দ্বিতীয় অধ্যায় বিবাহ্ পানাহারের ন্যায় বিবাহও ধর্মকর্মের অন্তর্ভুক্ত । কারণ, ধর্মকর্ম সম্পাদনের জন্য যেমন মানব দেহের স্থিতির আবশ্যক এবং এই স্থিতি পানাহার ব্যতীত সম্ভব নহে তন্ত্রপ মানব বংশের স্থায়িত্ও নিতান্ত আবশ্যক এবং এই স্থায়িত্ বিবাহ ব্যতীত অসম্ভব । সুতরাং বিবাহ মানব জাতির অস্তিত্ব মূল কারণ এবং পানাহার এই অস্তিত্ব রক্ষার হেতু । এই জন্যই আল্লাহ বিবাহকে মুবাহ্ শরীয়তে সিদ্ধ) করিয়াছেন । কাম-প্রবৃত্তি চরিতার্থ করা ইহার উদ্দেশ্য নহে: বরং কাম-প্রবৃত্তিকে বিবাহের প্রেরণা পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ করে এবং এই উপায়ে ধর্ম-পথের পথিক জন্মগ্রহণ করে ও ধর্ম-পথে চলে । কেননা আল্লাহ যাবতীয় সৃষ্টকে ধর্মকর্মের জন্যই সৃষ্টি করিয়াছেন এবং এইজন্যই আন্নাহ বলেন ঃ 73১৮181০585 ১৯ ০5০ আমি জিন ও মানুষকে একমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করিয়াছি। মানুষ যতই বৃদ্ধি পায় আল্লাহ্র বান্দা ও রাসূলে মক্বুল (সা)-এর উম্মত ততই বৃদ্ধি পাইতে থাকে । এই কারণেই রাসূলে মকবুল (সো) বলেন ঃ “বিবাহ কর যেন তোমরা সংখ্যায় অধিক হইতে পার। তাহা হইলে কিয়ামত দিবস তোমাদের সংখ্যাধিক্য হেতু অন্যান্য নবীর উম্মতের উপর আমি গর্ব করিব । এমনকি, যে শিশু মাতৃউদর হইতে গর্ভন্রষ্ট হইয়া ভূমিষ্ঠ হয় তাহার কারণেও আমি গর্ব করিব ।” অতএব যে ব্যক্তি আল্লাহ্র ইবাদতের উদ্দেশ্যে বংশবৃদ্ধির চেষ্টা করে সে বড় সওয়াব পাইবে । এইজন্যই পিতার হক অধিক এবং উত্তাদের হক তদপেক্ষা অধিক। কেননা, পিতা কেবল জন্ম দিয়া থাকেন এবং উস্তাদ ধর্ম-পথ প্রদর্শন করেন। এই কারণেই কতক আলিম বিবাহকে নফল ইবাদতে মশগুল থাকা অপেক্ষা উৎকৃষ্ট বলিয়াছেন। বিবাহকে যখন ধর্মপথের অন্তর্ভুক্ত করা হইয়াছে তখন ইহার নিয়মাবলী জানিয়া লওয়া আবশ্যক । নিম্নলিখিত তিনটি অনুচ্ছেদে উহার বিস্তারিত বিবরণ জানা যাইবে ।। (১) বিবাহের উপকারিতা ও আপদসমূহ, €২) বিবাহ বন্ধনের নিয়মাবলী এবং (৩) দাম্পত্য জীবন যাপনের প্রণালী । [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।