২৫৬ সৌভাগ্যের পরশমণি করাও হারাম ও গর্হিত কার্য । মেহমানীর মজলিসে গান-বাদ্যের ব্যবস্থা থাকাও অবৈধ । আবার উহাতে যুবক-যুবতীদের সমাগম হইলে বহু অনর্থের সৃষ্টি হইয়া থাকে । এ সমস্ত কার্ধের শাসন ও প্রতিরোধ ওয়াজিব। অক্ষম হইলে সেই মজলিস বর্জন করতঃ বাহির হইয়া আসিবে। হযরত ইমাম আহমদ ইব্নে হান্বাল €র) এক মাহফিলে রৌপ্যনির্মিত সুরমাদানী দেখিতে পাইয়া উক্ত মাহফিল পরিত্যাগ করিয়া আসিয়াছিলেন। এইরূপে মজলিসে রেশমী বন্ত্র কিংবা স্বর্ণের আংটি পরিহিত কোন লোক থাকিলে এমন মজলিসে বসাই উচিত নহে। বোধসম্পন্ন নাবালেগও উক্ত পোশাকে সঙ্জিত থাকিলে তথায় উপবেশন করা উচিত নহে। কারণ, মদ্যপান করা যেমন মুসলমানের জন্য হারাম তদ্ধপ রেশমী বস্ত্র পরিধান করাও পুরুষের জন্য হারাম । নাবালেগকে নিষিদ্ধ পোশাক ব্যবহার করিতে দিলে দোষ এই যে, ইহা পরিধানে অভ্যস্ত হইয়া পড়িলে যৌবনেও ইহার লোভ থাকিয়া যাইবে । কিন্তু অবোধ শিশু যদিও রেশমী বস্ত্রের আস্বাদন উপভোগ ও উপলব্ধি করিতে পারে না তথাপি উহা তাহার জন্য হারাম না ইহলেও মাকরূহ মাহফিলে যদি এমন কোন ভাড় উপস্থিত থাকে, যে মিথ্যা ও অশ্রীল বকিয়া বকিয়া লোকদিগকে হাসায়, তবে সেই মজলিসে বসা সঙ্গত নহে। মোটকথা, সমাজে প্রচলিত মন্দ কার্যসমূহের বিবরণ বহু বিস্তৃত। উপরে যাহা বর্ণিত হইল উহার উপর অনুমান করিয়া তুমি মাদ্রাসা, খানকাহ্ বিচারালয়, রাজদরবার প্রভৃতি স্থানে প্রচলিত মন্দ কার্যসমূহ বুঝিয়া লইতে পারিবে । 9 চ07 0159659105 1781095190175602210911.0010 [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ২৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।