২১৮ সৌভাগ্যের পরশমণি প্রকাশ পাইয়া থাকে । ইহাতে ধর্ম-পথযাত্রীর মন সম্পূর্ণরূপে জড়িত থাকে। এমতাবস্থায় তিরক্কার ও গ্রহণ, মিলন ও বিচ্ছেদ, নৈকট্য ও দূরতৃ, সন্তোষ ও বিরক্তি, আশা ও নিরাশা, ভয় ও নিরাপত্তার, অঙ্গীকার পালন ও অঙ্গীকার ভঙ্গন এবং মিলন -সুখ ও বিচ্ছেদ -যাতনা, এইরূপ কোন কথা যদি তিনি শুনতে পান অথবা এই প্রকার সহিত মিলাইয়া লন। আর ইহাতে তাহার অন্তর্নিহিত ভাব প্রজ্জবলিত হইয়া উঠে এবং বিভিন্ন প্রকার আনুষঙ্গিক অবস্থা তাহার হৃদয়ে উৎপন্ন হয় ও সেই অবস্থাসমূহের মধ্যে তাহার হৃদয়ে নানারূপ কল্পনা জাগরিত হয়। মুরীদের জ্ঞান- বিশ্বাসের ধারা সুদৃঢ় না থাকিলে সমা" শ্রবণে তাহার মনে এমন কল্পনা আসিতে পারে যাহা কুফরী । যেমন, সমা" শ্রবণ করতঃ আল্লাহ্র গুণ সম্বন্ধে এমন কল্পনা উদিত হইতে পারে যাহা তাহার সম্বন্ধে একেবারে অসম্ভব । দৃষ্টান্ত স্বরূপ যেমন কেহ এই কবিতা শ্রবণ করে £ ০০4 ০৬০০১ ৬১৩ ০০ লী ০৪৯ ৭1৬০ ৩০০ ০৮৪ ৪৪৩ ০০১৯৯ ০৪৪৩) ইতিপূর্বে আমার প্রতি তোমার যে অনুরাগ ছিল তাহা আজ কোথায় ? কিজন্য তুমি আজ আমার প্রতি বিরাগ ? ৰ যে মুরীদ সাধনার পথে প্রথম প্রথম খুব দ্রুত গতিতে অগ্রসর হইতে ছিল; এখন গতি মন্তুর হইয়া পড়িয়াছে; উক্ত কবিতা শ্রবণে জ্ঞানের অপরিপরুতাহেতু সে মুরীদ মনে করিতে পারে যে, প্রথমদিকে আল্লাহ্ তাহার প্রতি অতি অনুগহশীল ছিলেন এবং তাহার সহিত আল্লাহর সংযোগ ছিল প্রগাঢ়, কিন্তু এখন তাহার পরিবর্তন ঘটিয়াছে। আল্লাহ্র শানে এইরূপ পরিবর্তন মনে করা কুফরী । বরং তাহার বুঝা উচিত যে, আল্লাহৃতে কোন পরিবর্তন একেবারে অসন্তব। কারণ তিনি পরিবর্তনকারী, পরিবর্তনশীল নহেন। মুরীদের ইহাই বুঝা উচিত যে, তাহার নিজের মধ্যেই পবিবর্তন ঘটিয়াছে। তাহার হৃদয়ের যে অবস্থা ইতিপূর্বে উনুক্ত ছিল, যাহাতে আল্লাহর করুণা তাহার হৃদয়ে আসিয়া পৌছিত এখন তাহার হৃদয়ের সেই পথ বন্ধ হইয়া গিয়াছে। আল্লাহ্ পাকের দিক হইতে কোন প্রতিবন্ধকতা, পর্দা ও বিরাগ কখনই হয় নাই; বরং তাহার অসীম রহমতের দ্বার চির অবারিত। যেমন, সূর্য; ইহা সকলকেই কিরণ দান করিতেছে কিন্তু যে ব্যক্তি প্রাচীরের আড়ালে গমন করে, সে নিজেই সূর্যের কিরণ হইতে আড়ালে পড়িয়া যায়। সেই সময় লোকটির মধ্যেই পরিবর্তন ঘটে, সূর্য কিরণে কোন পরিবর্তন ঘটে না'। সুতরাং তাহাকে বলা উচিত £ ০১৫| ১১১১ ১৯৬ ৭-1৮লীতত ৪০৮৫০ ০৭] আট ১৯০। ৩৯ -_-০৮০এ| ১৯৮০৪১1১৪৮5 [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011 |
— পৃষ্ঠা ২১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।