কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

সৎকর্মে আদেশ ও অসৎকর্মে প্রতিরোধ রর, ২৩১ সম্মুখে পাপ কার্য অনুষ্ঠিত হইতেছে। তিনি বলেন ঃ প্রত্যেক রাসূলেরই হাওয়ারী (আসহাব) ছিলেন। তাঁহার তিরোধানের পর তাহারা আল্লাহ্র কিতাব ও রাসূলের সুন্নত অনুসারে কার্য করিতেন। তাহাদের পর এমন লোক জন্যগ্রহণ করে যাহারা মিম্বারে আরোহণ করিয়া তো সুন্দর সুন্দর উপদেশ প্রদান করে কিন্তু (নিজেরা) মন্দ কার্য করিয়া থাকে । তাহাদের সহিত জিহাদ করা প্রত্যেক মুসলমানের উপর কর্তব্য ও ফরয । হাতে জিহাদ করিতে না পারিলে রসনা দ্বারাই করিবে, রসনা দ্বারা করিতে না পারিলে অন্তর দ্বারাই করিবে (অর্থাৎ সে পাপকে অন্তরে ঘৃণা করিবে)। ইহা হইতে কম হইলে ঈমান থাকিবে না। হুযুর (সা) বলেন যে, আল্লাহ্‌ তা'আলা এক ফেরেশতাকে আদেশ দিলেন £ অমুক বস্তি উলটাইয়া দাও । ফেরেশতা নিবেদন করিল ৪ ইয়া আল্লাহ্‌! সে স্থানে অমুক ব্যক্তি রহিয়াছেন। তিনি কখনই এক নিমেষের জন্যও কোন পাপ করেন নাই । কিরূপে সেই বস্তি উলটাইয়া দিব? আদেশ হইল ৪ তুমি তা উলটাইয়া দাও। কারণ, অপরের পাপানুষ্ঠান দেখিয়া সে কখনও তাহাদের প্রতি অসন্তুষ্ট হয় নাই। হযরত আয়েশা (রা) হইতে বর্ণিত আছে, রাসুলুল্লাহ (সা) বলেন যে, এক শহরের অধিবাসীদের উপর আল্লাহ্‌ তা'আলা আযাব প্রেরণ করেন। তাহাদের মধ্যে আঠার হাজার লোক এমন ছিল যাহাদের আমল পয়গন্বরগণের ন্যায় ছিল। লোকে নিবেদন করিল ঃ ইয়া রাসূলুল্লাহ্‌ (সা)! কেন তবে তাহাদের উপর আযাব আসিলঃ হুযুর (সা) বলেন, এই কারণে যে, (পাপ কার্য করিতে দেখিয়া) আল্লাহর উদ্দেশ্যে তাহারা অপরের উপর ক্রুদ্ধ হইত না ও তাহাদিগকে বারণ করিত না। হযরত আবু উবায়দাহ্‌ রো) হইতে বর্ণিত আছে, লোকে রাসূলাল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করিল £ ইয়া রসূলুল্লাহ (সা)! শহীদগণ হইতে উৎকৃষ্ট কোন্‌ ব্যক্তি? হুযুর (সা) উত্তরে বলিলেন যে, স্বেচ্ছাচারী বাদশাহের অন্যায় আচরণ দেখিয়া যে ব্যক্তি ইহার প্রতিবাদ ও প্রতিকার করে, এমন কি শেষ পর্যন্ত ইহাতে নিহত হয়, সে ব্যক্তি (শহীদ অপেক্ষা উৎকৃষ্ট); নিহত না হইলেও (তাহার পাপ লিপিবদ্ধ করিতে) কলম চলিবে না যদিও সে দীর্ঘজীবী হউক। হাদীস শরীফে উক্তি আছে, হযরত নূহ আ)-এর পুত্র হযরত ইউশী (আ)-এর উপর আল্লাহ্‌ তা'আলা ওহী অবতীর্ণ করিলেন £ তোমার কওমের একলক্ষ লোক আমি ধ্বংস করিয়া ফেলিব; তনাধ্যে চল্লিশ হাজার নেককার ও ষাট হাজার বদকার ৷ তিনি নিবেদন করিলেন ঃ ইয়া আল্লাহ্‌! নেককারদিগকে কেন ধ্বংস করিবেন? উত্তর আসিল 8 এইজন্য যে, তাহারা অপরের (পাপীদের) সহিত শক্রতা পোষণ করে নাই; তাহাদের সহিত পানাহার, উঠা-বসা ও আদান-প্রদানে বিরত থাকে নাই। [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ২২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।