২৫০ সৌভাগ্যের পরশমণি করিবে যেমন পিতা স্বীয় সন্তানকে বারণ করিয়া থাকে ও তাহার সহিত নম্র ব্যবহার করিবে । এক ব্যক্তি খলীফা মামুনকে উপদেশ প্রদান করিতে যাইয়া কর্কশ ভাষা প্রয়োগ করিল। খলীফা বলিলেন £ হে যুবক! আল্লাহ্ তোমা অপেক্ষা বহুগুণে উৎকৃষ্ট মহাপুরুষকে আমা অপেক্ষা বহুগুণে নিকৃষ্ট ব্যক্তির নিকট পাঠাইয়া তাহার সহিত নয ব্যবহারের নির্দেশ দিয়াছিলেন। অর্থাৎ হযরত মূসা (আ) ও হযরত হারুন (আ)-কে ফিরাউনের নিকট পাঠাইয়া নির্দেশ দিলেন ঃ তোমরা উভয়ে তাহার সহিত নম্রভাবে কথা বলিও।” বরং রাসূলুল্লাহ্ (সা)-এর অনুসরণ করাই প্রত্যেকের কর্তব্য । এক যুবক রাসূলুল্লাহ্ (সা)-এর সমীপে উপস্থিত হইয়া নিবেদন করিল ঃ ইয়া রাসূলুল্লাহ্ সো)! আমাকে যিনা (ব্যোভিচার) করিবার অনুমতি প্রদান করুন। সাহাবা (রা) চীৎকার করিয়া উঠিলেন এবং তাহাকে প্রহার করিতে চাহিলেন। হুযূর (সা) বলিলেন ঃ তাহাকে মারিও না। তৎপর তিনি তাহাকে নিজের নিকট ডাকিয়া আনিয়া জানুর সহিত জানু মিশাইয়া উপবেশন করাইলেন এবং তাহাকে জিজ্ঞাসা করিলেন ঃ হে যুবক! কেহ তোমার মাতার সহিত এ কাজ করুক, তাহা তুমি পছন্দ কর কি? যুবক বলিল, না। হুযুর (সা) বলিলেনঃ অপর লোকেও ইহা পছন্দ করে না। তৎপর হুযূর (সা) বলিলেনঃ আচ্ছা, তোমার কন্যার সহিত কেহ এইরূপ কুকর্ম করুক, ইহা তুমি পছন্দ কর কি? এইরূপে তাহার বোন, ফুফু ও খালা সম্বন্ধে সে এইরূপ কুকর্ম পছন্দ করে কি না, তিনি তাহাকে একে একে জিজ্ঞাসা করিলেন এবং যুবকও প্রত্যেক প্রশ্নের উত্তরেই "না" বলিতে লাগিল । হুযুর (সা)-ও বলিতেছিলেন যে, তদ্রপ অপর লোকেও ইহা পছন্দ করে না । অতঃপর হুযূর (সা) যুবকটির বক্ষস্থুলে স্বীয় পবিত্র হস্ত বুলাইয়া প্রার্থনা করিলেন $ ইয়া আল্লাহ্! তাহার মনকে পবিত্র কর, তাহার গুপ্ত অগকে পাপ হইতে রক্ষা কর এবং তাহার পাপ ক্ষমা কর। তৎপর যুবক হুযূর (সা)-এর পবিত্র দরবার শরীফ হইতে প্রত্যাবর্তন করিলেন এবং চিরজীবন যিনাকে সর্বাপেক্ষা অধিক শক্র বলিয়া মনে করিতেন। হযরত সুফিয়ান উয়াইনাহ্ (র) বাদশাহের উপটৌকন গ্রহণ করেন বলিয়া লোকে হযরত ফুযায়ল আয়া (র)-এর নিকট অভিযোগ করিল । তিনি বলিলেন ঃ রাজকোষে তাহার প্রাপ্য ইহার চেয়ে অনেক বেশি । তৎপর হযরত ফুযায়ল (র) হযরত সুফিয়ান (র)-কে নির্জনে দেখিতে পাইয়া বাদশাহের উপটোকন গ্রহণের জন্য তাহার প্রতিজুদ্ধ হইলেন এবং তাহাকে তিরঙ্কার করিলেন। হযরত সুফিয়ান (র) বলিলেন. হে আবূ আলী! যদিও আমি নেককারগণের অন্তর্ভুক্ত নহি, তথাপি আমি নেককারগণকে [01910999099 125 ৬৬/5/.8111001118.0011 | |
— পৃষ্ঠা ২৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।