সমা ২২৫ হযরত আবুল কাসেম নাসিরাবাদী (র) বলেন £ আমার মতে গীবতে লিপ্ত হওয়া অপেক্ষা আল্লাহর মহব্বতবর্ধক সমা' শ্রবণে ব্যাপৃত থাকা উৎকৃষ্ট। হযরত আবু আমর ইবৃন নজীদ রে) বলেন £ সমা" শ্রবণে মিথ্যা ভাবোন্মস্ততার ভান করা অপেক্ষা ত্রিশ বৎসর গীবত (অগোচরে পরনিন্দা) করা উৎকৃষ্ট । যে ব্যক্তি সমা" শ্রবণ করেন; অথচ অটল ও শান্ত থাকেন এবং তাহার আভ্যন্তরীণ অবস্থার কোন প্রকার পরিবর্তন বাহিরে প্রকাশ পায় না, তিনিই অধিকতর কামিল সুফী । তাহার মানসিক শক্তি এত অধিক যে, তিনি নিজকে রক্ষা করিতে পারেন। পক্ষান্তরে যাহারা দুর্বল, তাহারাই অঙ্গবিক্ষেপ, চিৎকার ও রোদন করিয়া থাকেন। কিন্ত এরূপ মনোবল অতি বিরল। হযরত আবূ বকর (রা) বলিয়াছেন যে, ১০১৫ ০৫ (৫ (১১:91: 54..3 ইহার অর্থও সম্ভবত ইহাই যে, (22:13 5,293 অর্থাৎ আমাদের অবস্থাও প্রথম প্রথম দুর্বল ছিল; তখন আমরা আমাদের আভ্যন্তরীণ অবস্থার পরিবর্তন বাহিরে প্রকাশ প্রতিরোধ করিতে পারিতাম না। কিন্তু আমাদের মনোবল এখন বৃদ্ধি পাইয়াছে। যে ব্যক্তি মানসিক পরিবর্তন বাহিরে প্রকাশ প্রতিরোধ করিতে অক্ষম, প্রয়োজনের শেষ সীমায় না পৌছা পর্যস্ত নিজেকে দমন করিয়া রাখা এবং নিজের অবস্থা প্রকাশ পাইতে না দেওয়া তাহার কর্তব্য । এক যুবক হযরত জুনায়দ রে)-এর দরবারে উপস্থিত হইতেন। সমা'র আওয়াষ শ্রবণে এই ব্যক্তি চিৎকার করিয়া উঠিতেন। হযরত জুনায়দ রে) তীহাকে বলিলেন £ পুনরায় এইরূপ করিলে আমার সংসর্গে অবস্থান করিও না। অতঃপর সেই যুবক ধৈর্যধারণপূর্বক স্বীয় হৃদয়ের সমা” শ্রবণজনিত আবেগ দমন করিবার জন্য যথাসাধ্য চেষ্টা করিলেন। একদা সর্বশক্তি প্রয়োগে হৃদয়ের আবেগ দমন করিলেন এবং নিজকে সামলাইয়া লইলেন। কিন্তু অবশেষে এক বিকট চিৎকার করিয়া উঠিলেন। ফলে তাহার পেট ফাটিয়া গেল এবং তিনি ইন্তিকাল করিলেন । কিন্তু কোন ব্যক্তি যদি নিজ হইতে মানসিক অবস্থা প্রকাশ না করে এবং অনিচ্ছায় সংজ্ঞাহীন অবস্থায় নর্তন-কুর্দনে প্রবৃত্ত হয় অথবা চেষ্টা করিয়া নিজের মধ্যে রোদনের ভান আনয়ন করে, তবে দৃষণীয় নহে। কারণ, হাবশী বালকেরা মস্জিদে কুচকাওয়াজ করিয়াছিল এবং হযরত আয়েশা (রা) ইহা দর্শনের জন্য গমন করিয়াছিলেন। রাসূলুল্লাহ্ সো) হযরত আলী (রা)-কে বলেন ঃ তুমি আমা হইতে ও আমি তোমা হইতে । এই শুভবাণী শুনিয়া হযরত আলী (রা) আনন্দে লাফাইয়া উঠিলেন এবং স্থীয় পবিত্র পদদ্বারা কয়েকবার ভূমিতে আঘাত করিলেন। আরববাসিগণ আনন্দের অতিশয্যে এইরূপ করিতে অভ্যস্ত ছিল । হুযূর (সা) হযরত ইমাম হুসায়ন রো) কে বলিলেন £ আকৃতি ও স্বভাবে তুমি আমার ন্যায়। ইহা শুনিয়া তিনিও আনন্দে নাচিয়া ১৫ -_ [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ২২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।