২৫২ সৌভাগ্যের পরশমণি রাখিয়াছে। ধর্মপরায়ণ লোকদের অবস্থা এইরূপ, অপর পক্ষে ধর্ম-কর্মে উদাসীন লোকেরা স্বয়ং এই সকল অপকর্ম প্রচলনে সন্তুষ্ট রহিয়াছে। তুমি যাহা করিতে সমর্থ তাহাতে নীরব ও নিষ্ক্রিয় থাকা তোমার জন্য দুরস্ত নহে। আজকাল যে সকল মন্দ কার্য অনুষ্ঠিত হইতেছে উহাদের প্রত্যেকটির বিস্তারিত বিবরণ প্রদান করা সম্ভব নহে। সুতরাং সেই সমস্ত মন্দ কার্যকে কয়েকটি শ্রেণীতে বিভক্ত করিয়া প্রত্যেকটি শ্রেণীর সংক্ষিপ্ত বিবরণ প্রদান করিব মাত্র । এই মন্দ কার্গুলির কতক মসজিদে, কতক বাজারে ও পথেঘাটে, কতক গোসলখানায় এবং কতক গৃহে অনুষ্ঠিত হইয়া থাকে। ্ মসজিদে অনুষ্ঠিত মন্দ কার্য $ মসজিদে অনুষ্ঠিত মন্দ কার্যগুলি এইরূপ ঃ নামায পড়িবার সময় যথারীতি সুন্দরভাবে তা আদায় না করা; গানের সুরে কুরআন শরীফ পাঠ করাঃ একাধিক মুয়াযযিন একযোগে আযান দেওয়া এবং সমস্বরে আযানের আওয়ায খুব চড়াইয়া দেওয়া । এইরূপে আযান দেওয়া নিষিদ্ধ হইয়াছে। 'হাইয়্যা হইতে ফিরাইয়া লওয়া। রেশমী বন্ত্র পরিধান করিয়া ও স্বর্ণখচিত তরবারি কোমরে ঝুলাইয়া খুতবা পাঠ করা, এইরূপ কার্য হারাম । মসজিদে সমবেত হইয়া হাঙ্গামা করা, বাজে গল্প করা, কবিতা পাঠ করা, তাবীয বা অন্য কোন বস্তু বিক্রয় করা । শিশু, মাতাল ও উন্মাদকে মসজিদে প্রবেশ করতঃ হট্টগোল করিতে দেওয়া এবং এইরূপে নামাধিগণকে কষ্ট দেওয়া । কিন্তু শিশু চুপ থাকিলে ও মাতাল কাহাকেও কষ্ট না দিলে এবং মসজিদ অপবিত্র না করিলে তাহাদের মসজিদে আগমণ দুরস্ত আছে। কিন্তু কোন শিশু মসজিদে কোন কোন সময় শিশুসুলভ খেলাধুলা করিলে তাহাকে মসজিদ হইতে বাহির করিয়া দেওয়া ওয়াজিব নহে। কারণ, মদীনা শরীফের মসজিদে হাবশী বালকগণ কুচকাওয়াজ করিয়াছিল । হযরত আয়েশা (রা) ইয়া দর্শন করিয়াছিলেন বাহির করিয়া দেওয়া আবশ্যক । মসজিদে বসিয়া বিশেষ প্রয়োজনে সাময়িকভাবে কাপড় সেলাই করিলে কিংবা কোন কিছু লিখিলে, যদি ইহাতে অপর লোকের কষ্ট না হয় তবে দুরস্ত আছে। কিন্তু সর্বদা মসজিদে বসিয়া এ সমস্ত কার্ষের ব্যবসায় করা মাকরূহ । শাসন কার্য পরিচালনা করা, কবালা লিখন ইত্যাদি যে সকল কার্যে প্রভৃত্ব প্রকাশ পায়, এমন কার্য সর্বদা মসজিদে করা সঙ্গত নহে। তবে কখন কখন করা যাইতে. পারে। কারণ, রাসূলুল্লাহ সো) কখন কখন মসজিদে বসিয়া শাসন কার্য পরিচালনা [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ২৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।