কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

২৩৬ সৌভাগ্যের পরশমণি কার্ধ ক্ষুদ্র পাপের হইলেও অবশ্যই প্রতিরোধ করিতে হইবে । যেমন- গোসলখানায় লজ্জাস্থান অনাবৃত করা ও স্ত্রীলোকদিগকে দেখান এবং নির্জন স্থানে বেগানা স্ত্রীলোকের সহিত দীড়াইয়া থাকা, স্বর্ণের আংটি ও রেশমী বস্ত্র পরিধান করা, রৌপ্য-পাত্রে পানি পান করা; এইরূপ সকল পাপ দৃষ্টিগোচর হওয়ামাত্র নিবারণ করা কর্তব্য । দ্বিতীয় শর্ত £ পাপ-কার্যটি তখনও বিদ্যমান থাকা । এক ব্যক্তি মদ্যপান শেষ করিয়াছে এমতাবস্থায় তাহাকে উপদেশ প্রদান ব্যতীত কোনরূপ শাস্তি দেওয়া চলে না। অবশ্য এইরূপ ক্ষেত্রে শরীয়ত অনুযায়ী শাস্তি দেওয়া সরকারের কর্তব্য । অদ্রপ কেহ অদ্য রাত্রে মদ্যপান করিবে বলিয়া সংকল্প করিলে তাহাকে কোন প্রকার শাস্তি না দিয়া উপদেশ দিবে। হয়ত সে ইহা হইতে বিরত থাকিতে পারে । সে পান করিবে না বলিয়া প্রতিশ্রণতি দিলে তাহর প্রতি মন্দ ধারণা পোষণ করা দুরস্ত নহে। কিন্তু কোন ব্যক্তিকে নির্জনে বেগানা স্ত্রীলোকের নিকটে উপবিষ্ট দেখিলে ব্যভিচার না করিয়া থাকিলেও তাহাকে শাসন করা চলে । কারণ, পরনারীর সহিত নির্জনে মিলিত হওয়াই গুরুতর পাপ। এমনকি, গোসলখানায় সমাগত নারীদিগকে দেখিবার উদ্দেশ্যে ইহার দ্বারে দণ্ডায়মান ব্যক্তিকেও শাসন করা কর্তব্য । কারণ, এইরূপে দাঁড়াইয়া থাকাই পাপ। তৃতীয় শর্ত $ গোপন অনুসন্ধান ব্যতীত প্রকাশ্যভাবে পাপটি জানা থাকা । অপরের পাপ অনুসন্ধান করিয়া বেড়ান উচিত নহে। গৃহে প্রবেশপূর্বক যে ব্যক্তি দরজা বন্ধ করিয়া ফেলে তাহার অনুমতি ব্যতীত সেই গৃহে প্রবেশ করা এবং তুমি কি করিতেছ? বলিয়া তাহাকে জিজ্ঞাসা করা সঙ্গত নহে। কাহারও দরজায় ও ছাদে কান লাগাইয়া ভিতরের শব্দ শুনিবার চেষ্টা করাও দুরস্ত নহে; বরং যে কাজ আল্লাহ্‌ গোপন রাখিয়াছেন তাহা গোপন রাখাই উচিত। কিন্তু বাদ্যযন্ত্রের শব্দ ও মাতালদিগের হট্টগোল বাহির হইতে শুনিতে পাইলে অনুমতি ব্যতীতই ভিতরে প্রবেশ করত £ উক্ত পাপকার্য প্রতিরোধ করা যাইতে পারে । কোন ফাসিক ব্যক্তিকে বস্ত্রাঞ্চলে লুকাইয়া কোন জিনিস লইয়া যাইতে দেখা গেলে তাহা মদের বোতল হইলে তাহাকে “বস্ত্র সরাও, দেখি কি আছে।' এইরূপ বলা সঙ্গত নহে। এইরূপ করিলে অপরের দোষ অনুসন্ধান করা হয়। কিন্তু যদি এইরূপ সম্ভাবনা থাকে যে, তাহা মদের বোতল না হইয়া অন্য কোন কিছু হইতে পারে তবে দেখিয়াও না দেখার মত থাকিবে । কিন্তু মদের গন্ধ পাওয়া গেলে ইহা কাড়িয়া লইয়া ফেলিয়া দেওয়া দুরস্ত আছে। মিহি বন্ত্ দ্বারা আবৃত কোন বৃহদাকার বাদ্যযন্ত্র কাহারও নিকট থাকিলে (ইহার আকৃতি যদি বাহির হইতে দেখা যায় তবে) উহা ছিনাইয়া লইয়া ভাঙ্গিয়া ফেলা বৈধ । কিন্তু এইরূপ [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ২৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।