২৬০ সৌভাগ্যের পরশমণি পড়িতে পড়িতে শেষনিশ্বাস ত্যাগ করা এবং যে বস্তু সে নিজের জন্য পছন্দ না করে তাহা অপর মুসলমানের জন্যও পছন্দ না করা । হুযুর (সা) আরও বলেন £ যে ব্যক্তি প্রত্যুষে গাব্রোথান করিয়া আল্লাহ্ ব্যতীত অন্য কোন বিষয়ে স্বীয় হৃদয়কে লিপ্ত করে, সে আল্লাহ্ ভক্ত বান্দা নহে এবং মুসলমানের কাজে ও সেবায় অমনোযোগী থাকে, সে মুসলমান নহে। দ্বিতীয় নিয়ম ৪ প্রয়োজনে যাহারা আগমন করিয়াছে, তাহাদিগকে অযথা নিজ দ্বারে প্রতীক্ষমান রাখাকে তুচ্ছ কার্য বলিয়া মনে করিবেন না এবং এইরূপ করার বিপদ হইতে সর্বদা সন্ত্রস্ত থাকিবেন। উপস্থিত কোন মুসলমানের কাজ বাকি রাখিয়া কোন মফল ইবাদতে লিপ্ত হইবেন না। কারণ, মুসলমানের অভাব-অভিযোগ পূরণ করা সমস্ত নফল ইবাদত হইতে উত্তম । একদা হযরত উমর ইব্ন আবদুল আযীয (রে) জুহরের সময় পর্যন্ত প্রজাদের কার্ষে ব্যস্ত থাকিয়া অতিশয় ক্লান্ত হইয়া পড়িলেন এরবং সামান্য বিশ্রামের জন্য নিজ গৃহে গমন করিলেন। তখন তাহার পুত্র বলিলেন ঃ কি কারণে আপনি নিশ্চিত হইলেন? অসম্ভব নহে যে, এখনই মৃত্যু আসিয়া উপস্থিত হইতে পারে এবং ইত্যবসরে অভাব-অভিযোগ লইয়া কোন ব্যক্তি আপনার প্রতীক্ষায় রহিয়াছে। এমতাবস্থায় মৃত্যু ঘটিলে আপনার কর্তব্যে ক্রটি থাকিয়া যাইবে । তিনি বলিলেনঃ তুমি ঠিক বলিয়াছ। এই বলিয়া তিনি তৎক্ষণাৎ উঠিয়া বাহির হইয়া গেলেন। তৃতীয় নিয়ম ঃ প্রবৃত্তির বশীভূত হওয়া এবং উত্তম খাদ্য ভোজনে ও জীকজমকপূর্ণ পোশাক পরিধানে অভ্যস্ত হওয়া শাসকের উচিত নহে । বরং সর্ব বিষয়ে অল্পে পরিতুষ্ট হওয়া আবশ্যক । কারণ, অল্পে পরিতুষ্ট না হইলে সুবিচার করা সম্ভব নহে। হযরত উমর (রো) হযরত সাল্মান ফারসী (রা)-কে জিজ্ঞাসা করিলেন ঃ আমার সম্বন্ধে আপনার অপছন্দনীয় কি কথা শ্রবণ করিয়াছেন? উত্তরে তিনি বলিলেনঃ আমি শুনিয়াছি, আপনার দস্তরখানে একই সময়ে দুই প্রকার ব্যঞ্জন উপস্থিত থাকে এবং আপনি দুইটি পিরহান রাখিয়া থাকেন-একটি রাত্রে ও অপরটি দিনে পরিধানের জন্য । হযরত উমর (রা) আবার জিজ্ঞাসা করিলেন আচ্ছা, ইহাছাড়া আরও কিছু শুনিয়াছেন কি? তিনি উত্তর করিলেন ৪ না। হযরত উমর (রা) বলিলেন 8 এই দুইটি কথাই মিথ্যা। চতুর্থ নিয়ম ঃ প্রত্যেক কার্ষে যথাসাধ্য নম্র ব্যবহার করিবেন, কঠোরতা অবলম্বন করিবেন না। রাসূলুল্লাহ্ সো) বলেন ঃ যে শাসক প্রজাদের সহিত নম্র ব্যবহার করে, কিয়ামত দিবসে আল্লাহ্ তাহার সহিত নম্র ব্যবহার করিবেন । আর হুযুর (সা) দু'আ করিলেন ঃ ইয়া আল্লাহ্! যে শাসক প্রজাদের সাথে নম্র ব্যবহার করে, তুমি তাহার সহিত নম্র ব্যবহার কর এবং যে ব্যক্তি কঠোর ব্যবহার করে, তুমিও তাহার সহিত [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ২৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।