কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

২৪৮ সৌভাগ্যের পরশমণি গোছায় তীর নিক্ষেপ করিবে, সঙ্গিন স্থানে নিক্ষেপ করিবে না। অষ্টম স্তর ঃ পাপ প্রতিরোধকারী একাকী না পারিলে স্বপক্ষের লোকদিগকে দলবদ্ধ করিয়া পাপীদের বিরুদ্ধে সংগ্রামে প্রবৃত্ত হইবে । এমতাবস্থায় পাপীরাও হয়ত সদলবলে তাহাদের বিরুদ্ধে রুখিয়া দীড়াইবে। এইজন্যই কতিপয় আলিম বলেনঃ এইরূপ সম্ভাবনা থাকিলে বাদশাহের অনুমতি ব্যতীত পাপীদের বিরুদ্ধে সংগ্রামে প্রবৃত্ত হওয়া সঙ্গত নহে। কারণ, ইহাতে অশান্তি ও বিবাদ-বিসংবাদ সৃষ্টি হইবে । আবার কতিপয় আলিম বলেন £ বাদশাহের অনুমতি ব্যতীত যেমন কাফিরদের বিরুদ্ধে জিহাদ করা দুরস্ত আছে, তন্রপ ফাসিকদের বিরুদ্ধে সংগ্রাম করাও দুরস্ত আছে। কেননা, পাপ প্রতিরোধকারী ইহাতে মারা গেলে শহীদ হইবে। পাপ প্রতিরোধকারীর গুণাবলী ঃ পাপ প্রতিরোধকারীর তিনটি গুণ থাকা আবশ্যক । (১) ইল্ম, (২) পরহিষগারী ও (৩) সৎস্কভাব। কারণ, ইল্ম না থাকিলে তিনি ভাল-মন্দ কার্যে পার্থক্য করিতে পারিবেন না; পরহিযগারী না থাকিলে ভাল-মন্দ কার্ষে পার্থক্য করিতে পারিলেও তাহার কার্ষে স্বীয় হীন প্রবৃত্তি চরিতার্থ করিবার উদ্দেশ্যে বিযুক্ত হইবে না এবং সৎস্কভাবী না হইলে লোকে দুঃখ-কষ্ট প্রদান করিলে ক্রোধের বশীভূত হইয়া তিনি আল্লাহকে ভুলিয়া যাইবেন ও সীমা অতিক্রম করিয়া ফেলিবেন। এমতাবস্থায় তিনি প্রত্যেকটি কার্য প্রবৃত্তির বশবর্তী হইয়া করিবেন, ধর্মের খাতিরে নহে এবং তখন তাহার পাপ প্রতিরোধ কার্য পাপের কারণ হইয়া উঠিবে ৷ এইজন্যই একবার হযরত আলী (রা) যখন এক কাফিরকে পরাজিত করিয়া তাহাকে হত্যা করিবার নিমিত্তে তাহার বুকের উপর চড়িয়া বসিলেন এবং সে তীহার পবিত্র মুখমণ্ডলে থু-থু নিক্ষেপ করিল তখন তিনি তাহাকে ছাড়িয়া দিলেন এবং বলিলেন ঃ যখন আমার হৃদয়ে ক্রোধের সঞ্চার হইয়াছে তখন আশংকা হইল যে, এখন এই হত্যা আল্লাহ্র উদ্দেশ্যে হইবে না। আর হযরত উমর (রা) একদা এক পাপীকে দুর্া মারিতেছিলেন এমন সময় সে হতভাগা তাহাকে গালি দিল। তৎক্ষণাৎ তিনি তাহাকে প্রহার করা বন্ধ করিয়া দিলেন। লোকে ইহার কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন $ এতক্ষণ আমি তাহাকে আল্লাহ্‌র উদ্দেশ্যে প্রহার করিতেছিলাম। এখন সে আমাকে গালি দিল। সুতরাং এখন তাহাকে প্রহার করিলে ইহা ক্রোধের কারণে হইবে। হাদীস শরীফ হইতে বুঝা যায় যে, পাপ-প্রতিরোধকারীর মধ্যে উপরিউক্ত তিনটি গুণ থাকা আবশ্যক । যেমন, রাসূলুল্লাহ্‌ (সা) বলেন £ কেবল এমন ব্যক্তিই মন্দ কার্ষে প্রতিরোধ করিবে যে ব্যক্তি যে কাজে আদেশ বা প্রতিরোধ করা হইবে, তথসন্বন্ধে [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ২৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।