২৫৭ দশম অধ্যায় প্রজাপালন ও রাজ্যশাসন রাজ্য শাসন একটি মহান কার্য । ন্যায় বিচারের সহিত করিলে ইহা ইহজগতে আল্লাহ্ তাআলার প্রতিনিধিত্ এবং ন্যায় বিচারশূন্য ও করুণাহীন হইলে ইহাই আবার শয়তানের প্রতিনিধিত্ব হইয়া পড়ে । কারণ, শাসকের অবিচার ও অত্যাচার অপেক্ষা অধিক অনিষ্টকারিতা অপর কোন অপকর্মেই নাই। শরীয়তের জ্রানলাভ করতঃ তদনুযায়ী রাজ্য শাসন করাই রাজ্যশাসনের মূলনীতি । রাজ্য শাসন সম্বন্ধীয় জ্ঞান অতি বিস্তৃত হইলেও ইহার ভূমিকা এই যে, শাসককে সর্বপ্রথম এতটুকু জানিয়া লওয়া আবশ্যক যে, আল্লাহ্ তাআলা তাহাকে এ জগতে কি উদ্দেশ্যে প্রেরণ করিয়াছেন এবং তাহার স্থায়ী বাসস্থান কোথায়। এ জগত তাহার পান্থশালা মাত্র; স্থায়ী বাসস্থান নহে বরং মুসাফিরের ন্যায় তিনি ইহলোকে আছেন। মাতৃগর্ভ হইতে সফল আরন্ত হইয়াছে এবং কবর ইহার শেষ সীমা । এই পথ অতিক্রম করিয়া তাহার বাসস্থান। যে বৎসর, যে মাস ও যে দিন তীহার আয়ুঙ্কাল হইতে অতিবাহিত হইয়া যায়, উহাদের প্রত্যেকটি তাহার ভ্রমণ পথের এক-একটি মন্যিলম্বরূপ। এইগুলি অতিক্রম করতঃ তিনি তাহার চিরস্থায়ী বাসস্থানের নিকটবর্তী হইতেছেন। যে ব্যক্তি পুল পার হইতে যাইয়া স্বীয় গন্তব্যস্থানের কথা ভুলিয়া পুলের নির্মাণ কার্ধ দর্শনে সময় নষ্ট করে, সে নিতান্ত নির্বোধ ।-বরং সে ব্যক্তিই বুদ্ধিমান যে দুনিয়ারপ পান্থশালা হইতে পরকালের পাথেয় ব্যতীত আর কিছুই অধ্থেষণ করে না এবং যাহা নিতান্ত আবশ্যক তাহা পাইয়াই দুনিয়াতে পরিতুষ্ট থাকে। প্রয়োজনের অতিরিক্ত জিনিস-পত্র প্রাণসংহারক হলাহলম্বরূপ এবং মৃত্যুকালে উহার অধিকারীর ইচ্ছা হইবে যে, তাহার সমস্ত ধনভাণ্তার মৃত্তিকায় পরিপূর্ণ হউক এবং স্বর্ণ-রৌপ্য উহাতে কিছুই না থাকুক । সুতরাং সে যত অধিক ধন-সম্পদই সঞ্চয় করুক না কেন, উহা হইতে কেবল আবশ্যক পরিমাণই তাহার ভোগে আসে; বাকি সমস্তই দুঃখ ও দুশ্চিন্তার বীজ হইয়া দাঁড়ায় এবং মৃত্যুকালে প্রাণ বাহির হওয়ার সময় তজ্জন্য তাহাকে দুঃসহ যন্ত্রণা ভোগ করিতে হয় । হালাল উপায়ে অর্জিত মালের দরুনই এই অবস্থা হইবে । আবার হারাম উপায়ে অর্জিত মাল হইলে এতদ্যতীত তদপেক্ষা সহস্রগুণ অধিক কঠোর ও যন্ত্রণাদায়ক পরকালীন শাস্তি তো তাহার জন্য নির্ধারিত রহিয়াছেই। [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ২৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।