২৩০ সৌভাগ্যের পরশমণি এই আয়াতে সৎকর্মে আদেশ ও অসৎকর্মে প্রতিরোধকে আল্লাহ্ তা'আলা নামায ও যাকাতের সঙ্গে বর্ণনা করিয়াছেন এবং তৎসঙ্গে দীনদার লোকগণের প্রশং করিয়াছেন। হাদীসের সতর্কবাণী $ রাসূলুল্লাহ্ (সা) বলেন £ তোমরা নেক কার্ধে আদেশ করিতে থাক । অন্যথায় তোমাদের মধ্যে নিকৃষ্টতর ব্যক্তিকে আন্মাহ্ তোমাদের উপর চাপাইয়া দিবেন। তখন তোমাদের মধ্যে উৎকৃষ্টতর ব্যক্তির দু'আও আল্লাহ্ কবুল করিবেন না। হযরত আবু বকর (রা) হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ (সা) বলেন £ যে কওমের মধ্যে পাপ হইতে থাকে এবং লোকে ইহা নিবারণ করে না, আল্লাহ্ সেখানে অচিরেই আযাব নাযিল করিয়া থাকেন যাহাতে সকলে নিপতিত হয়। তিনি বলেন £ জিহাদের তুলনায় তোমাদের সমুদয় নেককার্য মহাসমুদ্রে একবিন্দ্ু পানি সদৃশ এবং সত্কর্মে আদেশ ও অসৎকর্মে প্রতিরোধের তুলনায় জিহাদ মহাসমুদ্রে একবিন্দু পানিসদৃশ। তিনি বলেন $ মানুষ যত প্রকার কথা বলে তন্মধ্যে সতকর্মে আদেশ ও অসৎকর্মে প্রতিরোধ এবং আল্লাহর যিকির ব্যতীত অন্য সমস্তই তাহার অনিষ্ট করিয়া থাকে। তিনি বলেন ঃ আল্লাহ্র খাস বান্দাগণের মধ্যে নিষ্পাপ -ব্যক্তিকে আল্লাহ্ তা'আলা জনসাধারণের দরুন শাস্তি দিবেন না। কিন্তু এইরূপ ব্যক্তিগণ যখন মন্দকার্ষ অনুষ্ঠিত হইতে দেখেন এবং বারণ করিবার শক্তি থাকা সত্তেও নীরব থাকেন (প্রতিরোধ করেন না), তখন তাহাদিগকে শাস্তি দিবেন । তিনি বলেন ঃ যে স্থানে অত্যাচারপূর্বক লোকে কাহাকেও বধ করিতে উদ্যত হইয়াছে অথবা মারপিট করিতেছে, সেখানে দীড়াইও না। কারণ যে ব্যক্তি (অত্যাচার) দর্শন করে এবং প্রতিরোধের ক্ষমতা থাকা সত্বেও প্রতিরোধ করে না, তাহার উপর অভিসম্পাত বর্ষিত হয়। তিনি বলেন ৪ যে স্থানে অন্যায় আচরণ হয়, সেখানে উপবেশন করা এবং প্রতিকার না করা দুরস্ত নহে। কারণ, এইরূপ প্রতিকার তাহার আয়ু ও জীবিকা কমাইবে না। ইহা হইতে প্রমাণিত হয় যে, অত্যাচারীদের গৃহে অথবা যে স্থানে শরীয়ত বিরুদ্ধ অন্যায় কার্য অনুষ্ঠিত হয়, অন্যায়ের প্রতিরোধ করিবার ক্ষমতা না থাকিলে: বিনাকারণে তথায় যাওয়া দুরস্ত. নহে। এইজন্যই প্রাচীনকালে বুযর্গগণ বাজার ও রাস্তাঘাট অন্যায় ও অত্যাচারমুক্ত নহে বলিয়া নির্জনবাস অবলম্বন করিতেন। রাসূলুল্লাহ্ (সা) বলেন £ কাহারও সম্মুখে যদি কোন পাপ অনুষ্ঠিত হয় এবং সে তৎপ্রতি ক্রুদ্ধ হয় তবে যেন সে তথায় উপস্তিতই ছিল না ও তাহার অনুপস্থিতিতে সেই পাপ অনুষ্ঠিত হইল। আর সে যদি সেই পাপ কার্ষে সন্তুষ্ট থাকে তবে যেন তাহার [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ২২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।