৯২২ সৌভাগ্যের পারশামাশি কেহ কেহ আবার মৃর্থার ভান করিয়া থাকে । ইহা নিছক ভপ্তামি ছাড়া আর কিছুই নহে। কিন্তু মু্ছার উপকরণসমূহ হৃদয়ে আনয়ন করিবে, যেন সত্যিকারের মুঙ্ছা জন্যে। হাদীস শরীফে আছে, কুরআন শরীফ শ্রবণের সময় তোমরা রোদন কর । রোদন না আসিলে রোদনের ভান কর । ইহার অর্থ এই, চেষ্টা করিয়া দুঃখ-শোকের উপকরণ অন্তরে আনয়ন করিলে হয়ত প্রকৃত দুঃখ-শোকের উপকরণ অন্তরে জন্মিবে। প্রশ্নঃ সমা' শ্রবণ যদি সৃফীগণের পক্ষে হিতকর এবং আল্লাহ্পাকের উদ্দেশ্যে হইয়া থাকে তবে সৃফীগণের মজলিসে গায়কদিগকে সমা' গাহিবার জন্য না বসাইয়া মিষ্টস্বরে কুরআন শরীফ পড়িবার জন্য তাহাদিগকে বসাইয়া দেওয়াই উচিত। কারণ, কুরআন শরীফ আল্লাহ্র পবিত্র বাণী; ইহা শ্রবণ করাই উত্তম । উত্তর £ কুরআন শরীফের পবিত্র আয়াত শ্রবণের জন্য বহু মজলিসের অনুষ্ঠান হইয়া থাকে এবং উহাতে বহু লোকের সংজ্ঞা লোপ পাইয়া থাকে । কুরআন শরীফ শ্রবণে বেহুশ হইয়া পড়েন এমন অনেক লোক আছেন। এমন কি, বহু লোক কুরআন শরীফ শ্রবণে বেইশ হইয়া প্রাণত্যাগ করিয়াছেন। তাহাদের কাহিনী বর্ণনা করিলে গ্রন্থের কলেবর বৃদ্ধি পাইবে । ইহ্য়াউল উলুম গ্রন্থে ইহার বিস্তারিত বিবরণ প্রদান করিয়াছি। কিন্তু সৃফীগণ সমা*র মজলিসে কুরআন শরীফ পাঠকদিগকে না বসাইয়া গযল-গায়কদিগকে বসাইবার এবং কুরআন শরীফ শ্রবণ না করিয়া তৎপরিবর্তে সমা' শ্রবণ করিবার পাঁচটি কারণ রহিয়াছে। প্রথম কারণ ঃ কুরআন শরীফের সকল আয়াত আল্লাহ্- প্রেমিকদের অবস্থার সহিত সম্পর্ক রাখে নাই। কারণ, কুরআন শরীফে কাফিরদের কাহিনী, পার্থিব কাজ-কারবারের বিধি-নিষেধ এবং নানাবিধ বিষয়ের বর্ণনা রহিয়াছে । কেননা, কুরআন শরীফও সর্বপ্রকার সৃষ্ট জীবনের মুক্তির জন্য অবতীর্ণ হইয়াছে; সুতরাং পরিত্যক্ত সম্পত্তি সম্বন্ধীয় আয়াত যখন পাঠ করা হইবে এবং উহাতে বর্ণিত থাকিবে যে, মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির ষষ্ঠাংশ পাইবে মাতা এবং অর্ধাংশ পাইবে ভগ্নি। আবার কোন আয়াতে উল্লেখ থাকিবে যে, স্বামীর মৃত্যু হইলে স্ত্রীকে চারিমাস দশদিন ইদ্দত পালন করিতে হইবে, প্রভৃতি । এই প্রকার আয়াতসমূহ প্রত্যেক প্রেমিকের প্রেমানল বৃদ্ধি করিবে না। এই শ্রেণীর আয়াত শ্রবণে কেবল তাহাদের প্রেমানলই বৃদ্ধি করিবে যীহাদের প্রেম অসীম এবং সুললিত কণ্ঠনিঃসৃত যে কোন সুমিষ্ট স্বর শ্রবণেই যাহারা মৃিত হইয়া পড়েন; যদিও শ্রত বিষয় তাহাদের উদ্দেশ্যের সহিত কোনই সম্পর্ক রাখে না। কিন্তু এই শ্রেণীর প্রেমিক অতি বিরল। [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ২১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।