সৎকর্মে আদেশ ও অসবকর্মে প্রতিরোধ ২৪১ পারে । ফলে কাফিরগণের মনোবল ভাঙ্গিয়া পড়িতে পারে এবং তাহারা. মনে করিতে পারে যে, সমস্ত মুসলমানই এইরূপ সাহসী হইয়া থাকে । কাফিরদের মনে এইরূপ ভীতির সঞ্চার করিতে পারিলেও বিশেষ সওয়াব পাওয়া যাইবে । কিন্তু কোন অন্ধ বা খঞ্জ মুসলমানের জন্য একাকী কাফির দলের উপর আক্রমণ করা দুরস্ত নহে। কারণ, এইরূপ ক্ষেত্রে বৃথা নিজকে ধ্বংস করা হয়। এইরূপে যদি এমন ঘটনা হয় যে, পাপ প্রতিরোধ করিতে গেলে পাপীরা তোমাকে হত্যা করিয়া ফেলিবে অথবা কঠিন যন্ত্রণা দিবে, অথচ তাহারা পাপ কার্য পরিত্যাগ করিবে না; আর তুমি ধর্মব্যাপারে যে কঠোরতা অবলম্বন করিবে তাহাতে কাফিরদের মনোবল ভাঙ্গিবে না এবং তাহাদের মধ্যে কাহারও সৎকর্মের প্রতি উৎসাহ বৃদ্ধি পাইবে না, তবে এইরূপ ক্ষেত্রে পাপ দমনে প্রবৃত্ত হওয়া উচিত নহে। কারণ, নিরর্থক ক্ষতি ও কষ্ট স্বীকার করাতে কি লাভ? এই পদ্ধতিতে পাপ প্রতিরোধে দুইটি জটিলতা আছে। যথা ঃ (১) তোমার ভীতি ও নৈরাশ্য হয়ত খারাপ ধারণা ও কাপুরুষতা হইতে উদ্ভূত; (২) প্রতিপক্ষ তোমাকে মারধর করিবে এ আশংকা তোমার নাই; বরং তোমার ধন-সম্পদ ও পদ-মর্যাদা বিনষ্ট হওয়া এবং আত্মীয়-স্বজনের দুঃখ-কষ্টের আশংকা করিয়া থাক। প্রথম £ জটিলতা সম্বন্ধে কথা এই যে, পাপ দমন করিতে গেলে পাপীরা তোমাকে প্রহার করিবেই, এই আশংকা যদি তোমার প্রবল হয় তবে তুমি অপারগ ও ক্ষমার । কিন্তু সেই আশংকা যদি প্রবল না হয়, কেবল সম্ভাবনা থাকে মাত্র, তবে তুমি পাপ দমনে বিরত থাকিলে মার্জনীয় হইবে না। কারণ, এইরূপ সম্ভাবনা সর্বদাই বিদ্যমান থাকে । আর যদি পাপ দমন করিতে গেলে পাপীরা তোমাকে প্রহার করিবে কিনা, এ সম্বন্ধে সন্দেহমাত্র থাকে, তবে আমাদের মতে পাপ প্রতিরোধে প্রবৃত্ত হওয়া নিঃসন্দেহে ওয়াজিব এবং সন্দেহের কারণে ওয়াজিবের দায়িত্ব হইতে অব্যাহতি পাওয়া যায় না। অন্য কথায় বলা যায় যে, যে ক্ষেত্রে শান্তি ও নিরাপত্তার ধারণী প্রবল, সে ক্ষেত্রে পাপ প্রতিরোধে অগ্রসর হওয়া ওয়াজিব । ঘিতীয় $ জটিলতা সম্বন্ধে বক্তব্য এই যে, পাপ প্রতিরোধ করিতে গেলে যদি তোমার ধন-সম্পদ, মান-মর্যাদা, নিজদেহ, আত্মীয়-স্বজন ও শিষ্য-সেবকগণের ক্ষতি হওয়ার ভয় থাকে কিংবা এইরূপ আশংকা থাকে যে, পাপীরা তোমাকে গালি দিবে অথবা তোমার কোন ধর্মীয় বা পার্থিব অনিষ্ট করিবে, তবে ইহাদের বহু প্রকারভেদ আছে এবং প্রত্যেকটির বিধানও বিভিন্ন প্রকারের হইবে । কিন্তু কেবল নিজের সম্বন্ধে আশংকা থাকিলে উহা দুই প্রকার £ প্রথম প্রকার £ এই যে, পাপ প্রতিরোধ করিতে গেলে ভবিষ্যতে তুমি কোন স্বার্থ হইতে বঞ্চিত থাকিবে । যেমন, শিক্ষককে প্রতিরোধ করিতে গেলে তিনি তোমাকে ১৬- [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ২৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।