কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

বিবাহ ২৯ উৎকৃষ্ট” এই সমস্ত হাদীস হইতে প্রতীয়মান হয় যে, বিবাহ কাম-রবৃত্তি চরিতার্থ করিবার উদ্দেশ্যে নহে; কাম -্্রবৃত্তি চরিতার্থ করিবার জন্য কুৎসিত নারী অপেক্ষা সুন্দরী রমণীই উৎকৃষ্ট । তৃতীয় সওয়াব ঃ সন্তানের দু'আ লাভ হয়। হাদীস শরীফে আছে, “যে সমস্ত নেক কার্ষের সওয়াব মৃত্যুর পরেও বন্ধ হয় না, তন্মুধ্যে সন্তানও অন্তর্ভূক্ত । কারণ, মাতাপিতার মৃত্যুর পর তাহাদের জন্য সন্তানের দু'আ সর্বদা চলিতে থাকে এবং উহার সওয়াব তাহারা পাইতে থাকে । হাদীস শরীফে আছে, “দু'আ নূরানী পাত্রে করিয়া মৃতের সম্মুখে স্থাপন করা হয়। এবং উহাতে তাহারা শান্তি পাইয়া থাকে ।” চতুর্থ সওয়াব £ মাতাপিতার জীবদ্দশায় শিশু সন্তানের মৃত্যু হইলে তাহারা মর্মীন্তিক যাতনা ভোগ করিয়া থাকে। এ সমস্ত শিশু সন্তান কিয়ামত দিবসে মাতাপিতার জন্য সুপারিশ করিবে । রাসূলে মকবুল (সা) বলেন £ “শিশু সন্তানদিগকে যখন বেহেশতে প্রবেশের জন্য বলা হইবে তখন তাহারা গো ধরিয়া বলিবে, আমাদের পিতামাতাকে না লইয়া আমরা কখনই প্রবেশ করিব না। রাসূলে মকবুল (সা) এক ব্যক্তির পরিধানের বস্ত্র ধরিয়া টানিতে লাগিলেন এবং বলিলেন £ যেরূপে আমি তোমাকে টানিতেছি তদ্রুপ শিশু সন্তানও স্বীয় মাতাপিতাকে বেহেশতের দিকে টানিতে থাকিবে ।” হাদীস শরীফে আরও বর্ণিত আছে, “শিশুগণ বেহেশতের দ্বারদেশে সমবেত হইয়া অকম্মাৎ চিৎকার ও রোদন করিতে আরন্ত করিবে । এবং নিজ নিজ মাতাপিতার অনুসন্ধান করিতে থাকিবে । অবশেষে মাতাপিতাদিগকে সন্তানের নিকট যাইবার জন্য অনুমতি প্রদান করা হইবে এবং সন্তানদিগকেও তাহাদের মাতাপিতাকে বেহেশতে লইয়া যাইবার জন্য আদেশ করা হইবে ।” এই সম্বন্ধে একটি কাহিনী বর্ণিত আছে। এক বুযর্গ বিবাহ করিতে আপত্তি করিতেছিলেন। এক রজনীতে তিনি স্বপ্নে দেখেন যে, কিয়ামত উপস্থিত হইয়াছে এবং মানবকুল পিপাসায় কাতর হইয়া পড়িয়াছে। একদল শিশু স্বর্ণ-রৌপ্যের পাত্রে তাহাদিগকে পানি পান করাইতেছে। উক্ত বুযর্গও এ শিশুদের নিকট পানি চাহিলেন। কিন্তু তাহাদের কেহই তীহাকে পানি দিল না এবং বলিল, আমাদের মধ্যে কেহই তোমার সন্তান নহি। উক্ত বুযর্গ নিদ্রা হইতে জাগ্রত হইয়া অবিলম্বে বিবাহ করেন । দ্বিতীয় উপকার ৪ বিবাহের সাহায্যে মানব স্বীয় ধর্মকে দুর্ণের অভ্যন্তরে সুরক্ষিত রাখে এবং শয়তানের প্রধান অন্তর কাম-প্রবৃত্তি হইতে নিজেকে দূরে রাখিতে পারে । এই জন্যেই রাসূলে মকবুল (সা) বলেন £ “যে ব্যক্তি বিবাহ করিয়াছে সে নিজের অর্ধেক ধর্মকে দুর্গের মধ্যে রক্ষা করিতে পারিয়াছে।” যে ব্যক্তি বিবাহ করে না সে নিজের অঙ্গ বিশেষকে অপকর্ম হইতে রক্ষা করিতে পারিলেও অধিকাংশ সময় স্বীয় চক্ষুকে কুদৃষ্টি হইতে এবং হৃদয়কে কুচিন্তা হইতে রক্ষা করিতে পারে না।” সন্তানলাভের [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।