কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

সৎকর্মে আদেশ ও অসৎকর্মে প্রতিরোধ ২৩৭ মনে করা যদি সম্ভব হয় যে, উহা অন্য কিছু হইতে পারে, তবে এমন ভাব ধারণ করিবে যেন তুমি কিছু টেরই পাও নাই। হযরত উমর (রা)-এর এক বিখ্যাত ঘটনা এই যে, এক রাত্রে বাদ্যযন্ত্রের আওয়াষ শুনিয়া প্রাচীর উলঙঘনপূর্বক এক গৃহে প্রবেশ করিয়া দেখিতে পাইলেন, এক ব্যক্তি এক মহিলার সহিত মদ্য পান রত আছে। ইহা দেখিয়া তিনি তাহাদিগকে শাস্তি প্রদানের উদ্যত হইয়াছিলেন। “সংসর্গ” অধ্যায় এই কাহিনী বর্ণিত হইয়াছে। হযরত উমর (রো) সাহাবায়ে কিরাম রো)-কে জিজ্ঞাসা করিলেন ঃ বিচারক স্বীয় চক্ষে কাহাকেও মন্দ কার্য করিতে দেখিলে তিনি তাহাকে শরীয়ত-নির্ধারিত শাস্তি দিতে পারেন কিনা? কেহ কেহ মত প্রকাশ করিলেন যে, দণ্ড প্রদান করা সঙ্গত । কিন্তু হযরত আলী (রো) বলিলেন ঃ আল্লাহু তা'আলা দণ্ড প্রদানকে দুইজন ন্যায়নিষ্ঠ সাক্ষীর সাক্ষ্যের উপর নির্ভরশীল করিয়া রাখিয়াছেন। একজনের দর্শন যথেষ্ট হইবে না। সুতরাং হযরত আলী রো) মতে বিচারক শুধ, নিজের জ্ঞানের উপর নির্ভর করিয়া দণ্ড প্রদান করিতে পারেন না; বরং উহা গোপন রাখা বিচারকের উপর ওয়াজিব । চতুর্থ শর্ত ঃ কার্যটি মন্দ বলিয়া নিশ্চিতভাবে জ্ঞাত থাকা । অনুমান এবং ইজতিহাদ-উদ্ভাবনা ছারা মন্দ বলিয়া জানিলে দণ্ড প্রদান চলিবে না । হানাফী মাযহাবের লোক যখন অভিভাবকের অনুপস্থিতিতে কেন মেয়ের বিবাহ দেয় কিংবা প্রতিবেশী হইতে অগ্রহ-ক্রয়ের অধিকার গ্রহণ করে অথবা এই প্রকার অপর কোন কার্য তাহাদের মাযহাবের বিধানমতে করিতে থাকে, তখন তদ্রুপ কার্ষে প্রতিবাদ করা শাফিঈ মাযহাবের লোকগণের জন্য দুরস্ত নহে। কিন্তু শাফিঈ মাযহাবের কেহ অভিভাবকের অনুপস্থিতিতে মেয়ে বিবাহ দিলে কিংবা নবীয (খোরমা ভিজান পঁচা পানি) পান করে, তবে তাহাকে নিষেধ করা যাইবে । কারণ, স্বীয় মাযহাবের ইমামের বিরুদ্ধাচরণ করা কাহারও মতে দুরস্ত নহে। কোন কোন আলিম বলেন £ মদ্যপান, ব্যভিচার ইত্যাদি যে সমস্ত কার্য সর্ববাদীসম্মত সিদ্ধান্ত অনুযায়ী ও নিশ্চিতরূপে হারাম বলিয়া অবধারিত রহিয়াছে, ইজতিহাদ দ্বারা হারাম বলিয়া নির্ধারিত হয় নাই, কেবল সেই সমস্ত পাপ কার্য প্রতিরোধ করা চলে। তাহাদের এই উক্তি ঠিক নহে। কারণ, আলিমগণের সর্ববাদীসম্মত সিদ্ধান্ত এই যে, কেহ স্বীয় ইজতিহাদ কিংবা নিজ মাযহাবের ইমামের বিরুদ্ধাচরণ করিলে সে পাপী হইবে সুতরাং যাহা স্বীয় ইজতিহাদ কিংবা নিজ ইমামের বিরোধী, তাহা বাস্তবিকই হারাম । যেমন, প্রবাসে কেহ ইজতিহাদের দ্বারা কোন [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ২৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।