কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

প্রজাপালন ও রাজ্যশাসন ২৫৯ সদয় ব্যবহার করা, আল্লাহ্‌র বান্দাগণকে সুন্দররূপে প্রতিপালন করা এবং আল্লাহ্‌র প্রতিনিধিত্রে দায়িত্ব পালন করা সহজ হইয়া পড়িবে। এতটুকু উপলব্ধি করার পর মানুষের উচিত আল্লাহ্‌র নির্দেশ অনুসারে রাজ্যশাসন করা এবং আল্লাহ্‌র বিরুদ্ধাচরণে দুনিয়ার সহিত তাল মিলাইয়া রাজদণ্ড পরিচালনা না করা । কারণ, ন্যায়নিষ্ঠ ও সুবিচারের সহিত রাজ্যশাসন পরিচালনা অপেক্ষা অপর কোন ইবাদতও নৈকট্যই আল্লাহর নিকট এত উৎকৃষ্ট ও মহান নহে। রাসূলুল্লাহ্‌ সো) বলেন £ বাদশাহের একদিনের ন্যায় বিচার একাধারে ষাট বৎসরের ইবাদত অপেক্ষা উৎকৃষ্ট । যে সাত শ্রেণীর লোক কিয়ামতের দিন আল্লাহ্র রহমতের ছায়ায় অবস্থান করিবেন বলিয়া হাদীস শরীফে বর্ণিত আছে, তন্ধ্যে প্রথম ব্যক্তি সুবিচারক বাদ্শাহ। রাসূলুল্লাহ্‌ (সা) বলেন, ন্যায়বিচারক বাদ্‌শাহের জন্য ফেরেশতাগণ ষাটজন সিদ্দীকের ইবাদতের সমপরিমাণ আমল আসমানে লইয়া যায়। হুযূর (সা) বলেন যে, ন্যায়বিচারক বাদশাহ আল্লাহ্‌র অতি নৈকট্য প্রাপ্ত ও বড় বন্ধু এবং অত্যাচারী বাদশাহ্‌ আল্লাহ্‌র ভীষণ শাস্তি ভোগের উপযোগী ও তীহার বড় শক্র। হুযূর (সা) আরও বলেন £ সেই আল্লাহ্‌র শপথ যাহার হস্তে মুহম্মদের প্রাণ, সুবিচারক বাদ্‌শাহের জন্য সমস্ত প্রজার আমলের সমপরিমাণ আমল প্রত্যহ ফেরেশতাগণ আস্মানে লইয়া যায় এবং তাহার এক নামায সত্তর হাজার নামাযের সমান। ন্যায়বিচারের সহিত রাজ্যশাসনের ফযীলত যখন এত অধিক, তখন ইহা অপেক্ষা অধিক সৌভাগ্য আর কি হইতে পারে যে, আল্লাহ্‌ তা“আলা যাহাকে বাদৃশাহী প্রদান করিয়াছেন তাহার একঘন্টা অন্যান্য লোকের সারাজীবনের সমতুল্য । আর যে ব্যক্তি আল্লাহ্র এই নিয়ামতের মর্যাদা উপলব্ধি না করিয়া অত্যাচারে ও স্বীয় বাসনা-কামনা চরিতার্থকরণে লিপ্ত হয়, বুঝিতে হইবে যে, তাহার অদৃষ্টে ভীষণ শাস্তি রহিয়াছে। শাসনকর্তা দশটি নিয়ম পালনে তৎপর হইলেই তীহার দ্বারা সুবিচার সন্ভব। শাসকের পালনীয় নিয়মাবলী £ প্রথম নিয়ম ৪ উপস্থিত মুকদ্দমায় বিচারক মনে করিবেন যেন তিনি নিজেই একজন প্রজা এবং অপর কোন ব্যক্তি বিচারক । সুতরাং উপস্থিত মুকদ্দমায় যেরূপ বিচার তিনি নিজের জন্য পছন্দ করেন না, তাহা যেন তিনি অপর মুসলমানের জন্যও পছন্দ না করেন। পছন্দ করিলে তিনি শাসনক্ষমতার অপব্যবহার করত ঃ প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অপরাধে অপরাধী হইবেন । বদরের যুদ্ধের দিন রাসূলুল্লাহ্‌ (সা) ছায়ায় উপবিষ্ট এবং সাহাবা কিরাম (রো) রৌদ্বে ছিলেন, এমন সময় হযরত জিবরাঈল (আ) আসিয়া বলিলেন ঃ ইয়া রাসূলুল্লাহ্‌ (সা)! আপনি ছায়াতে এবং সাহাবাগণ রৌদ্রে! রাসূলুল্লাহ্‌ (সা)-কে এতটুকু ব্যাপারেও সাবধান করিয়া দেওয়া হইয়াছিল। হুযূর (সা) বলেন £ যে ব্যক্তি দোযখ হইতে অব্যাহতি পাইতে ও বেহেশতে যাইতে ইচ্ছা করে, তাহার উচিত কালেমা 'লা ইল্লাহা ইল্লাল্লাহ" [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ২৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।