কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

সতকর্মে আদেশ ও অসবকর্মে প্রতিরোধ ২৩৩ রাত্রে একদল লোককে দেখিলাম যাহাদের ওষ্ঠ আগুনের কীচি দ্বারা কর্তন করা হইতেছে। আমি জিজ্ঞাসা করিলাম 8 তোমরা কে? তাহারা বলিল £ আমরা অপরকে সৎকর্মের আদেশ করিতাম অথচ আমরা নিজে তাহা করিতাম না । অপরকে মন্দকার্ষ হইতে বারণ করিতাম; কিন্তু আমরা নিজে সেই কাজ হইতে বিরত থাকিতাম না। হযরত ঈসা (আ)-এর উপর আন্মাহ্‌ ওহী অবতীর্ণ করিলেন £ হে মরিয়মের পৃত্র! প্রথমে নিজকে উপদেশ প্রদান কর। তুমি নিজে উপদেশ মানিয়া চলিলে অপরকে উপদেশ দাও । অন্যথায় আমার নিকট লঙ্জিত থাক। পাপকার্য প্রতিরোধের দ্বিতীয় পন্থা হইল হাতে ও বল-প্রয়োগে পাপ হইতে নিবৃত্ত রাখা । যেমন, কোথাও মদ দেখামাত্র ফেলিয়া দেওয়া, বীণা, বেহালা ইত্যাদি বাদ্যযন্ত্রের সুর শ্রবণমাত্র উহা কাড়িয়া লইয়া ভাঙ্গিয়া ফেলা: কেহ ঝগড়া-বিবাদ করিতে উদ্যত হইলে বল-প্রয়োগে তাহাকে নিবৃত্ত করা । এই শ্রেণীর মন্দকার্ষের নিষেধ ফাসিক ব্যক্তিও করিতে পারে। কারণ, প্রত্যেক ব্যক্তির উপর দুইটি কার্য ওয়াজিব । যথাঃ (১) নিজে মন্দ কাজ না করা এবং (২) অপরকে মন্দ কাজ করিতে না দেওয়া । ইহাদের একটি পালনে ক্রটি হইলে অপরটি পালনেও ক্রুটি করার কি কারণ থাকিতে পারে? এ স্থলে কেহ যদি প্রতিবাদ করিয়া বলে, যে ব্যক্তি নিজে রেশমী বস্ত্র পরিধান করে, সে অন্য লোককে এই পোশাক পরিধান করিতে নিষেধ করিয়া তাহার দেহ হইতে রেশমী বস্ত্র ছিনাইয়া লওয়া অথবা নিজে মদ পানে অভ্যস্ত থাকিয়া অপর লোককে উহাতে বাধা প্রদানপূর্বক তাহার হস্ত হইতে মদের পাত্র কাড়িয়া লইয়া ঢালিয়া ফেলা মন্দ ও অশোভন, তবে তাহার উত্তরে এই মন্দকার্য ও মূলত $ শরীয়ত বিরদ্্ধ কার্য, এক কথা নহে। অপরকে রেশমী বন্ত্র পরিধান ও মদ্যপানে বাধা প্রধান মূলত ঃ শরীয়ত বিরুদ্ধ কার্য নহে। অপরকে রেশমী বন্ত্র পরিধান ও মধ্যপানে বাধা প্রদান মূলতঃ শরীয়ত বিরুদ্ধ কার্য নহে। তবে এ ক্ষেত্রে সে নিজেও এই সকল: মন্দকার্য হইতে বিরত না থাকিয়া নিজ কর্তব্যে অবহেলা করার দরুন অপরকে নিষেধ করায় মন্দ বলিয়া বিবেচিত হইয়াছে; মূলত £ শরীয়ত বিরুদ্ধ ও মন্দ কার্য বলিয়া নহে । কাজেই স্বয়ং পাপ হইতে বিরত না থাকিয়াও অপরকে পাপকার্ষে বাধা প্রদান করা মন্দ ও অশোভন হইতে পারে না। কারণ, কোন ব্যক্তি যদি রোযা রাখে অথচ নামায পড়ে না, তবে তাহার রোযা রাখাকে এইজন্য মন্দ বলিয়া বিবেচনা করা হয় যে, সে রোযা রাখিতেছ অথচ নামাষের ন্যায় একটি অতীব গুরুতৃপূর্ণ ও অত্যাবশ্যক ইবাদত সে ত্যাগ করিতেছে । রোযা রাখা মূলত ৪ শরীয়ত বিরোধী কাজ বলিয়া তাহার রোযা রাখা মন্দ বলিয়া বিবেচিত হয় নাই; বরং এইজন্যই যে, নামায অধিকতর গুরুতৃপূর্ণ ইবাদত এবং সে ইহা ত্যাগ করিতেছে। এইরূপে স্বয়ং শরীয়তের [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ২২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।