কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

২৪৬ সৌভাগ্যের পরশমণি ফেলিলেন। ইহাতে আমি ভীত হইলাম না। কিন্তু তাহার দরবারে বহু লোক উপস্থিত ছিল। তাই আমার আশংকা হইল যে, তাহারা দেখিবে আমি ঈমানদারীতে অকপট এবং শরীয়তের বিধান লঙঘনকারীদের প্রতি অতীব কঠোরঃ আর ইহা আমার মনে ভাল লাগিবে। ফলে আমি এমন অবস্থায় মরিব যাহাতে একমাত্র আল্লাহ্‌র সন্তুষ্টি উদ্দেশ্য থাকিবে না। চতুর্থ স্তর ৪ কর্কশ কথা বলা। ইহার দুইটি নিয়ম আছে। প্রথমতঃ যে পর্যন্ত নম ও সদয় উপদেশ ফলদায়ক হয়, সে পর্যন্ত কর্কশ বাক্য প্রয়োগ করিবে না। দ্বিতীয়তঃ উপদেশ প্রদানে অশ্্নীল ভাষা প্রয়োগ করিবে না এবং যাহা বলিবে সত্য বলিবে। যেমন, পাপাচারীকে জালিম, ফাসিক, জাহিল, আহমক বলিবে; ইহার অতিরিক্ত বলিবে না। কারণ, যে ব্যক্তি পাপ করে সে নির্বোধ । রাসূলুল্লাহ্‌ (সা) বলেনঃ “যে ব্যক্তি নিজের হিসাব-নিকাশ করে এবং মৃত্যুকে দেখিতে থাকে, সে ব্যক্তি বুদ্ধিমান। আর যে ব্যক্তি স্বীয় প্রবৃত্তির অনুসরণ করে এবং গর্বিত থাকে ও মনে করে, আল্লাহ্‌ আমাকে ক্ষমা করিবেন, সে নির্বোধ ।” ফলপ্রদ হইবে, এইরূপ আশা থাকিলেই উপদেশ প্রদানকালে কর্কশ বাক্য প্রয়োগ সঙ্গত । আর যখন বুঝিবে যে, ফলপ্রদ হইবে না, তখন কর্কশ মেজাজে ঘৃণার চোখে তাহার দিকে দৃষ্টিপাত করিবে এবং তাহার দিক হইতে মুখ ফিরাইয়া লইবে। পঞ্চম স্তর ঃ হস্ত দ্বারা মন্দ কার্য সংশোধন করিয়া দেওয়া । ইহারও দুইটি নিয়ম আছে। প্রথমত ৪ পাপাচারীকে সংশোধিত হওয়ার জন্য যথাসাধ্য বলিবে। যেমন, রেশমী বস্ত্র পরিধানকারীকে বলিবে, রেশমী বস্ত্র পরিত্যাগ কর। জোরপূর্বক অপরের জমি দখলকারীকে বলিবে অপরের জমি হইতে বাহির হইয়া যাও। মদ্যপায়ীকে বলিবে, মদ ফেলিয়া দাও। নাপাকি অবস্থায় মসজিদে প্রবেশকারীকে বলিবে, মসজিদ হইতে বাহির হও । দ্বিতীয়তঃ মুখের কথা কার্যকরী না হইলে বল প্রয়োগে তাহাকে তথা বাহির করিয়া দিবে । ইহারও একটি নিয়ম আছে। সামান্য বল প্রয়োগ কার্য সিদ্ধ হইলে বাড়াবাড়ি করিবে না । যেমন হাতে ধরিয়া বাহির করিয়া দিতে পারিলে তাহার ঘাড়ে ধরিবে না এবং পা ধরিয়া হেচড়াইবে না। বাদ্যযন্ত্র ভাঙ্গিতে হইলে ইহা চূর্ণ-বিচৃর্ণ করিবে না । রেশমী বন্ত্র আস্তে আস্তে খুলিবে যেন ছিঁড়িয়া না যায়। মদ ফেলিতে পারিলে ইহার পাত্র ভাঙ্গিবে না। কিন্তু পাত্রটি হাতে পাওয়া যাইতেছে না বলিয়া ঢালিয়া ফেলিবার উপায় না থাকিলে প্রস্তর নিক্ষেপে উহা ভাঙ্গিয়া ফেলা যাইতে পারে। ইহাতে ক্ষতি পূরণ দিতে হইবে না । আর মদের পাত্রটির মুখ যদি সংকীর্ণ হয় এবং উহা হইতে মদ ঢালিয়া ফেলিতে ফেলিতে মদ্যপায়ীরা আসিয়া মারধর করিবার আশংকা থাকে তবে পাত্রটি ভাঙ্গিয়া তথা হইতে চলিয়া যাইবে । [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ২৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।