২৩৮ সৌভাগ্যের পরশমণি একদিকেই কিবলা. বলিয়া সিদ্ধান্ত করিয়া লওয়ার পর ইহার বিপরীত দিকে ফিরিয়া নামায পড়িলে সে পাপী হইবে, যদিও অপর লোক তাহাকে দেখিয়া মনে করে যে, সে ঠিক কিবলামুখী হইয়াই নামায পড়িতেছে। লোকে যে বলিয়া থাকে, "যাহার যে-ইমামের মাযহার মানিয়া চলিতে ইচ্ছা হয়, সে সেই মাযহাবই অবলম্বন করিতে পারে' ইহা তাহাদের বেহুদা উক্তি ও বিশ্বাসযোগ্য নহে। বরং প্রত্যেকের নিজের বিবেক অনুযায়ী কার্য করিবার নির্দেশ রহিয়াছে । ৃষটান্তস্বরূপ তাহার বিবেচনায় হযরত ইমাম শাফিঈ (র) উত্তম হইলে প্রবৃত্তির তাড়না ব্যতীত অন্য কোন কারণেই সে তাহার বিরুদ্ধাচরণ করিতে পারে না। কিন্তু যাহারা বলে যে, আল্লাহ্ দেহধারী, কুরআন শরীফ সৃষ্ট বস্তু, আল্লাহ্র দর্শন-লাভ অসম্ভব ও এবংবিধ বাজে প্রলাপ উক্তি করিয়া থাকে, এমন বিদ“আতীদিগকে দমন করা উচিত। কারণ, ইহা সুনিশ্চিত যে, বিদ“আতী সম্প্রদায় ভুলিয়া রহিয়াছে। মালিকী ও হানাফী মতাবলম্বী লোকদের কার্য শাফিঈ মাযহাবের বিরোধী হইলেও শাফিঈ মতাবলম্বী লোকদের পক্ষে উক্ত মাযহাবদ্ধয়ের লোকদের কার্যাবলী দমন করা উচিত নহে। কেননা, ফেকাহ্শান্ত্রে বিধানসমূহে মতভেদ হইলেও কোনটি ভূল বলিয়া নিশ্চিতরূপে জানা যায় না। আবার বিদ'আতী সম্প্রদায়ের কার্ধাবলী সেই শহরেই দমন করা চলিবে যেখানে তাহাদের সংখ্যা নিতান্ত নগণ্য এবং সুন্নত ওয়াল জামায়াতের লোকের সংখ্যা অধিক। কিন্তু কোন স্থানে বিদ'আতীর সংখ্যা যদি এত অধিক হয় যে, তুমি তাহাদিগকে দমন করিতে উদ্যত হইলে তাহারাও তোমাদিগকেও দমন করিতে সচেষ্ট হয় এবং ফলে বিবাদ-বিসন্বাদের সৃষ্টি হয়, তবে বাদশাহের অনুমতি ও ক্ষমতা ব্যতীত তাহাদিগকে দমনে প্রবৃত্ত হওয়া উচিত নহে। তৃতীয় বিষয়, যাহার পাপ প্রতিরোধ করিতে হইবে £ ইহার শর্ত এই যে, সেই ব্যক্তি বোধসম্পন্ন প্রাপ্তবয়স্ক (মুকান্নাফ) হইতে হইবে যেন সে কোন মন্দকার্য করিলে ইহার পাপ তাহার উপর বর্তে এবং প্রতিরোধকারীর পক্ষে সে ব্যক্তি এমন মর্যাদাসম্পন্ন না হয় যাহা শাসন-কার্ষে প্রতিবন্ধক হইতে পারে, যেমন পিতা । কারণ পিতার মর্যাদা তাহাকে সতর্ক করিতে, শাসন করিতে এবং অপমানজনক ব্যবহার দ্বারা প্রতিরোধ করিতে পুত্রকে বাধা প্রদান করে। কিন্তু প্রতিরোধকারী উন্মাদ ও অপ্রাপ্তবয়স্ক বালককে স্বীয় অভিপ্রায় অনুযায়ী দমন করিতে পারে-যেমন পূর্বে বর্ণিত হইয়াছে। কিন্তু এই নিবারণ কার্যকে পাপ দমন বলা চলে না । বরং ইহা এইরূপ যে, আমরা যখন কোন পশুকে মুসলমানের শস্যক্ষেত্রে শস্য খাইতে দেখি তখন সেই মুসলমানের ধন রক্ষার্থে আমরা সেই পশুকে তাড়াইয়া দিয়া থাকি। ইহা আমাদের উপর ওয়াজিব নহে। কিন্তু [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ২৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।