কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

সমা ২১৭ ভুলভ্রান্তি হওয়ার আশঙ্কা নাই৷ লোকে যেন জানিতে পারে যে, এই সুফীগণ অজ্ঞ জনসাধারণ কর্তৃক উৎপীড়িত হইতেছেন ইহা এই সংক্ষিপ্ত বর্ণনার উদ্দেশ্য। কারণ, আজকাল যে ভণ্ড সুফীর দল সাধুর বেশ ধারণপূর্বক শয়তানের ন্যায় মানব -সমাজে ভণ্তামি করিয়া বেড়াইতেছে, অজ্ঞ জনসাধারণ এই সত্যিকার সুফীগণকেও তাহাদের দলভুক্ত বলিয়া মনে করে। বাস্তব পক্ষে তাহারাই উৎপীড়িত যাহারা সুফীগণের প্রতি এইরূপ হীন ধারণা পৌষণ করে। কারণ খাটি সূফীকে ভগুদের ন্যায় মনে করিয়া তাহারা নিজেদের উপরই অত্যাচার করিতেছে। পঞ্চম কারণ ঃ সর্বসাধারণ লোক অভ্যাশবশত আমোদ-প্রমোদের উদ্দেশ্যে যে সমা" করিয়া থাকে তাহাকে, পেশারূপে গ্রহণ না করিলে এবং সর্বদা না করিলে উহা মুবাহ। কোন কোন ক্ষুদ্র পাপ কার্য পেশারূপে গ্রহণ করিলে যেমন উহা মহাপাপে পরিণত হয়, তদ্রুপ কোন কোন বস্তু সময় সময় অল্লমাত্রায় হইলে মুবাহের মধ্যে গণ্য হয়। কিন্তু অতিমাত্রায় হইলেই ইহা হারাম হইয়া পড়ে । হাবশী বালকগণ মাত্র একবার মসজিদে সাময়িক কুচকাওয়াজ করিয়াছিল এবং রাসূলুল্লাহ্‌ (সা) তাহাদিগকে নিষেধ করেন নাই। কিন্তু তাহারা মসজিদকে অনুষ্ঠানাগাররূপে গ্রহণ করিলে রাসূলুল্লাহ্‌ (সা) অবশ্যই তাহাদিগকে নিষেধ করিতেন । আর মাত্র একবার হওয়ার দরুণই হযরত আয়েশা (রা)-কেও উহা দর্শন করিতে তিনি নিষেধ করেন নাই। কিন্তু কেহ যদি ক্রীড়ামোদীদের সঙ্গে সঙ্গে ঘুরিয়া বেড়ায় কিংবা উহাকে পেশারূপে গ্রহণ করে, তবে উহা কখনই জায়েয নহে। সময় সময় হাস্য-কৌতুক করা দুরস্ত আছে। কিন্তু অভ্যাসে পরিণত করিয়া লইলে তাহা বিদ্রুপ বলিয়া গণ্য হইবে এবং দুরস্ত হইবে না। দ্বিতীয় অননুচ্ছেদ সমা*র নিয়ম ও প্রভাব £ সমা*র তিনটি ধাপ আছে। যথা £ উপলবি, মুহ্ছা ও অঙ্গ-বিক্ষেপ। ইহাদের প্রত্যেকটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা আবশ্যক । প্রথম ধাপ £ সমা*র উপলব্ধি । যে ব্যক্তি প্রবৃত্তির তাড়নায়, পার্থিব মোহে মুগ্ধ হইয়া বা কেবল মানবের রূপের নেশায় মত্ত হইয়া সমা' শ্রবণ করে, সে এইরূপ কলুষিত ও নিকৃষ্ট যে তাহার উপলব্ধি ও মানসিক অবস্থা আলোচনাযোগ্য নহে। কিন্তু যাহাদের হৃদয়ে ধর্ম-ভাব ও আল্লাহ্‌র মহব্বত প্রবল, তাহারা দুই শ্রেণীতে বিভক্ত। প্রথম শ্রেণী ৪ মুরীদগণ । কারণ, আল্লাহ্র পথ অন্বেষণ ও সেই পথে চলার সময় তাহাদের হৃদয়ের বিমর্ষতা ও উৎফুল্পতা, সারল্য ও কঠিন এবং গৃহীত হওয়ার ও প্রত্যাখ্যানের নির্দশনাবলী ইত্যাদি অবস্থা হইতে তাহাদের সম্মুখে বিভিন্ন প্রকার অবস্থা [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ২১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।