সমা ২২৩ দ্বিতীয় কারণ $ অনেক লোক কুরআন শরীফের হাফেয ও সুদক্ষ ক্বারী । সুতরাং প্রত্যহ কুরআন শরীফের বহু তিলাওয়াত শুনা যায় । আর যাহা বহুবার শ্রুত হয় তাহা অনেক সময় হৃদয়কে ভাবোন্ত্ত করিতে পারে না । এমন কি, কোন কিছু প্রথমবার শুনিলে যে অবস্থা হয়, দ্বিতীয়বার শুনিলে তদ্রপ হয় না। সমা' নৃতন নূতন হইতে পারে; কিন্তু কুরআন শরীফ নৃতন হইতে পারে না। রাসূলুল্লাহ্ (সা)-এর যখন আরববাসিগণ তাহার পবিত্র দরবারে উপস্থিত হইয়া কুরআন শরীফের নূতন নৃতন আয়াত শ্রবণ করিতেন তখন তাহারা রোদন করিতেন এবং তাহারা তন্ময় হইয়া যাইতেন। হযরত আবুবকর (রা) বলেন £ আমরা তোমার মত ছিলাম । অতঃপর আমাদের হৃদয় কঠিন হইয়া পড়িয়াছে। অর্থাৎ প্রথম প্রথম কুরআন শরীফ শ্রবণে তোমাদের ন্যায় আমাদের মনও বিগলিত হইয়া যাইত, এখন আর তদ্রুপ হয় না। এখন আমাদের মন শান্ত ও স্থির এবং কুরআন শরীফ শ্রবণ অভ্যাসে পরিণত হইয়া গিয়াছে। সুতরাং যে জিনিস সদ্য টাটকা ও নৃতন ইহার প্রভাবও অধিক হইয়া থাকে। এইজন্যই হযরত উমর (রো) হাজিগণকে শীঘ্ব নিজ নিজ শহরে ফিরিয়া যাইবার নির্দেশ দিতেন এবং বলিতেন £ আমার আশঙ্কা হয় যে, কাবা শরীফ দর্শনে অভ্যস্ত হইয়া পড়িলে ইহার মহত্ব ও শ্রেষ্ঠতু তাহাদের অন্তর হইতে বিদুরীত হইয়া যাইবে । তৃতীয় কারণ ৪ এমন লোক অনেক আছে যাহাদের অন্তরকে সুমিষ্ট সুর ও ছন্দযুক্ত স্বরে আন্দোলিত না করিলে উহা সক্রিয় হইয়া উঠে না । এইজন্যই সোজাসুজি কথায় মুহ্থী কম আসিয়া থাকে এবং তান-লয়যুক্ত সুমধুর সুরেই মূর্ছা আসিয়া থাকে। অধিকন্তু সুললিত কণ্ঠনিঃসৃত সমা'র প্রতিটি রাগিনী ও পদ্ধতির স্বতন্ত্র প্রভাব রহিয়াছে। অথচ তান-লয় যোগপূর্বক সমা'র ন্যায় কুরআন শরীফ পাঠ করা দুরস্ত নহে আবার কুরআন শরীফ গানের সুরে পাঠ না করিলে উহা চলিত কথার মতই হইয়া পড়ে। কিন্তু এইরূপ ক্ষেত্রেও আন্রাহপ্রেম অত্যন্ত প্রবল থাকিলে কুরআন শরীফ চলিত কথার মত পাঠ করিলেও প্রেমানল উত্তেজিত হইয়া উঠে। চতুর্থ কারণ £ সুমিষ্ট স্বরকে অন্যান্য মধুর সুর দ্বারা সাহায্য করিলে উহার প্রভাব অধিক হইয়া থাকে; যেমন, দফ-শাহীনের সুর কণ্ঠস্বরের সহিত মিলিত হইলে ইহার প্রভাব আরও বর্ধিত হইয়া থাকে । এই যন্ত্রসমূহ খেল-তামাশার অন্তর্ভূক্ত । অপর পক্ষে [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ২১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।