কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

৩০ সৌভাগ্যের পরশমণি উদ্দেশ্যে বিবাহ করা উচিত; কাম-প্রবৃত্তি চরিতার্থ করিবার জন্য নহে। কারণ যে কার্য প্রভুর কাম্য ও প্রিয়, তাহা যথাযথ সম্পন্ন করিলেই প্রভুর আদেশ পালন করা হয়, প্রভৃ-নিযুক্ত দণ্ডধারীকে পরিহার করিলে প্রভুর আদেশ পালন করা হয় না। আল্লাহ্‌ কাম-প্রবৃত্তিকে দণ্ধারী প্রেরণাদায়করূপে সৃষ্টি করিয়াছেন। উদ্দেশ্য এই যে, নারী-পুরুষকে সন্তান প্রজননের প্রতি উৎসাহ প্রদান করিবে । এতদ্যতীত কামপ্প্রবৃত্তি সৃষ্টির মধ্যে আরও গৃঢ় রহস্য নিহিত রহিয়াছে। ইহা এই যে, তাহাতে একপ্রবল সুখাস্বাদ রহিয়াছে যাহা পারলৌকিক সুখাস্কাদের নমুনাস্বরূপ। অনুরূপভাবে অগ্নিকে পরকালের কষ্ট ও শাস্তির নমুনাস্বরূপ সৃষ্ট করা হইয়াছে। অবশ্য স্ত্রীস্গমের সুখাস্বাদ ও পার্থিব অগ্নির যাতনা পরকালের সুখাস্বাদ ও যাতনার তুলনায় নিতান্ত নগণ্য । আল্লাহ্‌ যাহা কিছু সৃষ্টি করিয়াছেন তন্মধ্যে তাহার নিকট বহু উদ্দেশ্য নিহিত রহিয়াছে । একই জিনিসে বহু উদ্দেশ্য নিহিত থাকিতে পারে । কিন্তু সে সমস্ত গুঢ় রহস্যের বিষয় কেবল হক্কানী আলিম ও বুযর্ণগণের নিকটই প্রকাশ পাইয়া থাকে। রাসূলে মক্বুল (সা) বলেন ঃ “প্রত্যেক স্ত্রীলোকের সহিত শয়তান আছে। কাহারও দৃষ্টিতে কোন স্ত্রীলোক লোভনীয় বলিয়া বোধ হইলে নিজ গৃহে গমনপূর্বক স্বীয় স্ত্রীর সহিত সহবাস করা উচিত । এ বিষয়ে সমস্ত নারী সমান ।” তৃতীয় উপকার $ বিবাহের কারণে স্ত্রীর সহিত অনুরাগ জন্মে। তাহার নিকট বসিয়া রসালাপ করিলে হৃদয়ে আনন্দ আসে । এই আনন্দের ফলে ইবাদতের প্রতি আগ্রহ সতেজ হয়। সর্বদা ইবাদতে মানুষ বিষণ্ন ও মন ক্লান্ত হইয়া পড়ে । স্ত্রীর সহিত আমোদে ইবাদতের শক্তি পুনজীবিত হইয়া উঠে। হযরত আলী (রা) বলেন ঃ “সুখ-শান্তি ও বিশ্রাম ভোগ হৃদয় হইতে অকস্মাৎ ছিনাইয়া লইও না। ইহাতে হৃদয় অন্ধকারাচ্ছন্ন হইয়া পড়ে ।” রাসুলে মক্বুল (সা)-এর অন্তদৃষ্টিতে সময় সময় এমন গুরুতৃপূর্ণ ব্যাপার আসিয়া পড়িত যাহার গুরুভার বহন করা তাহার কোমল দেহের পক্ষে অসম্ভব হইয়া উঠিত। তখন তিনি হযরত আয়েশী (রা) দেহের উপর স্ত্রীয় পবিত্র হস্ত স্থাপনপূর্বক বলিতেন £ 152১8 “হে আয়েশা! আমার সহিত কথা বল।' ০ ইহাতে তীহার উদ্দেশ্য এই ছিল যে, আধ্যাত্মিক কার্ষের গুরুভার বহনে যখন সময় সময় তাহার দৈহিক শক্তি নিস্তেজ হইয়া পড়িত তখন প্রিয়জনের সহিত বাক্যালাপে সেই লুপ্ত শক্তিকে পুনজীবিত করিয়া লওয়া, যেন ওহীর গুরুভার বহনের ক্ষমতা পুনরায় লাভ করিতে পারেন । আধ্যাত্মিক কার্য শেষ হওয়ার পর যখন তিনি এ জগতে আসিতেন তখন পুনরায় আধ্যাত্মিক কার্ষের প্রেরণা জন্মিবামাত্র হযরত বিলাল [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।