কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

ঈ্মাভাগ্যের পরশমণি ২২১ প্রথম প্রকার ওয়াজদ ঃ মানসিক অবস্থার কোন একটি প্রবল হইয়া মানুষকে উম্মত্তের ন্যায় করিয়া ফেলিলেই এই শ্রেণীর ওয়াজদ উৎপন্ন হইয়া থাকে । সেই অবস্থা কখনও হয় আসক্তি, কখনও বা ভয়, কখনও বা প্রেমানল, কখনও যাচঞ্া, কখনও দুঃখ, কখনও আবার আক্ষেপ হইয়া থাকে। উহা বহু প্রকার হইয়া থাকে। কিন্তু তন্মধ্যে কোন একটি ভাব অন্তরে আগুন জ্বালাইয়া দিলে উহার ধুমররাশি মস্তিষে প্রবেশ করত $ ইহার ইন্দ্রিয় শক্তিসমূহকে বিকল করিয়া দেয় । তখন নিদ্রিত ব্যক্তির ন্যায় সে দেখিতেও পায় না, শুনিতেও পায় না। যদিও বা দেখিতে ও শুনিতে পায়, উন্ত্ত ব্যক্তির ন্যায় সেই দর্শন ও শ্রবণের প্রতি সে সম্পূর্ণ অন্তর্হিত ও উদাসীন থাকে। ছিতীয় প্রকার ওয়াজদ £ ইহা অন্ত্দষ্টিতে উদ্ভাসিত বস্তু হইতে জন্নিয়া থাকে। যে সমস্ত অদৃশ্য বন্তু সৃফীগণের দৃষ্টিগোচর হইয়া থাকে তন্মধ্যে কতকগুলি সাদৃশ্য বস্তুর আকৃতিতে এবং কতকগুলি অবিকল আকৃতিতে তাহারা দেখিতে পান। ইহাতে সমা'র প্রভাব এই জন্য যে, ইহা হৃদয়কে পরিষ্কার করে। হৃদয়পট ধুলিমিশ্রিত দর্পণের ন্যায় ঘোলাটে হইয়া থাকে । সমা”' এই ধুলিরাশি হইতে হৃদয়কে পরিষ্কার করে, যাহাতে নানাবিধ প্রতিচ্ছবি ইহাতে প্রতিফলিত হয়। এই অবস্থা সম্পর্কে যতটুকু প্রকাশ করা যায় তাহা একটি জ্ঞান বা অনুমান কিংবা সাদৃশ্য । আর যে ব্যক্তি এই স্তরে উপনীত হইয়াছেন তিনি ব্যতীত অপর কেহই ইহার মূলতত্ব উপলব্ধি করিতে পারেন না। আবার যিনি যতটুকু পৌছিয়াছেন তিনি ততটুকু জানিতে পারেন। যিনি যতটুকু পৌছিয়াছেন তিনি ততটকুই অপরের উপর প্রতিফলিত করিতে পারেন। যাহা কিছু অনুমান করা যায় তাহা পূর্বসঞ্চিত জ্ঞানের দ্বারাই হইয়া থাকে, যওক (আস্বাদন শক্তি) দ্বারা হয় না। এ সম্বন্ধে এতটুকু বর্ণনা করিবার উদ্দেশ্য এই যে, যাহারা এই স্তরে উপনীত হয় নাই তাহারাও যেন স্উপরিউক্ত অবস্থার প্রতিবিশ্বাস স্থাপন করে এবং অবিশ্বাস না করে। কারণ, অবিশ্বাস করিলে নিজেদের ক্ষতি হইবে । যে ব্যক্তি মনে করে যে, তাহার নিজের ভাপ্তারে যাহা নাই তাহা বাদশাহগণের ভাগ্তারেও নাই, সে বড় নির্বোধ। আবার যে ব্যক্তি সামান্য কৃষিকার্য দ্বারা যতসামান্য শস্যলাভ করিয়া মনে করে, আমি বড় বাদশাহ, আমি সমস্ত মর্যাদাই প্রাপ্ত হইয়াছি এবং সব কিছুই আমার অর্জিত হইয়াছে ও আমার নিকট যাহা নাই তাহার অস্তিত্ই নাই, সে পূর্ববর্ণিত ব্যক্তি অপেক্ষাও অধিক নির্বোধ । এই দুই শ্রেণীর নির্বোধেই সুফীগণের অসাধারণ কার্যাবলী অবিশ্বাস ও অস্বীকার করিয়া থাকে। [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ২১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।