কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

২৮ সৌভাগ্যের পরশমণি প্রথম অনুচ্ছেদ বিবাহের উপকারিতা ও আপদসমূহ বিবাহের উপকারিতার কারণেই উহাতে সওয়াব আছে এবং উহাতে পাঁচ প্রকার উপকারিতা আছে। প্রথম উপকার $ সন্তান লাভ করা । সন্তানের কারণে আবার চারি প্রকার সওয়াব পাওয়া যায়। প্রথম সওয়াব £ মানবের জন্ম ও মানব বংশের স্থায়িতৃ যাহা আল্লাহ্‌র প্রিয় ও বাঞ্কিত তাহাতে যত্নবান থাকা । যে ব্যক্তি সৃষ্টির রহস্য উপলব্ধি করিতে পারিবে, সে ব্যক্তি এ সম্বন্ধে নিঃসন্দেহ হইতে পারিবে যে, মানববংশের বৃদ্ধিসাধন এবং ইহার স্থায়িত্র কার্যে যত্ুবান থাকা আল্লাহর প্রিয় । প্রভু যখন স্বীয় ভূত্যকে কৃষির উপযোগী জমি, বীজ, হালের বলদ ও কৃষিকার্ষের যাবতীয় যন্ত্রপাতি প্রদান করিলেন এবং তাহাকে কৃষিকার্ষে লিপ্ত রাখিবার জন্য তাহার উপর একজন দণ্ধারী নিযুক্ত করিয়া রাখিলেন তখন প্রভু মুখে না বলিলেও ভূত্যের বুদ্ধি থাকিলে সে বুঝিতে পারিবে যে, তাহার দ্বারা ভূমি কর্ষণ, বীজ বপন ও বৃক্ষ উৎপাদন করানই তাহার উদ্দেশ্য । আল্লাহ্‌ বাচ্চাদানী ও পুরুষাঙ্গ সৃষ্টি করিয়াছেন, পুরুষের পৃষ্ঠে ও নারীর বক্ষে সন্তানের বীজ উৎপন্ন করিয়াছেন এবং কামভাবকে পুরুষ ও নারীর মধ্যে প্রেরণাদায়করূপে সৃষ্টি করিয়াছেন । সুতরাং এ সমস্ত ব্যাপারে আল্লাহ্‌র উদ্দেশ্য কোন বুদ্ধিমানের নিকটই অজ্ঞাত নহে। কোন ব্যক্তি বীজ অর্থাৎ শুক্র অনর্থক নষ্ট করিলে এবং প্রেরণাদাতা কামভাবকে অন্য উপায়ে পরিহার করিলে সে সৃষ্টির উদ্দেশ্য হইতে বিমুখ রহিল। এইজন্যই সাহাবায়ে কিরাম (রা) ও পূর্বকালীন বুযর্গগণ বিবাহ ব্যতীত পরলোকগমন করাকে ঘৃণা করিতেন । এমনকি হযরত মু'আয রো) -এর দুই পত্বী প্লেগ রোগে প্রাণ ত্যাগ করেন এবং অবশেষে তিনিও সেই রোগে আক্রান্ত হইয়া বলিলেন £ “আমি মরিব ত মরিবই; তোমারা আমাকে আবার বিবাহ করাও । স্ত্রীবিহীন অবস্থায় মৃত্যুবরণ করাকে আমি পছন্দ করি না” ছিতীয় সওয়াব ঃ রাসূলুল্লাহ্‌ (সো) -এর অনুসরণ করা। বিবাহ করত তাহার উম্মতের সংখ্যা বৃদ্ধির জন্য চেষ্টা করিতে থাকিবে যেন তিনি কিয়ামত দিবস স্বীয় উন্মতের সংখ্যাধিক্য হেতু গর্ব করিতে পারেন। এই জন্যই তিনি বন্ধ্যা নারী বিবাহ করিতে নিষেধ করিয়াছেন। কারণ বন্ধ্যা নারীর সন্তান ধারণের ক্ষমতা নাই। তিনি আরও বলেন £ “খেজুরের চাটাই ঘরে বিছাইয়া রাখা বন্ধ্যা স্ত্রীলোক হইতে উৎকৃষ্ট ।” অন্যত্র তিনি বলেন £ “সন্তান প্রসবিনী কুৎসিত নারী সুন্দরী বন্ধ্যা নারী হইতে [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।