কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

২৩৪ সৌভাগ্যের পরশমণি নির্দেশ পালন করাও অপরকে উপদেশ প্রদান অপেক্ষা অধিকতর গুরুতৃপূর্ণ ও আবশ্যক। কিন্তু উভয় কাজই ওয়াজিব । একটি অপরটির শর্ত নহে যে, একটি পালন না করিলে অপরটিও বর্জন করিতে হইবে। একটি অপরটির শর্ত হইলে ব্যাপার এইরূপ হইয়া দীড়াইত যে, কাহাকেও মদ্যপানে বাধা প্রদান করা তখনই ওয়াজিব যখন বাধা প্রদানকারী স্বয়ং মদ্যপান করে না; কিন্তু সে যখন নিজে মদ্যপান করিল তখন মদ্যপানে অপরকে বাধাপ্রদান. করার ওয়াজিবের দায়িত্ব হইতে সে অব্যাহতি পাইল । অথচ ইহা সম্পূর্ণ অসম্ভব । পাপ কার্য দমনের জন্য বাদশাহের পক্ষ হইতে অনুমতি ও নির্দেশ প্রাপ্ত হওয়াও শর্ত নে। এইজন্যই. প্রাচীন বুযর্গগণ স্বয়ং বাদশাহ ও খলীফাগণকে পাপানুষ্ঠান হইতে বারণ করিতেন। ইহার কাহিনী লিপিবদ্ধ করিতে গেলে গ্রন্থের কলেবর বৃদ্ধি পাইবে । পাপ প্রতিরোধের স্তরসমূহ অবগত হইলেই ইহার জন্য বাদশাহের অনুমতি ও নির্দেশ প্রাপ্ত হওয়া শর্ত কিনা, যথার্থ সিদ্ধান্তে উপনীত হওয়া যাইবে । পাপ প্রতিরোধের চারিটি স্তরঃ প্রথম স্তর £ উপদেশ প্রদান ও আল্লাহর ভয় প্রদর্শন করা । ইহা সকল মুসলমানের উপরই ওয়াজিব । ইহাতে বাদশাহের অনুমতির কি প্রয়োজন? বরং বাদশাহকে উপদেশ প্রদান এবং আল্লাহ্‌র ভয় প্রদর্শন করা বড় ইবাদত । দ্বিতীয় স্তর ঃ পাপাচারীকে তিরক্কার করা ও তত্প্রতি কটুবাক্য প্রয়োগ করা যথাঃ হে ফাসিক, হে অত্যাচারী, ওরে নির্বোধ, ওহে মূর্খ, তোদের কি আল্লাহ্র ভয় নাই যে এমন পাপ কার্য করিতেছিস? ফাসিক সম্বন্ধে এ সমস্ত কথাই সত্য । সত্য কথা বলিতে বাদশাহের অনুমতির কি প্রয়োজন? তৃতীয় স্তর £ বল প্রয়োগে বারণ করা। যেমন, মদ্য ঢালিয়া ফেলা, বাদ্য-যন্ত্ ভাঙ্গিয়া ফেলা, কাহারও মাথা হইতে রেশমী পাগড়ী টানিয়া ফেলিয়া দেওয়া । এই সমস্ত কার্য ইবাদতের ন্যায়ই ওয়াজিব । প্রথম অনুচ্ছেদে যাহা বর্ণিত হইয়াছে তাহাতে প্রমাণিত হইয়াছে যে, বাদশীহের বিনা অনুমতিতে ই শরীয়ত প্রত্যেক মুসলমানকে পাপ কার্য নিবারণের অনুমতি প্রদান করিয়াছে। চতুর্থ স্তর ঃ মারিয়া-পিটিয়া সতর্ক করিয়া দেওয়া । এমতাবস্থায় পাপাচারী হয়ত প্রতিদবন্দিতা করিয়া রুখিয়া দীড়াইতে পারে এবং প্রতিরোধকারীও স্বীয় বলবৃদ্ধির জন্য নিজের দলের লোকদিগকে একত্রিত করিয়া তাহার সম্মুখীন হইতে পারে । বাদশীহের অনুমতি না লইয়া মারিয়া-পিটিয়া বল প্রয়োগে পাপ নিবারণ করিতে গেলে এইরূপে ভীষণ বিবাদ -বিসম্বাদ বাধিয়া যাইতে পারে । সুতরাং বাদশাহের অনুমতি ব্যতীত এই পদ্ধতিতে পাপ নিবারণে প্রবৃত্ত না হওয়াই উত্তম। ইহাতে বিস্ময়ের কিছুই নাই যে, পাপ নিবারণের উপরিউক্ত স্তরগুলি পরিবর্তিত হইতে পারে। যেমন, পুত্র পিতাকে পাপ হইতে নিবৃত্ত করিতে পরয়াস পাইলে নম্রতা ও [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ২২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।