কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

সতকর্মে আদেশ ও অসবকর্মে প্রতিরোধ ২৩৫ ধীরতার সহিত উপদেশ দেওয়া উচিত। নির্বোধ, মুর্খ ইত্যাদি কটুবাক্য প্রয়োগ করতঃ পিতাকে নিজের প্রতি রুষ্ট করিয়া তোলা অবশ্যই অসঙ্গত। পিতা কাফির হইলেও তাহাকে হত্যা করা এবং পুত্র জল্লাদের পদে নিযুক্ত থাকিলেও রাষ্ট্র কর্তৃক মৃত্যুদণ্ডে দণ্ডিত পিতাকে বধ করা পুত্রের জন্য সঙ্গত নহে কিন্তু পিতার মদ ফেলিয়া দেওয়া, তাহার পরিধান হইতে রেশমী বস্ত্র ছিনাইয়া লওয়া, পিতা কাহারও নিকট হইতে হারাম উপায়ে কিছু গ্রহণ করিয়া থাকিলে তাহা কাড়িয়া লইয়া প্রকৃত মালিককে তাহা ফিরাইয়া দেওয়া, রৌপ্যের বাসন-পত্র ব্যবহার করিতে থাকিলে তাহা ভাঙ্গিয়া ফেলা, পিতার গৃহের দেওয়ালে কোন ছবি থাকিলে তাহা বিনষ্ট করিয়া ফেলা এই সমস্ত কার্ষে বাধা প্রদানে পুত্র সত্যপক্ষে রহিয়াছে এবং ইহাতে পিতার ক্রুদ্ধ হওয়া অন্যায়। এই সকল কার্ষে পিতার ব্যক্তিত্ের প্রতি কোনরূপ অমর্যাদা প্রকাশ করা হয় না, যেমন, তাহাকে মারিলে ও গালি দিলে ব্যক্তিত্রে অমর্ধাদা করা হইয়া থাকে । কেহ হয়ত বলিতে পারে যে, পিতা রুষ্ট হইলে তাহাকে পাপ হইতে বারণ করা পত্রের উচিত নহে; যেমন হযরত হাসান বসরী (র) বলেন ঃ পিতা অত্যন্ত ক্রুদ্ধ হইলে পুত্রের জন্য নীরব থাকা এবং উপদেশ প্রদান না করাই উচিত। পিতাকে পাপ হইতে বারণ করিতে পুত্রের যেরূপ পদ্ধতি অবলম্বন করা উচিত; ভৃত্য স্বীয় প্রভূকে, স্ত্রী আপন স্বামীকে এবং প্রজা বাদশাহকে বারণ করিতে তদ্রপ পদ্ধতি অবলম্বন করিবে । কারণ, তাহাদের সকলের হকই গুরুতর । কিন্তু শিক্ষককে পাপ কার্য হইতে বারণ করা ছাত্রের পক্ষে খুব সহজ । কেননা, ধর্মের কারণেই শিক্ষকের মর্যাদা রহিয়াছে । শিক্ষকের নিকট ছাত্র যে শিক্ষালাভ করিয়াছে এতদনুযায়ী সে আমল করিতে থাকিলে শিক্ষক বুঝিতে পারিবেন যে, স্বীয় ইলম অনুযায়ী আমল না করিলে তাহার মর্যাদা হ্রাসপ্রাপ্ত হইবে। ছিতীয় বিষয় ঃ যে পাপ প্রতিরোধ করিতে হইবে ঃ যে কার্য মন্দ ও পাপী ব্যক্তির মধ্যে এখনও বিদ্যমান এবং যাহা গোপন অনুসন্ধান ব্যতীত প্রকাশ্যে জানা যায় ও মন্দ বলিয়া নিশ্চিতরূপে জানা আছে, উহা হইতেই প্রতিরোধ করিতে হইবে । অতএব, ইহার চারিটি শর্ত £ প্রথম শর্ত ঃ কার্যটি মন্দ হওয়া । যদিও ইহা পাপের কার্য না হউক অথবা ক্ষুদ্র পাপ হউক । যেমন, উম্মাদ কিংবা নাবালেগ ব্যক্তিকে পশুর সহিত রমণ কার্যে প্রবৃত্ত দেখিলে যদিও উম্মাদ নাবালেগ হওয়ার দরুন তাহাদের পাপ ধর্তব্য নহে, তথাপি তাহাদিগকে বারণ করিতে হইবে। কারণ, কার্যটি মূলত ঃ শরীয়তের দৃষ্টিতে অতিশয় মন্দ। এইরূপে কোন উন্মত ব্যক্তিকে মদ্যপান করিতে দেখিলে অথবা কোন অল্প বয়স্ক বালককে 'কাহারও মাল নষ্ট করিতে দেখিলে নিষেধ ও দমন করিতে হইবে । পাপের [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ২৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।