সতকর্মে আদেশ ও অসৎকর্মে প্রতিরোধ ২৪৩ থাকিলে ওয়াজিবের দায়িত্ব হইতে অব্যাহতি পাইবে না। সর্বদা গৌরবজনক চাল-চলন বজায় রাখা শরীয়তের দৃষ্টিতে শোভন নহে। মনুষ্যত্ রক্ষা করিয়া চলা অবশ্য শরীয়তের কাম্য । কিন্তু যদি এইরূপ আশংকা হয় যে, পাপ প্রতিরোধে প্রবৃত্ত হইলে পাপীরা তোমার নিন্দা করিবে কিংবা তোমাকে গালি দিবে, তোমার সহিত শক্রতা পোষণ করিবে এবং কাজেকর্মে তাহারা তোমার আনুগত্য ও অনুসরণ করিবে না, তবে এই সমস্ত কখনই ওয়াজিব পরিত্যাগের উপযুক্ত কারণ বলিয়া গণ্য হইতে পারে না। কারণ, কোন পাপ প্রতিরোধকারীর জন্যই এই সমস্ত আপদ হইতে নিরাপদ থাকিবার উপায় নাই। কিন্তু যদি এমন আশংকা হয় যে, আগোচরে নিন্দাও করিবে এবং পাপও বৃদ্ধি পাইবে তবে পাপ প্রতিরোধ স্থগিত রাখা দুরস্ত আছে। কিন্তু পাপ দমনে প্রবৃত্ত হইলে তোমার ব্যক্তিগত কোন ক্ষতি না হইয়া বরং তোমার আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের তদ্রাপ ক্ষতির আশংকা করিলে; যেমন, লোকে তোমাকে সূফী বলিয়া জানে এবং তুমি অবগত আছ যে, তাহারা তোমাকে মারধর করিবে না ও তোমার এমন ধনও নাই যাহা লোকে কাড়িয়া নিয়া যাইতে পারে তবে তৎপরিবর্তে পাপীরা তোমার আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবকে উৎপীড়ন করিবে-এমতাবস্থায় পাপ দমনে প্রবৃত্ত হওয়া দুরস্ত হইবে না। কারণ, নিজের প্রতি উৎপীড়ন হইতে থাকিলে সহ্য করা সঙ্গত বটে; কিন্তু অপরের প্রতি উৎপীড়ন হইতে থাকিলে ধের্যধারণ করা সঙ্গত নহে। বরং যাহাতে তাহাদের প্রতি উৎপীড়ন না হয় ইহার প্রতি লক্ষ্য রাখা অবশ্যই ধমীয় কর্তব্য । চতুর্থ বিষয়, পাপ প্রতিরোধ পদ্ধতি ঃ পাপ প্রতিরোধ পদ্ধতির পর্যায়ক্রমে আটটি স্তর আছে। যথা £ (১) পাপীর অবস্থা সম্বন্ধে অবগত হওয়া; (২) পাপীকে তাহার পাপ সম্বন্ধে, অবহিত করা; (৩) উপদেশ প্রদান; €৪) কর্কশ বাক্য প্রয়োগ; €৫) হস্তদ্বারা তাহার মন্দ কার্য সংশোধন করিয়া দেওয়া; (৬) প্রহার করতঃ আহত করার ধমকি প্রদান; (৭) প্রহার করা এবং (৮) সর্বশেষে অন্ত্র-শন্ত্রে সজ্জিত হইয়া দলে-বলে পাপীদের বিরুদ্ধে সংবাম করা । প্রথম স্তর $ সর্বপ্রথম পাপীর পাপ কর্মের অবস্থা নিঃসন্দেহরূপে অবগত হওয়া পাপ প্রতিরোধকারীর কর্তব্য । কিন্তু সুক্সভাবে অনুসন্ধান করিয়া, দরজার নিকট কিংবা ছাদের উপর লুকাইয়া শুনিবার এবং প্রতিবেশীকে জিজ্ঞাসা করিয়া জানিবার চেষ্টা করিবে না। বস্ত্াঞ্চলে কেহ কোন মন্দ বস্তু লুকাইয়া রাখিলে তাহা টিপিয়া বা হাতড়াইয়া দেখিবে না। কিন্তু অনুসন্ধান ব্যতীত বাদ্যযন্ত্রের আওয়ায শোনা গেলে ংবা মদের গন্ধ পাওয়া গেলে প্রতিরোধ করা দুরস্ত আছে। এতদ্যতীত দুইজন [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ২৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।