কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

২৩২ সৌভাগ্যের পরশমণি ছিতীয় অনুচ্ছেদ অসৎকর্মে প্রতিরোধের শর্ত £ পাপের প্রতিরোধ ও প্রতিকার সকল মুসলমানের উপরই ফরয । অতএব, উহার জ্ঞানার্জন ও শর্তাবলী অবগত হওয়াও ওয়াজিব । কারণ, যে কর্তব্যকর্মের শর্তাবলী জানা থাকে না তাহা সুচারুরূপে সম্পন্ন করাও সম্ভব হয় না। প্রতিরোধ কার্য চারটি বিষয়ের উপর নির্ভরশীল যথা ঃ (১) প্রতিরোধকারী, €২) সেই পাপ যাহা প্রতিরোধ করিতে হইবে, €৩) সেই ব্যক্তি যাহার পাপ প্রতিরোধ করিতে হইবে এবং €8) প্রতিরোধ পদ্ধতি । প্রথম বিষয়; প্রতিরোধকারী ঃ প্রাপ্তবয়ঙ্ক বোধমান মুসলমান হওয়াই ইহার একমাত্র শর্ত। কারণ, পাপ প্রতিরোধ করা ধর্ম কর্তৃক অর্পিত দায়িত্ব । অতএব, যে ব্যক্তি ধর্মীয় গপ্ডির অন্তর্ভুক্ত সেই পাপ প্রতিরোধের উপযোগী । প্রতিরোধকারী নিষ্পাপ ও বাদশাহের পক্ষ হইতে অনুমতিপ্রাপ্ত হওয়া আবশ্যক কিনা, এ সম্বন্ধে আলিমগণের মধ্যে মতভেদ আছে। আমাদের মতে ইহা শর্ত নহে। কারণ, পাপ নিবারণকারী নিষ্পাপ হওয়া কিরূপে শর্ত হইবে? কেননা, কেবল নিষ্পাপ ব্যক্তিই পাপ নিবারণ কার্যের একমাত্র উপযুক্ত বলিয়া বিবেচিত হইলে পাপকার্ষে প্রতিরোধ কখনও হইতে পারে না। কারণ, কেহই নিষ্পাপ নহে। হযরত সাঈদ ইব্ন যুবায়ের রো) বলেন ঃ সম্পূর্ণরূপে নিষ্পাপ হওয়ার পর পাপে প্রতিরোধ করিলে প্রতিরোধের কোন উপায়ই দৃষ্টিগোচর হইবে না। হযরত হাসান বসরী (র)-র নিকট লোকে বলিল যে, এক ব্যক্তি বলিতেছে £ নিজকে সম্পূর্ণরূপে পাপমুক্ত করিয়া না লওয়া পর্যন্ত অপরকে পাপকার্য হইতে বারণ করা উচিত নহে। উত্তরে তিনি বলিলেন ঃ শয়তান তাহাকে এইরূপ বুঝাইয়া দিয়াছে যেন পাপ নিবারণের পথই রুদ্ধ হইয়া পড়ে। এ সম্পর্কে যথার্থ কথা ও সুবিচার এই যে, পাপ নিবারণ দুই উপায়ে হইয়া থাকে। প্রথম, উপদেশ প্রদান ও বক্তৃতা দ্বারা । ইহার অবস্থা এই, যে ব্যক্তি নিজেই পাপকার্য করিয়া বেড়ায়, সে যদি অপরকে উপদেশ প্রদান করিয়া বলে £ এই কার্য করিও না; তবে এইরূপ উপদেশে নিজকে হাস্যস্পদ করা ব্যতীত আর কিছুই ফল হইবে না। এইরূপ উপদেশ অপরের উপর কোন প্রভাব বিস্তার করিবে না। প্রকাশ্যে পাপাচারী ফাসিক যেন এইরূপ উপদেশ প্রদান না করে। বরং সে যদি বুঝে যে, লোকে তাহার উপদেশ গ্রহণ করিবে না, অধিকন্তু তাহাকে উপহাস করিবে, এমতাবস্থায় অপরকে উপদেশ দিলে সে নিজেই পাপী হইবে । কারণ, ফাসিক লোকের ধর্মোপদেশে মানুষের মন হইতে ওয়ায়-নসীহতের মাধুর্য ও শরীয়তের মর্যাদা বিদূরীত হয়। এইজন্যই প্রকাশ্যে পাপাচারী আলিমের ওয়াষে লোকের ক্ষতি হইয়া থাকে এবং এইরূপ আলিমও পাপী হইয়া থাকে। এই কারণেই রাসূলুল্লাহ সো) বলেন ঃ মিরাজের [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ২২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।