২৪৪ সৌভাগ্যের পরশমণি ন্যায়পরায়ণ সাক্ষী সংবাদ দিলে তাহা বিশ্বাস করিবে । দুইজন ন্যায়পরায়ণ সাক্ষীর সাক্ষ্য পাওয়া গেলে, যে গৃহে অপকর্ম চলিতেছে, গৃহস্বামীর বিনানুমতিতে তথায় প্রবেশ করত £ পাপ দমন করা দুরস্ত আছে। কিন্তু একজন সাক্ষীর কথা শ্রবণ করিয়া কাহারও গৃহে প্রবেশ না করাই উত্তম। কারণ, প্রত্যেকেরই স্বীয় গৃহে ইচ্ছানুযায়ী সুবিধা ভোগ করিবার অধিকার আছে এবং একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করিয়া তাহাকে সেই অধিকার হইতে বঞ্চিত করা সঙ্গত নহে। কথিত আছে যে, লুকমান হাকীমের ংটিতে খোদিত ছিলঃ অনুমানের উপর নির্ভর করতঃ কাহাকেও লাঞ্চিত করা অপেক্ষা প্রকাশ্যে পাপ গোপন করা উত্তম । দ্বিতীয় স্তর $ পাপাচারীকে উহার অপকারিতা বুঝাইয়া দিবে । কারণ সে হয়ত এমন কোন কার্য করে যাহার অপকারিতা সম্বন্ধে সে কিছুই জানে না। যেমন, কোন মুর্খ ব্যক্তি মসজিদে নামায পড়িতেছে এবং রুকৃ, সিজদা পুরাপুরি আদায় করিতেছে না অথবা তাহার পরিহিত বন্ত্রে নাপাকিসহ নামায পড়িতেছে। অবহিত থাকিলে সে এইবপভাবে নামায পড়িত না। সুতরাং তাহাকে অবহিত করা ও শিক্ষা দেওয়া আবশ্যক। কিন্তু এমন নস্রতার সহিত সহজভাবে শিক্ষা প্রদান করিবে যাহাতে সে জুুদ্ধ হইয়া না উঠে। কোন মুসলামানকে বিনা কারণে ক্রুদ্ধ করিয়া তোলা উচিত নহে। কারণ, তুমি যখন কাহাকেও কোন বিষয় শিক্ষা দিতে যাইবে প্রকৃতপক্ষে তুমি তখন তাহাকে অজ্ঞ সাজাইবে এবং তাহার ত্রুটি বর্ণনা করিবে । মলম ব্যতীত এই আঘাত কেহই সহ্য করিতে পারে না। মলম এই যে, তুমি তাহাকে নির্দোষ প্রতিপন্ন করতঃ বলিবে ঃ মাতৃগর্ভ হইতে কেহই শিক্ষা করিয়া আসে না এবং যাহারা জানে না তাহাদের মাতাপিতা ও উত্তাদ এইজন্য দায়ী । সম্ভবত আপনাকে শিক্ষা দেওয়ার মত কোন আলিম আপনার আশেপাশে নাই। মোটকথা এইরূপ কথা দ্বারা পাপাচারীর মন সন্তুষ্ট করিবে। যে ব্যক্তি এইরূপ করে না অথবা (পাপীকে দেখিয়া) বিরক্ত হয়, সে এমন ব্যক্তি সদৃশ যে, রক্তমাখা কাপড় প্রস্রাব দ্বারা ধৌত করিতেছে; একটি পুণ্যের কাজ করিতে গিয়া অপর একটি পাপ করিয়া বসে। তৃতীয় স্তর ৪ নয্রতার সহিত উপদেশ প্রদান করিবে । কটু কথা বলিবে না। কারণ, পাপী স্বয়ং যে স্থলে পাপকর্মকে হারাম বলিয়া জ্ঞাত আছে, সেখানে উহার দোষ বর্ণনাতে কোন ফল হইবে না। এমন স্থলে সংক্ষেপে বর্ণনা করাই বাঞ্থুনীয় । উহাতে নম্রতা এই যে, মনে কর এক ব্যক্তি অগোচরে পরনিন্দা করিতেছে। তাহাকে বলিবে-দেখ, আমাদের মধ্যে কোন্ ব্যক্তি একেবারে নির্দোষ? সুতরাং পরের দোষ না [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ২৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।