কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

২২৬ সৌভাগ্যের পরশমণি উঠিলেন। হুযুর (সা) হযরত যায়দ ইবৃনে হারিসা (রা) কে বলিলেন $ তুমি আমার বন্ধু এবং ভ্রাতা। তিনিও আনন্দে নাচিয়া উঠিলেন। যে নৃত্য এইরূপ সাময়িক আনন্দাতিশয্যের বহিঃপ্রকাশ মাত্র তাহা হারাম নহে। যদি কেহ স্বীয় হৃদয়স্তিত আল্লাহ্‌ নহে; বরং প্রশংসনীয় । কিন্তু ইচ্ছাপূর্বক সঙ্ঞানে পরিধানের বন্ত্র ছিন্ন করা উচিত নহে। ইহা করিলে অর্থের অপচয় হয়। কিন্তু সংজ্ঞাহীন অবস্থায় বন্ত্র ছিন্ন করিলে অবৈধ নহে, যদিও স্বেচ্ছায় হউক না কেন। কারণ, এইরূপ অবস্থায় সে হয়ত বন্ত্র ছিন্ন করিতে বাধ্য হইয়া পড়ে এবং ছিন্ন করিতে না চাহিলেও নিবৃত্ত থাকিতে পারে না-সে এমন রোগীর ন্যায় যে রোগের তাড়নায় ইচ্ছা করিয়াই রোদন ও চিৎকার করিয়া থাকে । কিন্তু সে রোদন ও চিৎকার দমন করিতে ইচ্ছা করিলেও উহা না করিয়া পারে না। মানুষ স্বীয় ইচ্ছায় ও আগ্রহে যে কার্য করিয়া থাকে তাহা হইতেও সব সময় নিবৃত্ত থাকা তাহার জন্য সম্ভব হইয়া উঠে না। সুতরাং মানুষ মুদ্ছিত অবস্থায় আত্ম-সংবরণে অক্ষম হইয়া এইরূপ কার্য করিলে অপরাধী হইবে না। সুফীগণ কোন কোন সময় স্বীয় পরিধানের বন্ত্র খণ্ড খণ্ড করিয়া পার্্ববতী লোকদের মধ্যে বন্টন করিয়া দিয়া থাকেন। একদল লোক ইহাতে প্রতিবাদ করিয়া বলিয়া থাকে-এইরূপ করা উচিত নহে। এইরূপ প্রতিবাদকারী নিজেই ভুলে রহিয়াছে । কারণ, পিরহান প্রস্তুত করিবার জন্যও তো বস্ত্র টুকরা টুকরা করা হইয়া থাকে। বন্ত্ নষ্ট না করিয়া কোন কাজের উদ্দেশ্যে খণ্ড খণ্ড করা অবৈধ নহে। এইরূপে যদি বস্ত্ে টুকরাগুলি নিজের পার্শ্ববর্তী লোকদের প্রতি নিক্ষেপ করা হয় যেন প্রত্যেকেই উহার কিছু কিছু অংশ প্রাপ্ত হইয়া নিজ নিজ জায়নামায ও জুববার সহিত সেলাই করিয়া লইতে পারে, তবে তাহাও দুরস্ত আছে। কারণ, কেহ যদি একখানা নেকড়াকে চারিশত খণ্ডে বিভক্ত করিয়া এক-একটি খণ্ড এক-একজন দরিদ্রকে দান করে এবং প্রত্যেকটি খণ্ড কাজের উপযোগী থাকে, তবে তাহাও অবৈধ হইবে না। সমা*র নিয়ম সমা" শ্রবণের সময় তিনটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখা কর্তব্য; যথা £ সময়, স্থান এবং মজলিসে উপস্থিত ব্যক্তিবৃন্দ। সময় £ নামাযের সময় উপস্থিত হইলে, আহারের সময় অথবা অপর কোন কারণে মন অস্থির থাকিলে সমা' শ্রবণ নিক্ষল হইবে । স্থান ঃ সর্বসাধারণের চলাচলের পথে, অন্ধকারাচ্ছন্ন ও মন্দ স্থানে কিংবা কোন অত্যাচারী লোকের বাড়িতে সমা' অনুষ্ঠানের ব্যবস্থা করিলে শ্রোতৃমগ্ডুলীর মন অস্থির ও চঞ্চল থাকে । ও [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ২২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।