কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

২২০ সৌভাগ্যের পরশমণি হইল? কারণ, তুমি এখন তাহার যে দেহটি দেখিতেছ, উহা সে নহে। এই ব্যক্তি মরিয়া গেলেও তো তুমি তাহার দেহটি দেখিতে পাঁও। কিন্তু সে উহাতে থাকে না। মানুষের সত্তা একটি অতিসুষ্ষ্প বস্তু । ইহা সমস্ত অনুভূতি ও জ্ঞানের আধার । যখন সকল পদার্থ সেই সৃক্ষ বস্তুর জ্ঞান ও অনুভূতি হইতে অন্তহ্িত হইয়া যায়, তখন বাস্তবে সমস্ত পদার্থই তাহার নিকট বিলুপ্ত । আর মুঙ্িত অবস্থায় যখন নিজেকেও ভুলিয়া যায়, তখন নিজের সত্তার নিকট সে নিজেও বিলুপ্ত (নিস্ত) হইয়া যায়। তাহার ধ্যান-পটে কেবল আল্লাহপাক ও তাহার স্মরণ ব্যতীত যখন আর কিছুরই অস্তিত্ব থাকে না তখন সমস্ত নশ্বর বস্তুই তাহার নিকট বিলুপ্ত হয় এবং একমাত্র চিরস্থায়ী ও অবিনশ্বর আল্লাহ্‌ পাকই তাহার ধ্যান-পটে অবশিষ্ট থাকেন। তাওহীদের অর্থ ইহাই যে, মানুষ যখন স্বীয় ধ্যান-পটে একমাত্র আল্লাহ্‌ ব্যতীত আর কোন বস্তুই দেখিতে পায় না, তখন সে বলে সমস্তই তিনি, আমার অস্তিত্ই নাই । অথবা সে বলে, আমি নিজেই তিনি । একদল এখানে মহা ভুল করিয়াছেন। কারণ, তাহারা এই বিলুপ্তকে দ্রবণ €হুলুল) বলিয়া অভিহত করিয়াছেন। অপর একদল উহাকে মিলন ইিত্তিহাদ) বলিয়া বর্ণনা করিয়াছেন। বিষয়টি এইরূপ, যে ব্যক্তি কখনও দর্পণ দেখে নাই, সে দর্পণে দৃষ্টি করিয়া যখন নিজের প্রতিমূর্তি দেখিতে পাইবে তখন সে মনে করিবে, সে স্বয়ং দর্পণে নামিয়া আসিয়াছে অথবা মনে করিবে, সেই প্রতিমূর্তিই দর্পণের আকৃতি । কারণ, দর্পণের ধর্ম এই যে, ইহা রক্তিম ও শুভ্র বর্ণ ধারণ করিতে পারে । যদি মনে করে যে, সে নিজেই দর্পণে নামিয়া আসিয়াছে, তবে ইহা দ্রবণ (হুলুল) হইবে এবং বুঝে যে, স্বয়ং দর্পণই দর্শনকারীর প্রতিমূর্তি ধারণ করিয়াছে, তবে উহা মিলন (ইত্তিহাদ) হইবে । দর্পণ সম্বন্ধে এই উভয়বিধ মতই ভুল । কারণ, দর্পণ কখনও প্রতিমূর্তি হয় না এবং প্রতিমূর্তিও কখনই দর্পণে পরিণত হয় না। কিন্তু দর্শনকারীর দৃষ্টিতে এইরূপই পরিলক্ষিত হইয়া থাকে এবং যাহার কার্ষের মুলতত্ সন্বন্ধে পূর্ণ জ্ঞান নাই, সে এইরূপ মনে করিয়া থাকে । এই ক্ষুদ্র গ্রন্থে এই গুরুতৃপূর্ণ বিষয়টির বিস্তারিত বিবরণ প্রদান করা সম্ভব নহে। ইহ্য়াউল উলুম গ্রন্থে ইহার বিস্তারিত বিবরণ প্রদান করা হইয়াছে। দ্বিতীয় ধাপ £ অর্থ-বোধের পর ভাবোন্ত্ততা হোল) জন্মে। ইহাকে মৃষ্থা বা সংজ্ঞা বিলুপ্তি (ওয়াজ্দ) বলে। ওয়াজদ (২) শব্দের অর্থ প্রাপ্ত হওয়া । সুতরাং যে মানসিক অবস্থা পূর্বে ছিল না তাহা লাভ করাকেই ওয়াজ্দ বলে। ওয়াজদের মূলতত্ত সম্বন্ধে অনেক কথা বলিবার আছে। ওয়াজদ কি? যথার্থ কথা এই যে, ইহা এক প্রকার নহে; বরং বিবিধ প্রকারে ইহা হইয়া থাকে। কিন্তু প্রধানত ঃ দুই প্রকার বস্তু হইতেই ইহা হইয়া থাকে। প্রথম, অন্তরে উদ্ভব অবস্থা হইতে এবং দ্বিতীয়, অন্ত্দৃষ্টিতে উদ্ভাসিত বন্তু হইতে। [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ২১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।