২৪২ সৌভাগ্যের পরশমণি শিক্ষাধানে বিরত থাকিবেন। সুতরাং তুমি শিক্ষালাভে বঞ্চিত থাকিবে । চিকিৎসককে প্রতিরোধ করিতে গেলে সে তোমার চিকিৎসায় শৈথিল্য প্রদর্শন করিবে, তুমি যাহার অধীনে চাকরি কর, তাহাকে প্রতিরোধ করিতে গেলে সে তোমার বেতন বন্ধ করিয়া দিবে বা প্রয়োজনের সময় সে তোমাকে সাহায্য করিবে না-এ সকল অবস্থায় পাপ প্রতিরোধে বিরত থাকিলে তুমি ইহার ওয়াজিবের দায়িত্ হইতে রেহাই পাইবে না। কারণ, এইগুলি কোন ক্ষতি ও অনিষ্ট নহে; ভবিষ্যতে কোন প্রকার স্বার্থ হইতে বঞ্চিত হওয়ার আশংকামাত্র। কিন্তু উপস্থিত সময়েই যদি তুমি সেই সাহায্যের মুখাপেক্ষী হইয়া থাক; যেমন স্বয়ং পীড়িত হইয়া পড়িয়াছ এবং চিকিৎসক রেশমী বস্ত্র পরিধান করিয়া আসিয়াছে । এখন তাহাকে রেশমী বন্ত্র পরিধানে বাধা প্রদান করিলে সে তোমার চিকিৎসা করিবে না; কিংবা তুমি অক্ষম ও অভাবস্ত হইয়া পড়িয়াছ: আল্লাহ্র উপর নির্ভর করত ঃ নীরব থাকার মত ধের্যও তোমার নাই এবং মাত্র একজন মানুষ তোমার ভরণ-পোষণ চালাইতেছে; তুমি তাহাকে পাপাচারে প্রতিরোধ করিলে সে তোমার ভরণ-পোষণ বন্ধ করিয়া দিবে; অথবা তুমি কোন দুরাচারের কবলে নিপতিত হইয়াছ এবং মাত্র এক ব্যক্তি তোমার সাহায্যে অগ্রসর হইয়াছে; কোন পাপ হইতে এই সাহায্যকারীকে বারণ করিলে সে তোমার সাহায্যে বিরত থাকিবে-এই সমস্ত সাহায্য উপস্থিত সময়ে তোমার একান্ত প্রয়োজন । এই সকল ক্ষেত্রে পাপ দমনে প্রবৃত্ত না হইলে হয়ত আমরা তোমাকে ক্ষমার ও অপারগ বলিয়া গণ্য করিতে পারি । কারণ, এ সমস্ত ক্ষেত্রে সাহায্য না পাইলে তৎক্ষণাৎ প্রত্যক্ষ ক্ষতিতে পতিত হইবে । কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে এ সমস্ত ক্ষতির তারতম্য হইবে । ইহা তোমার ধময়ি বিবেচনার সহিত সংশ্লিষ্ট; ধর্মের দিকে লক্ষ্য রাখিয়া বিনা কারণে পাপ দমনে বিরত থাকিবে না। দ্বিতীয় প্রকার ঃ যে বস্তু তোমার অধিকারে রহিয়াছে তাহা তোমার হত্ুচ্যত হইয়া পড়িবে । যেমন, তোমার ধন কাড়িয়া নিবে, ঘরবাড়ি ভাঙ্গিয়া ফেলিবে অথবা দৈহিক শান্তি ও নিরাপত্তা হইতে তুমি বঞ্চিত হইবে অর্থাৎ মারধর করিবেঃ কিংবা মারধর না করিলেও নগ্ন মস্তকে হাটে-বাজারে এবং রাস্তা-ঘাটে তোমাকে ঘুরাইয়া তোমার মান-মর্ধাদার হানি ঘটাইবে, এই সব স্থানে পাপ দমনে বিরত থাকিলে তুমি অপারগ ও ক্ষমার্থ বলিয়া গণ্য হইবে । কিন্তু যদি এমন বিষয়ে তোমার আশংকা থাকে যাহাতে তোমার মনুষ্যত্রে কোন ক্ষতি হয় না; বরং তোমার শান-শওকতের লাঘব ঘটে মাত্রঃ যেমন তোমাকে নগ্রপদে বাজারের উপর দিয়া হাটায় এবং জীকজমকপূর্ণ পোশাক পরিধান করিতে না দেয় অথবা তোমার সম্মুখে কটু ও অস্্রীল উক্তি করে, তবে এই সমস্ত ব্যাপারে মর্যাদা বৃদ্ধি পাইয়া থাকে । এই সকল কারণে পাপ দমনে বিরত [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ২৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।