কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

২৫৪ সৌভাগ্যের পরশমণি কতক মাকরহ। প্রাণীর ছবি ও মূর্তি নির্মাণ এবং ক্রয়-বিক্রয় হারাম আর কাষ্ঠনির্মিত ঢাল-তলোয়ার, মৃত্তিকা নির্মিত চুঙ্গা প্রভৃতি যাহা কিছু জাতীয় উৎসব ও নববর্ষ দিবস্‌ উপলক্ষে বিক্রয় করা হয়, সেই সমস্ত বস্তুর ক্রয়-বিক্রয় মূলত $ হারাম নহেঃ কিন্তু অগ্নিপূজক সম্প্রদায়ের রীতিনীতি প্রকাশক বলিয়া হারাম। কারণ, যে সমস্ত কার্য কাফির-অগ্নিপূজক-পৌত্তলিকদের রীতিনীতি ও চালচলন প্রকাশক, তৎপরসমূদয়ই শরীয়ত বিরুদ্ধ এবং নাজায়েয । এ সমস্ত দিবসের জন্য যাহাকিছু প্রস্তুত করা হয়, সবই নাজায়েয । বরং নববর্ষ উৎসব উপলক্ষে হাট-বাজার সজ্জিত করা, মণ্তা-মিঠাই প্রস্তুত করা এবং জীকজমকপূর্ণ বেশভূষা ধারণ করা শরীয়ত বিরোধী কার্য । কারণ, নববর্ষ, “সদহ' প্রভৃতি যে সকল উৎসব অমুসলমান কাফিরগণ করিয়া থাকে, সেই সকলের মুলোৎপাটন করিয়া ফেলাই আবশ্যক; যেন মানুষ উহার নাম পর্যন্ত ভুলিয়া যায়। প্রাটীনকালের কতিপয় আলিম বলেন ৪ বিজাতীয় ও বিধমীদের উৎসব দিবসে মুসলমানগণের বোজা উচিত যাহাতে উক্ত দিবস উপলক্ষে প্রস্তুত মণ্ু-মিঠাই প্রভৃতি মুসলমানের ভক্ষণে অসিয়া না পড়ে এবং সেই সকল উৎসবের রাত্রে মুসলমানদের গৃহে প্রদীপ জ্বালা রাখা উচিত নহে যেন সেই রাতে অগ্নি তাহাদের দৃষ্টিপথেই আসিতে না পারে । কিন্তু বিশেষজ্ঞ আলিমগণ বলেন ঃ উক্ত উৎসব-দিবসে রোযা রাখাও উহা স্মরণ করাইয়া দেয়; অথচ কোনরূপই উক্ত দিবসকে স্মরণ পথে আসিতে দেওয়া উচিত নহে; বরং অন্যান্য দিনের মতই উহাকে অতিবাহিত হইতে দেওয়া উচিত তাহা হইলে ইহাদের নাম এবং চিহুও আর অবশিষ্ট থাকিবে না। পথে-ঘাটে অনুষ্ঠিত মন্দ কার্য ৪ রাস্তায় খুঁটি গাড়িয়া দোকান ঘর নির্মাণ করত ঃ চলাচলের পথ সঙ্ীর্ণ করিয়া ফেলা, রাস্তার ধারে বৃক্ষ রোপন করা, মূল দালান হইতে বারান্দা গাথিয়া রাস্তার দিকে বাহির করিয়া দেওয়া, পানি নিকাশের জন্য দালানের ছাদ হইতে পাইপ স্থাপনপূর্বক রাস্তার উপর ঝুলাইয়া দেওয়া ইত্যাদি। কারণ, যানবাহনে আরোহী যাত্রী এই সকলে ধাক্কা লাগিতে পারে। রাস্তার উপর দ্রব্যসন্তারের স্তূপ লাগইয়া রাখা বা কোন জন্তু বাঁধিয়া রাখিয়া চলাচলের পথ সঙ্কীর্ণ করিয়া ফেলা ইত্যাদি কার্য দুরস্ত নহে। কিন্তু অত্যাবশ্যক হইলে প্রয়োজনীয় পরিমাণ করা যাইতে পারে। যেমন পু বা গাড়ি হইতে মালের বোঝা রাস্তার উপর নামাইয়া তৎক্ষণাৎ গৃহে লইয়া যাওয়া । গাধার পিঠে কাটার বোঝা চাপাইয়া সন্কীর্ণ গলির ভিতর দিয়া চালাইয়া নেওয়া উচিত নহে। কারণ, পথিকের পরিহিত বস্ত্র কাটায় লাগিয়া ছিড়িয়া যাইতে পারে। কিন্তু এই পথ ব্যতীত গাধা চালাইয়া নেওয়ার অন্য কোন পথ না থাকিলে [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ২৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।