সতকর্মে আদেশ ও অসৎকর্মে প্রতিরোধ ২৫৩ করিতেন। কিন্তু এই কার্ষের জন্য তিনি কখনও মসজিদকে এজলাস বানাইয়া লাইতেন না। ধোপা মসজিদে কাপড় শুকাইলে এবং রং রজক মসজিদে কাপড় রাঙাইলে বা শুকাইলে তাহাদিগকে নিষেধ করিতে হইবে । কেননা, মসজিদে এ সমস্ত করা অন্যায়। যাহারা বাড়াইয়া-কমাইয়া এমন কাহিনীসমূহ মসজিদে বর্ণনা করে যাহা হাদীসের নির্ভরযোগ্য কিতাবে উল্লেখ নাই, তাহাদিগকে মসজিদ হইতে বাহির করিয়া দেওয়া উচিত। পূর্বকালীন বুযর্গগণ এইরূপই করিতেন। যাহারা সর্বদা সাজসজ্জা করিয়া সুন্দর ও পরিপাটি হইয়া থাকে, কামভাব যাহাদের প্রবল, ছন্দময় বুলি আওড়াইয়া কিংবা গান সংযোগে বৃক্ততা করে এবং যুবতী মহিলাগণ মসজিদে বিদ্যমান থাকে, এমন ব্যক্তিকে মসজিদে বক্তৃতা করিতে দেওয়া হারাম । বরং মসজিদের বাহিরেও এমন ব্যক্তিকে বক্তৃতা করিতে দেওয়া সঙ্গত নহে। বক্তা এইরূপ হওয়া উচিত যাহার বাহ্য আকৃতি দরবেশজনোচিত বেশতৃষায় সঙ্জিত এবং যিনি ধার্মিক লোকের ন্যায় পোশাক পরিহিত । কোন অবস্থাতেই যুবতী মহিলাদিগকে পুরুষের সভায়, মধ্যস্থলে পর্দা ব্যতীত এক বৈঠকে মিলিতভাবে বসিতে দেওয়া দুরস্ত নহে। হযরত আয়েশা (রো) তাহার যমানায় স্ত্রীলোকদিগকে মসজিদে যাইতে নিষেধ করিতেন যদিও রাসূলুল্লাহ (সো)-এর যমানায় স্ত্রীলোকগণ মসজিদে যাইত। হযরত আয়েশা (রা) আরও বলেনঃ রাসূলুল্লাহ্ সা) এ কালের অবস্থা দর্শন করিলে অবশ্যই তিনি স্ত্রীলোকদিগকে মসজিদে যাইতে নিষেধ করিতেন। মোটকথা, মসজিদে কাচারী মিলাইয়া বসা, কোন বস্তু ভাগ-বন্টন করিয়া লওয়া, কারবার করা, দেনা-পাওনা ও হিসাব-নিকাশ চুকান অথবা মসজিদে বসিয়া ইহাকে তামাশার স্থানে পরিণত করা, গীবত করা, বাজে বকবক করা ইত্যাদি কার্য করা অসঙ্গত। এই সমস্ত কার্য মসজিদের মর্যাদা ও পবিত্রতার পরিপন্থী । হাটে-বাজারে অনুষ্ঠিত মন্দ কার্য £ ক্রেতার সহিত মিত্যা বলা ও পণ্যদ্রব্যের দোষ-ক্রটি গোপন করা, পাল্লা-বাটখারা, গজ ঠিকমত না রাখা, পণ্যদ্বব্যে লোকদের সহিত প্রতারণা করা, ঈদের মধ্যে শিশুদের জন্য বাদ্যযন্ত্র, প্রাণীর ছবি ও পুতুলাদি বিক্রয় করা, নববর্ষ দিবসে কাষ্ঠ নির্মিত ঢাল-তলোয়ার বিক্রয় করা, “সদহ' উৎসবের দিন মাটির চুঙ্গা ও পাপিয়া পাখি বিক্রয় করা (পারসিক বৎসরের একাদশ মাস 'বাহমন'-এর দশম তারিখে যে উৎসব করা হয় তাহাকে “সদহ" বলে)। রিফু করা ও ধোলাই করা পুরাতন বস্তু নুতন বলিয়া বিক্রয় করা। যে সমস্ত ব্যাপারে লোকদিগকে প্রতারিত করা হয়, তৎসমুদয়ের প্রত্যেকটির অবস্থাই একরূপ। স্বর্ণ ও রৌপ্য নির্মিত ধূপদান, পানিপাত্র, দোয়াত, বাসন ইত্যাদি বিক্রয় করা। ইহাদের কতক হারাম, [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ২৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।