কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

২২৪ সৌভাগ্যের পরশমণি কুরআন শরীফ মূল ইবাদত । সুতরাং ইহাকে খেল-তামাশার আবিল্য হইতে সম্পূর্ণরূপে পবিত্র রাখা একান্ত কর্তব্য এবং যাহা জনসাধারণের দৃষ্টিতে খেল-তামাশার অন্তর্ভুক্ত, তৎসমবয়ে কুরআন শরীফ পাঠ করিয়া উহাকে খেল-তামাশার রূপ দেওয়া কখনই দুরস্ত নহে। রাসূলুল্লাহ্‌ (সা) একদা মুআওয়াষের কন্যা রুবাইয়ের গৃহে গমন করিলেন। তখন তাহাদের দাসিগণ দফ বাজাইয়া কবিতা আবৃত্তি করিতেছিল। হুযূর (সা)-কে দেখিবামাত্র তাহারা কবিতায় তাহার প্রশংসাবাদ গাহিতে আরম্ভ করিল। হুযূর (সা) তৎক্ষণাৎ তাহাদিগকে বলিলেন ঃ চুপ কর এবং যাহা পূর্বে আবৃত্তি করিতেছিলে তাহাই আবৃত্তি কর। ইহার কারণ এই যে, রাসূলুল্লাহ্‌ সো)-এর প্রশংসাবাদ মূলত ৪ ইবাদত । সুতরাং বাদ্যযন্ত্রের সাহায্যে এমন মহান কার্ষের অনুষ্ঠান দুরস্ত নহে। পঞ্চম কারণ ঃ বিভিন্ন লোকের মানসিক অবস্থা বিভিন্নরূপে হইয়া থাকে এবং প্রত্যেকেই নিজ অবস্থা অনুযায়ী সমা" শ্রবণে অভিলাষী হয়। যে কবিতা শ্রোতার মানসিক অবস্থায় নহে তাহা শুনিতে তাহার ভাল লাগে না। তখন হয়ত সে বলিয়া বসিতে পারে ঃ ইহা আবৃত্তি করিও না; অপর কোন কবিতা বল। শ্রোতার মনে বিরক্তি জন্মে, এমন স্থানে কুরআন শরীফ পাঠ করা উচিত নহে। কুরআন শরীফের সকল আয়াত প্রত্যেকের মানসিক অবস্থার অনুকূলে না-ও হইতে পারে । কবিতার মর্ম শ্রোতার মানসিক অবস্থার অনুকূল না হইলেও সে উহাকে নিজের অবস্থার সহিত মিলাইয়া লইতে পারে। কারণ, কৰি যে মর্মে কবিতা রচনা করিয়াছেন, শ্রোতার জন্য উহা ইহতে অবিকল সেই মর্ম গ্রহণ করা ওয়াজিব নহে। পক্ষান্তরে শ্রোতার জন্য কুরআন শরীফের অর্থকে নিজের অবস্থা ও ইচ্ছানুরূপ পরিবর্তন করিয়া লওয়া দুরস্ত নহে। এই সমস্ত কারণে সুফীগণ তাহাদের মজলিসে কারীর পরিবর্তে গযল-গায়কদিগকে মনোনীত করিয়া থাকেন । উপরিউক্ত পঞ্চবিধ কারণের সারমর্ম দুইটি মাত্র। €১) শ্রোতার মানসিক দুর্বলতা ও ক্রটি -বিচ্যুতি এবং (২) কুরআন শরীফের শ্রেষ্ঠত্‌ । কাজেই ইহাকে নিজের খেয়াল অনুযায়ী ব্যবহার করা যাইবে না। তৃতীয় ধাপ £ অঙ্জ-বিক্ষেপ, নর্তন ও বন্ত্র ছেড়া। যে ব্যক্তি ভাবোন্নত্ততায় আত্ম সংবরণে অক্ষম ও ইচ্ছাশক্তির বহির্ভূত হইয়া এই সমস্ত কার্য করে, তজ্জন্য সে দণ্ডনীয় হইবে না। কিন্তু যে ব্যক্তি ইচ্ছাপূর্বক এ সমস্ত কার্য এই উদ্দেশ্যে করে যে, লোকে উহা দেখিয়া তাহাকে সুফী বলিয়া মনে করিবে অথচ প্রকৃতপক্ষে সে সুফী নহে, তার এইরূপ আচরণ হারাম ও নিছক ভগ্তামি। [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ২১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।