সতকর্মে আদেশ ও অসৎকর্মে প্রতিরোধ ২৫৫ চালাইয়া নেওয়া যাইতে পারে। পশুর উপর ইহার সাধ্যাতীত ভারবিশিষ্ট বোঝা চাপাইয়া দেওয়া সঙ্গত নহে। রাস্তার উপর গরু-ছাগলাদি যবেহ করা ও গোশত তৈয়ার করা অসঙ্গত। কারণ, রক্ত লাগিয়া পথিকের বস্ত্র নষ্ট হইতে পারে । বরং যবেহ্ করার ও গোশত তৈয়ার করিবার স্থান দোকান-গৃহে নির্ধারিত করিয়া লওয়া উচিত। রাস্তার উপর তরমুজ, খরমুঘ ইত্যাদি ফলের খোসা ফেলিয়া রাখা, গৃহ হইতে অধিক পানি লোক চলাচলের পথে নিক্ষেপ করা অন্যায় । ইহাতে পথিক পা পিছলাইয়া পড়িয়া যাইতে পারে। যে ব্যক্তি রাস্তায় বরফ নিক্ষেপ করে বা যাহার গৃহের পানি রাস্তায় গড়াইয়া যায়, রাস্তা পরিষ্কার করা তাহার কর্তব্য। কিন্তু সমস্ত লোকের গৃহের পানিই রাস্তার উপর দিয়া গড়াইয়া গেলে রাস্তা পরিষ্কার করা তাহাদের সকলের উপর ওয়াজিব এবং এইরূপ ক্ষেত্রে তাহাদের দ্বারা রাস্তা পরিষ্কার করাইয়া লওয়া সরকারের দায়িতৃ। লোকে দেখিয়া ভয় পায় এমন কুকুর কাহারও দরজায় রাখা উচিত নহে। রাস্তা নোংরা করা ব্যতীত কুকুর দ্বারা অন্য কোন অসুবিধা না হইলে তন্রপ কুকুর রাখিতে নিষেধ করা উচিত নহে। কারণ, এইরূপ নোংরামি হইতে রাস্তা-ঘাট মুক্ত রাখা সম্ভব নহে। কুকুর যদি রাস্তার উপর শয়ন করিয়া চলাচলের পথ সন্কীর্ণ করিয়া ফেলে, তবে এইরূপভাবে কুকুর বাঁধিয়া রাখাও অসঙ্গত। তদ্রুপ কুকুরের মালিক রশিদ্ধারা কুকুরকে বাঁধিয়া ইহাসহ নিজে পথের উপর বসিয়া বা শুইয়া থাকাও অনুচিত । গোসলখানায় অনুষ্ঠিত মন্দ-কার্ধ 8 নাভি হইতে জানু পর্যন্ত স্থানের কোন অংশ অনাবৃত রাখা, কাহারও সম্মুখে উরুদেশ মুক্ত করিয়া ধৌত করা এবং লুজির ভিতরে হাত প্রবেশ করাইয়া অপর কাহারও দ্বারা উরদেশ ধৌত করানো অবৈধ । কারণ, দর্শন করা, আর স্পর্শ করা একই কথা । গোসলখানার দরজায় প্রাণীর ছবি অঙ্কিত করাও মন্দ কার্য । এইগুলি মুছিয়া ফেলা বা অক্ষম হইলে তথা হইতে নিজে বাহির হইয়া চলিয়া আসা ওয়াজিব । হযরত ইমাম শাফিঈ (র)-র মতে অপবিত্র হাত ও পাত্র অল্প পানিতে ডুবাইয়া দেওয়া অবৈধ । কিন্তু হযরত ইমাম মালিক (র)-র মাযহাব মতে অবৈধ নহে। এইজন্য মালিকী মাযহাবের প্রতিবাদ করা সঙ্গত নহে । গোসলের সময় অতিরিক্ত পানি নষ্ট করাও অন্যায়। এ সম্পর্কে আরও মন্দ কার্য আছে। এগুলি “পবিত্রতা” অধ্যায়ে বর্ণিত হইয়াছে। মেহমানিতে মন্দ কার্য 8 রেশমী ফরাস, রৌপের ধূপদান, গোলাবপাশ, আতরদান ও ফুলদান এবং প্রাণীর ছবিবিশিষ্ট পর্দা ব্যবহার করা মন্দ কার্য ও অবৈধ । কিন্তু বালিশে, বিছানায় ছবি থাকিলে ক্ষতি নাই। প্রাণীর আকৃতিতে নির্মিত ধূপদান ব্যবহার [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ২৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।