সতকর্মে আদেশ ও অসৎকর্মে প্রতিরোধ ২৪৫ গাহিয়া নিজের দোষের দিকে লক্ষ্য করা উচিত। অথবা পরনিন্দার শাস্তি পাঠ করিয়া তাহাকে শুনাইবে । এ স্থলে উপদেশদাতার পক্ষে এমন এক গুরুতর আপদ রহিয়াছে যাহা হইতে আল্লাহ্র সাহায্য ব্যতীত কেহই রক্ষা পাইতে পারে না। কারণ, উপদেশ প্রদানকালে উপদেষ্টার প্রবৃত্তি দুইটি শ্রেষ্ঠত্ব অনুভব করে। প্রথমতঃ নিজের জ্ঞান ও পরহিযগারীর শ্রেষ্ঠত্ প্রকাশ করিয়া থাকে এবং দ্বিতীয়; নিজের প্রভুত্ ও প্রাধান্যজনিত শ্রেষ্ঠত্ব প্রকাশ করে । মানবদেহের এই দুইটি পীড়া মান-সন্ত্রম ও প্রতৃত্ব-প্রিয়তা হইতে উৎপত্তি হইয়া থাকে। মানব প্রকৃতিই এইরূপ যে, অধিকাংশ সময় সে মনে করেঃ আমি ওয়ায-নসীহত করিয়া বেড়াই এবং আমি শরীয়ত অনুসরণ করিয়া চলিতেছি। কিন্তু প্রকৃতপক্ষে এমন উপদেষ্টা মান-সন্ত্রম ও প্রতুতু-প্রিয়তার দাস হইয়া রহিয়াছে এবং তাহার এই পাপ অপরের সেই পাপ হইতে জঘণ্য যাহা দূরীকরণার্থে সে ওয়ায-নসীহত করিয়া বেড়াইতেছে। এমতাবস্থায় গভীর মনোনিবেশ সহকারে এই উপদেষ্টার বিবেচনা করিয়া দেখা উচিত-যাহাকে তিনি উপদেশ প্রদান করিতে যাইতেছেন, যদি সেই ব্যক্তি নিজে নিজে অথবা অন্য কোন উপদেষ্টার উপদেশে পাপ পরিত্যাগ করে, তবে উহা তাহার উপদেশে পরিত্যক্ত হওয়া অপেক্ষা অধিক পছন্দনীয় বলিয়া তাহার নিকট মনে হয় কিনা এবং এইরূপ স্থলে তিনি নিজে তাহাকে উপদেশ প্রদান করিতে অনিচ্ছুক হন কিনা । যদি তাহাই হয় তবে এইরূপ উপদেষ্টার ওয়ায-নসীহত করা শোভা পায়। কিন্তু তিনি যদি পছন্দ করেন যে, সে তাহার উপদেশেই পাপ বর্জন করুক, তবে এমন উপদেষ্টার আল্লাহকে ভয় করা আবশ্যক। কারণ, তাহার এরূপ ওয়ায-নসীহত তাহাকে আত্মশ্লাঘা ও আত্ম-তৃপ্তির দিকে আহ্বান করে, আল্লাহ্র দিকে ধাবিত করে না। হযরত দাউদ তায়ী রে)-কে লোকে জিজ্ঞাসা করিলঃ যে ব্যক্তি বাদশাহের দরবারে যাইয়া তাহাকে পাপ হইতে নিবৃত্ত করিতে চেষ্টা করে, তাহার সম্বন্ধে আপনি কি বলেন? তিনি বলিলেনঃ আমার এই আশংকা হয় যে, বাদশাহ তাহাকে বেত্রাঘাত করিবেন। লোকে বলিল £ তিনি তো বেত্রাঘাত সহ্য করিবার ক্ষমতা রাখেন। তিনি বলেন £ আমার এই আশংকা হয় যে, বাদশাহ্ তাহাকে হত্যা করিবেন। লোকে বলিল ঃ তিনি জীবন দিতে প্রস্তুত আছেন। তিনি বলিলেন £ আমি তাহার জন্য এমন এক আপদের আশংকা করি যাহা সর্বশ্রেষ্ঠ ও সর্বাধিক গুপ্ত। ইহা হইল “আমি শ্রেষ্ঠ', এই মনোভাব । হযরত আবূ সুলায়মান দারানী রে) বলেন £ অমুক খলীফাকে পাপ কার্য হইতে নিবৃত্ত করার আমার ইচ্ছা হইল এবং আমি ভাবিলাম যে, তিনি আমাকে হত্যা করিয়া [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ২৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।