কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

সতকর্মে আদেশ ও অসৎকর্মে প্রতিরোধ ২৩৯ পশুটিকে তাড়াইয়া দেওয়া সহজসাধ্য হইলে এবং ইহাতে কোন ক্ষতি না হইলে ইসলামের দায়িত্ব পালনের পরিপ্রেক্ষিতে ইহা আমাদের প্রতি ওয়াজিব । যেমন, কোন মুসলমানের ধন বিনষ্ট হইতেছে এবং তুমি স্বয়ং উহার সাক্ষী ও বিচারালয়ে গমনের পথও দূর নহে। এমতাবস্থায় একজন মুসলমান হিসাবে তোমার দায়িত্‌ পালনের উদ্দেশ্যে স্বেচ্ছাপ্রণোদিত হইয়া বিচারালয়ে গমনপূর্বক সাক্ষ্য প্রদান করা তোমার প্রতি ওয়াজিব নহে । কোন বোধমান ও স্থিরমস্তিষ্ক ব্যক্তি কাহারও ধন বিনষ্ট করিলে ইহা অত্যাচার ও পাপ। কষ্ট হইলেও এইরূপ কার্য প্রতেরোধ করা ওয়াজিব । কারণ, গর্হিত কার্য ও পাপ হইতে নিজে বিরত থাকা অথবা অপরকে উহা হইতে প্রতিরোধ করা দুঃখ-কষ্ট ব্যতীত সম্ভব হয় না। অতএব, এইরূপ ক্ষেত্রে দুঃখ-কষ্ট সহ্য করা আবশ্যক, কিন্তু দুঃখ-কষ্ট ধৈর্যের সীমা অতিক্রম করিয়া গেলে তদ্ররপ দুঃখ-কষ্ট সহ্য করিয়া পাপ দমনে প্রবৃত্ত হওয়া ওয়াজিব নহে। আর পাপ নিবারণ ও শাসনের উদ্দেশ্য হইল ইসলামী রীতি-নীতি সুস্পষ্টরূপে প্রকাশ করা। এইজন্যই উহাতে দুঃখ-কষ্ট সহ্য করা ওয়াজিব । যেমন, যদি কোথাও হতে অধিক পরিমাণে মদ থাকে যে, উহা ঢালিয়া ফেলিতে খুব ক্লান্ত ও পরিশ্রান্ত হইতে হইবে, তবুও উহা ফেলিয়া দেওয়া ওয়াজিব । পক্ষান্তরে কাহারও শস্যক্ষেত্রে অধিক সংখ্যক. ছাগল প্রবেশ করিয়া যদি শস্য নষ্ট করিতে থাকে এবং এইগুলি তাড়াইতে গেলে তুমি অত্যন্ত পরিশ্রান্ত ও ক্লান্ত হইয়া পড় এবং উহাতে তোমার মূল্যবান সময়ও বিনষ্ট হয়, তবে এইরূপ কষ্ট সহ্য করা তোমার জন্য ওয়াজিব নহে। কারণ, পরের হকের ন্যায় নিজের হক রক্ষা করাও তোমার উপর ওয়াজিব । এস্থলে সময় তোমার পক্ষে । সুতরাং অপরের ধন রক্ষা করিতে যাইয়া 2 রানি ব্যয় ও পাপ প্রতিরোধ করা ওয়াজিব । ক্ষমতা ও অবস্থাভেদে প্রতিরোধের ব্যবস্থা ঃ টিভির দুঃখ-কষ্ট সহ্য করা ওয়াজিব নহে। এ সম্বন্ধে ও বিস্তারিত আলোচনা দরকার । কেহ পাপ প্রতিরোধে অক্ষম হইলে সে ক্ষমাহ ও অপারগ বলিয়া গণ্য হইবে, এবং এমতাবস্থায় সেই পাপের প্রতি আন্তরিক অসম্মতি ও ঘৃনাই কেবল তাহার উপর ওয়াজিব । কিন্তু তুমি যদি অক্ষম না হও অথচ এইরূপ আশংকা হয় যে, পাপ দমন করিতে গেলে পাপী তোমাকে প্রহার করিবে এবং তোমার উপদেশ নিম্ষল হইবে, তবে এইরূপ ক্ষেত্রে চতুর্বিধ ব্যবস্থা রহিয়াছে। প্রথম £ যদি নিশ্চিত জান যে, পাপী ব্যক্তি তোমাকে প্রহার করিবে এবং পাপ হইতে সে বিরত হইবে না, তবে প্রতিরোধ তোমার প্রতি ওয়াজিব নহে। কিন্তু মুখে [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ২৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।