কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

২৪০ সৌভাগ্যের পরশমণি কিংবা হাতে বাধা প্রদান করা দুরস্ত আছে। পাপী তোমাকে মারধর করিলে ধৈর্য ধারণ করিবে । ইহাতে সওয়াব পাইবে । হাদীস শরীফে উক্তি আছে, যে ব্যক্তি বাদশাহকে পাপ হইতে প্রতিরোধ করিতে গিয়া নিহত হয়, তাহা অপেক্ষা কোন শহীদই উত্তম নহে। দ্বিতীয় ৪ তুমি পাপ প্রতিরোধ করিতে সমর্থ এবং ইহাতে কোন ভয়েরও কারণ নাই; পাপ প্রতিরোধে তোমার সর্ববিধ ক্ষমতা রহিয়াছে, এমতাবস্থায় প্রতিরোধ না করিলে পাপী হইবে। তৃতীয় ঃ তুমি প্রতিরোধ করিলে মানুষ পাপ হইতে নিবৃত্ত হয় না এবং তাহারা তোমাকে প্রহারও করিতে পারে না, এমতাবস্থায় ধর্মের মর্যাদা রক্ষার্থে মুখে উপদেশ প্রদানপূর্বক পাপ নিবারণ তোমার উপর ওয়াজিব । কারণ, এইরূপ স্থলে পাপাচারে আত্তরিক অসম্মতি ও মনে মনে ঘৃণা যেমন দুঃসাধ্য নহে, তদ্রুপ মুখে প্রতিরোধ করাও দুঃসাধ্য নহে। চতুর্থ 8 তুমি পাপ দমন করিতে পার বটে; কিন্তু পাপীরা তোমাকে মারপিট করিবে । যেমন, তুমি মদ্যপাত্রে প্রস্তর নিক্ষেপ করিলে এবং অকস্মাৎ উহা ভাঙ্গিয়া গেল; বাদ্যযন্ত্র প্রস্তর খণ্ড নিক্ষেপ করিলে এবং উহাও তন্ধপ ভাঙ্গিয়া গেল এইরূপ ক্ষেত্রে পাপ দমনে প্রবৃত্ত হওয়া তোমার প্রতি ওয়াজিব নহে। কিন্তু পাপ প্রতিরোধে প্রবৃত্ত হইয়া অত্যাচার-উৎপীড়ন সহ্য করা উত্তম কার্য। এ স্থলে যদি কেহ বলে, আল্রাহ্‌ তো বলিয়াছেন যে, 34181 রা ₹52420 18159 স্বতঃ প্রবৃত্ত হইয়া তোমরা নিজকে ধ্বংসে নিক্ষেপ করিও না। তবে ইহার উত্তর এই 8 এই আয়াতের মর্মে হযরত ইবৃনে আব্বাস (রা) বলেন, আল্লাহ তাআলার রাস্তায় ধন ব্যয় কর যাহাতে ধ্বংস না হও । হযরত বরা ইব্‌ন আযেব (রা) এই আয়াতের ব্যাখ্যায় বলেন, মানুষ পাপ করিয়া মনে করে যে, আল্লাহ্‌ তাহার তওবা কবুল করিবেন। ইহাকেই এ স্থলে নিজকে ধ্বংসে নিক্ষেপ করা বলা হইয়াছে। হযরত আবূ উবায়দা (রা) এই আয়াতের মর্মে বলেন, পাপ করিয়া তৎপর কোন নেক কার্য করাই নিজেকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করা। কোন ব্যক্তি একাকী একদল কাফিরের উপর ঝাঁপাইয়া পড়িয়া তাহাদের সহিত যুদ্ধে প্রবৃত্ত হওয়া জায়েয আছে, যদিও সে তাহাদের হস্তে শহীদ হইয়া যায়। কারণ, এইরূপ আক্রমণে সে নিজকে নিশ্চিত ধ্বংসের মধ্যে নিক্ষেপ করিলেও ইহা নিক্ষল নহে। ইহাতে হয়ত সেই মুসলমান ব্যক্তি অন্ততঃ একজন কাফিরকেও হত্যা করিতে [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ২৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।