন যে ব্যক্তি কবরের আযাব সহ্য করিতে অক্ষম এবং বেহেশতে প্রবেশের জন্য উদৃীব, সে ইহা করিতে পারে। পঞ্চম নিয়ম ঃ শরীয়ত অনুযায়ী সকল প্রজাই যেন তাহার প্রতি সত্তৃষ্ট থাকে, শাসনকর্তা এই চেষ্টা করিবেন। রাসূলুল্লাহ্‌ (সা) বলেন £ শাসকগণের মধ্যে তাহারাই উত্তম যাহারা তোমাদিগকে ভালবাসেন এবং তোমরাও তাহাদিগকে ভালবাস । আর যে শাসক তোমাদিগকে শক্র বলিয়া মনে করেন এবং তোমারও তাহাকে অভিশাপ দিয়া থাক, এইরূপ শাসনকর্তা শাসকদের মধ্যে নিকৃষ্টতম ।.. লোকে প্রশংসা করিলে শাসনকর্তার গর্বিত হওয়া সঙ্গত নহে এবং এইরূপ মনে করাও উচিত নহে যে, সকলেই তওপ্রতি সন্তুষ্ট । হয়ত ভয়ের কারণে সকলেই তাহার প্রশংসা করিয়া থাকে । বরং বিশ্বস্ত লোক নিযুক্ত করত ঃ নিজের সম্বন্ধে জনসাধারণের মনোভাব গোপনে অনুসম্ধানপূর্বক জানিয়া লওয়া শাসকের কর্তব্য ৷ কারণ, মানুষ স্বীয় দোষ-ক্রুটি লোক মুখেই জানিতে পারে। ষষ্ঠ নিয়ম ঃ শরীয়তের বিরুদ্ধাচরণ করিয়া শাসক কাহারও সন্তুষ্টিলাভের চেষ্টা করিবেন না। কারণ, শরীয়তের বিরুদ্ধাচরণে যে ব্যক্তি সন্তুষ্ট হয়, তাহার অসস্তুষ্টি শাসকের কোনই ক্ষতি করে না। হযরত উমর (রা) বলেন ঃ প্রত্যুষে যখন আমি গাত্রোথান করি তখন অর্ধেক লোক আমার প্রতি অসন্তুষ্ট হইয়া থাকে। এইরূপ অবশ্যই ঘটিবে। কারণ, শাসক অত্যাচারীকে শাস্তি দিলে সে তৎপ্রতি অসস্তুষ্ট হইবে । সুতরাং বাদী ও বিবাদী উভয় পক্ষকে সন্তুষ্ট করা অসম্ভব। যে ব্যক্তি লোকের সন্তুষ্টির জন্য আল্লাহ্‌র সন্তুষ্টি বর্জন করে, সে নিতান্ত বোকা । হযরত মুআবিয়া (রা) হযরত আয়েশা (রো) নিকট এক পত্র দ্বারা সংক্ষিপ্ত উপদেশ প্রার্থনা করিলেন। হযরত আয়েশা (রা) উত্তরে লিখিলেন ঃ আমি সৃষ্টির সেরা জনাব রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট শুনিয়াছি, যে ব্যক্তি মানুষের অসস্তুষ্টির দিকে লক্ষ্য না করিয়া আল্লাহ্‌র সন্তুষ্টি কামনা করে, আল্লাহ্‌ তাহার প্রতি সন্তুষ্ট হন এবং মানুষকে [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ২৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।