কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

সমা ২২৭ মজলিসে উপস্থিত ব্যক্তিবৃন্দ 8 সমা'র. মজলিসে উপস্থিত ব্যক্তিবৃন্দের মধ্যে অহংকারী, দুনিয়াদার অথবা সমা'তে অবিশ্বাসী কিংবা ভানকারী, যে মিথ্যা ভান করিয়া মু্ছিত হয় ও নৃত্য করে, কিংবা ধর্ম-কর্মে উদাসীন লোক থাকে যাহারা কুপ্রবৃত্তির খেয়ালে সমা' শ্রবণ করে, অথবা বেহুদা কথা বলে ও এদিক সেদিক তাকায়। মজলিসের মর্যাদা নষ্ট করে : অথবা সভায় যুবক শ্রোতা থাকে ও কামিণিগণও তামাশা দেখিবার জন্য উপস্থিত হয় এবং এমতাবস্থায় যুবক-যুবতিগণ একে অন্যের ধ্যানে থাকে । এইরূপ মজলিসে সমা' শ্রবণ নিক্ষল। এই মর্মেই হযরত জুনায়দ রে) বলেন, সমা*র জন্য অনুকূল সময়, স্থান ও উপস্থিত ব্যক্তিবৃন্দ শর্ত। আর যে স্থানে যুবতী কামিণিগণ তামাশা দেখিবার উদ্দেশ্যে উপস্থিত হয় এবং ধর্মে-কর্মে উদাসীন ও কামান্ধ যুবকের দল বিদ্যমান থাকে, তথায় সমা*র অনুষ্ঠান করা হারাম; কারণ, এমতাবস্থায় উভয় পক্ষের কামাগ্নি প্রজ্লিত করিবে এবং তাহারা প্রত্যেকে পরস্পরের প্রতি কামভাবে দৃষ্টিপাত করিবে । ফলে হয়ত একে অন্যের প্রতি আকৃষ্ট হইয়া পড়িবে এবং পরিশেষে ইহা নানাবিধ পাপ ও বিবাদ-বিসম্বাদের কারণ হইয়া দীড়াইবে। এইরূপ সমা"র অনুষ্ঠান কখনও উচিত নহে। সমা'র মজলিসে পালনীয় নিয়ম £ নিজ নিজ মস্তক সকলেই অবনত রাখিবে এবং কেহই কাহারও প্রতি তাকাইবে না । সমা" শ্রবণে প্রত্যেকেই নিজকে সম্পূর্ণরূপে নিমগ্ন রাখিবে এবং মাঝে কখনও কথা বলিবে না, পানি পান করিবে না এবং এদিক সেদিক দৃষ্টিপাত করিবে না। হাত ও মাথা নাড়িবে না এবং ইচ্ছাপূর্বক ভান করিয়া কোন প্রকার অঙ্গ বিক্ষেপ করিবে না; বরং নামাযে “আত্তাহিয়্যাতু” পাঠের সময় যেরূপ বসিতে হয় তদ্ধপ আদবের সহিত বসিবে এবং স্বীয় হৃদয়কে আল্লাহ্‌র সঙ্গে রাখিবে। আর অন্তরে অদৃশ্য জগতের কি উদ্ভাসিত হইয়া উঠে, ইহার প্রতীক্ষায় থাকিবে এবং নিজের প্রতি লক্ষ্য রাখিবে যেন স্বেচ্ছায় দপ্তায়মান না হও, নর্তন-কুর্দন ও অঙ্গ-বিক্ষেপ আরঞু না কর। ভাবাবেশে আত্মহারা হইয়া কেহ দণ্ডায়মান হইয়া পড়িলে তাহার সহিত সকলেই দীড়াইবে। এমতাবাস্থায় কাহারও পাগড়ী পড়িয়া গেলে সকলেই পাগড়ী খুলিয়া ফেলিবে। এই সমস্ত কার্য বিদ'আত (নব প্রবর্তিত) এবং সাহাবায়ে কিরাম ও তাবেঈন (রা) এইরূপ করিয়াছেন বলিয়া উল্লেখ না থাকিলেও বিদ“আতমাত্রই বর্জনীয় নহে। কারণ, অনেক বিদ'আত এমন আছে যাহা পৃন্যের কার্ষ। হযরত ইমাম শাফিঈ €র) বলেন যে, তারাবীহের নামাযে জামায়াত হযরত উমর (রো) কর্তৃক উত্ভাবিত ও নির্ধারিত এবং ইহা উৎকৃষ্ট বিদআত । নিন্দনীয় ও মন্দ বিদ'আত কেবল তাহাই, যাহা [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ২২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।