কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

২৫৮ সৌভাগ্যের পরশমণি দুঃখ-কষ্ট ভোগ ব্যতীত পার্থিব লোভ-লালসা দমন করা সম্ভব নহে। কিন্তু মানব যদিও এ কথার উপর দৃঢ় বিশ্বাস রাখে যে, ইহলৌকিক ক্ষণস্থায়ী আমোদ-আহ্লাদ, ভোগ-বিলাস ভীষণ ক্লেদ ও কর্লেশে পরিপূর্ণ এবং এইজন্য পরকালের চিরস্থায়ী রাজতৃ-সুখ ও অনন্ত অনাবিল শান্তি হইতে তাহাকে বঞ্চিত থাকিতে হইবে তবে পার্থিব জীবনের ক্ষণস্থায়ী লোভ-লালসা দমন করা তাহার জন্য নিতান্ত সহজ হইবে। উহার দৃষ্টান্ত এইরূপঃ যেমন, এক ব্যক্তি কোন রমণীর প্রেমে আসক্ত হইয়া তাহার মিলন কামনায় অধীর হইয়া রহিয়াছে । এমতাবস্থায় যদি তাহাকে বুঝাইয়া বলা যায় যে, তুমি অদ্য রজনী তোমার প্রেয়সীর সহবাস উপভোগ করিলে জীবনে আর কখনও তাহার দর্শনলাভ তোমার ভাগ্যে জুটিবে না; অপরপক্ষে অদ্য রজনী ধৈর্যধারণপূর্বক তাহার সহবাসে বিরত থাকিলে তোমার প্রেয়সীকে হাজার ' হাজার রজনী প্রতিদ্বন্্বীবিহনি নিরক্কুশ সহবাসের জন্য তোমার হাতে অর্পন করা হইবে, তবে এই ব্যক্তির মিলনাকাজ্ক্ষা সীমাহীন ও দুর্দমনীয় হইলেও ভবিষ্যতের হাজার হাজার রজনীর সুদীর্ঘ মিলন-সুখের বাসনায় এই এক রাত্রির বিচ্ছেদ-যাতনা সহ্য করা তাহার জন্য অতি সহজ হইবে । আর পরকালের অনন্ত জীবনের তুলনায় পার্থিব জীবন সহস্রভাগের এক ভাগও নহে। বরং পরলোকের অনন্ত জীবনের সহিত দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের কোন তুলনাই হইতে পারে না। পরলোকের অনন্ত জীবন যে কত দীর্ঘ, মানুষ তাহা কল্পনাও করিতে পারে না। কারণ, মনে কর, সপ্ত আস্মান ও সপ্ত যমীনের বিস্তীর্ণ স্থানকে ক্ষুদ্র সরিষা ছারা পরিপূর্ণ করত £ একটি পাখিকে এইরূপে নিযুক্ত করা হইল যে, ইহা সহস্র বৎসরান্তে একটি করিয়া সরিষা খুটিয়া লইতে থাকিবে, ইহাতেও সমস্ত সরিষা নিঃশেষ হইয়া যাইবে, তথাপি পরকালের অনন্ত জীবনের কিছুমাত্রও হাস পাইবে না। কাহারও আয়ুষ্কাল যদি একশত বৎসর হয় এবং সমগ্র জগতের নিরঙ্কুশ ও একচ্ছত্র আধিপত্য তাহাকে প্রদান করা হয় তথাপি সমগ্র পৃথিবীর উপর তাহার আজীবনের আধিপত্য সুখ পরজগতের অনন্ত রাজ্য সুখের তুলনায় ইহা কত তুচ্ছ ও নগণ্য! অথচ এ জগতে কাহারও ভাগ্যে সমগ্র পৃথিবীর আধিপত্য জুটে না। যত বড় নরপতিই হউক না কেন, পৃথিবীর অতি সামান্য অংশের আধিপত্যই তাহার ভাগ্যে জুটিয়া থাকে । আবার ইহাও কন্টকশূন্য হয় না; বরং তজ্জন্য সর্বদা উদ্দেগপূর্ণ ও সন্ত্রস্ত থাকিতে হয়। সুতরাং পরলোকের অসীম আনন্দপূর্ণ নিরবচ্ছিন্ন বাদ্‌শাহীকে এমন হীন ও আবিলতাপূর্ণ আধিপত্যের বিনিময়ে বিক্রয় করিবার কি কারণ থাকিতে পারে? অতএব শাসক হউক কিংবা শাসিত হউক, সকলেরই কর্তব্য সর্বদা উপরিউক্ত কথাগুলি গভীরভাবে চিন্তা করা এবং হৃদয়ে এ বিষয়টিকে সর্বদা জাগ্থত রাখা । তাহা হইলেই পার্থিব জীবনের এই কয়েকদিনের লোভ-লালসা দমন করা, প্রজাগণের সহিত [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ২৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।