২১৬ সৌভাগ্যের পরশমণি দাউদ (আ) বিলাপ ও তওবার কথাও আল্লাহ্ পাক এই জন্যই বর্ণনা করিয়াছেন যেন প্রমাণ গ্রহণ করিতে পার যে, হযরত দাউদ (আ)-এর ন্যায় একজন শ্রেষ্ঠ নবী যখন রোদন ও তওবা করিয়াছেন তুমি কখনো পাপ হইতে নিরাপদ নহ। অতএব, তোমারও তওবা ও রোদন করা আবশ্যক। ২. সুন্দর বালকের প্রতি কোন কোন পীরের গ্রীতির চক্ষে দর্শনের আরও একটি কারণ আছে; ইহা নিতান্ত বিরল। সৃফীগণের যে সমস্ত অবস্থা প্রকাশ পায় তন্যধ্যে কোন কোন অবস্থা অদৃশ্য জগতের নানাবিধ বস্তু তাহাদের দৃষ্টিগোচর হইয়া থাকে। সম্ভবত ফেরেশতাগণের মৌলিক আকৃতি ও আম্বিয়া (আ)-এর পবিভ্রাত্সা কোনও আকার ধারণপূর্বক আত্মপ্রকাশ করে এবং সেই আত্মপ্রকাশ অতীব মনোরম ও সুন্দর আকৃতি ধারণ করিয়া তাহাদের দৃষ্টিগোচর হইয়া থাকে । এইরূপ সুন্দর আকৃতি ধারণ করিবার কারণ এই যে, বাহ্যরূপ অবশ্যই আসল পদার্থের অনুরূপ হইয়া থাকে। যেহেতু এ -স্থলে আসল বস্তুটি আত্মিক জগতের, কাজেই তাহা নিতান্ত পূর্ণ। সুতরাং সেই পূর্ণ মনোরম ও পরম সুন্দর বস্তুটির প্রতিচ্ছবিও নিতান্ত সুন্দর ও মনোরম হইবে। সেকালে আরবদেশে দহিয়া কালবী (রো) অপেক্ষা অধিক সুন্দর অপর কেহই ছিলেন না। রাসূলুল্লাহ্ (সা) হযরত জিবরাঈল (আ) কে তীহার আকৃতিতে দেখিতে পাইতেন। সম্ভবত £ আধ্যাত্মিক জগতের কোন বস্তু কোন সুদর্শশ বালকের আকৃতিতে কোন সুফীর নয়নগোচর হয়। এই আকৃতি আধ্যাত্মিক জগতের কোন বস্তুর বহিঃপ্রকাশমাত্র এবং দৃশ্যটির দর্শন লাভ পুনরায় উক্ত সৃফীর ভাগ্যে নাও ঘটিতে পারে। সুতরাং উক্ত মনোরম আকৃতির সদৃশ্য সমাকৃতির কোন সুন্দর আকৃতি সেই সূৃফীর দৃষ্টিপথে পতিত হইলে তৎক্ষণাৎ সেই হারানো স্বগীয় অবস্থাটি এই সুন্দর আকৃতি দর্শনে তাহার হৃদয় আবার-সতেজ হইয়া উঠে । ফলে তিনি যেন সেই হারানো অবস্থা পুনরায় লাভ করিয়া থাকেন। উক্ত সুন্দর আকৃতিটি দর্শনে সৃফীর মনে ভাবোন্ত্ততার উৎপত্তি হয়। এমতাবস্থায় আধ্যাত্মিক জগতের সেই পবিভ্র অবস্থা ফিরিয়া পাইবার্ উদ্দেশ্যে কোন সুফী কোন বালকের প্রতি প্রীতির চক্ষে দৃষ্টিপাত করিলে তাহা অসঙ্গত হইবে না অতএব, যে ব্যক্তি এই গৃঢ়তত্্ব সম্বন্ধে অবগত নহে, কোন খাঁটি সূফী ব্যক্তিকে সুন্দর আকৃতি দর্শনের প্রতি আকৃষ্ট দেখিয়া সে ইহাই মনে করিবে যে, এই সূফী ব্যক্তি এঁ অজ্ঞ ও মুঢ় ব্যক্তির ন্যায় কামভাব লইয়াই সুদর্শন আকৃতির প্রতি দৃষ্টিপাত করিতেছেন। কারণ, এই অজ্ঞ লোকটি তো সেই আধ্যাত্মিক জগতের পবিত্র ভাব ও অবস্থা সম্বন্ধে কিছুই অবগত নহে। মোটকথা, সৃফীগণের কার্য অতি শ্রেষ্ঠ, বিপদসন্কুল এবং নিতান্ত রহস্যপূর্ণ। তাহাদের কার্যকলাপে যত ভুলব্ররান্তির সম্ভাবনা রহিয়াছে অন্য কাহারো কার্যে তত [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ২১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।