কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

সমা ২৯৫ কাহিনী শ্রবণ করিতে তাহার খুব ভাল লাগিবে । সুতরাং প্রবল কামনা লইয়া সে সেই রূপসীর আহ্বনে তৎপর হইবে এবং অবশেষে আসক্তির পুতিগন্ধময় গলি-পথে চলিতে আরন্ত করিবে । এমন বহু নর-নারী বিদ্যমান যাহারা সূফীগণের ন্যায় বেশভূষা ধারণ করে; কিন্তু কামরিপুর বশীভূত হইয়া রূপের নেশায় উন্মক্ত হইয়া রূপসী রমনী ও শ্রশ্টুবিহীন সুদর্শন বালকদের পিছে পিছে ঘুরিয়া বেড়ায়। আবার উহার সমর্থনে অর্থহীন ওযর উপস্থাপিত করে; অথচ এই ওযর স্বয়ং গুনাহ হইতে অধিকতর মন্দ। তাহারা বলে ঃ অমুকের অন্তরে প্রেম ও আসক্তির বীজ উপ্ত হইয়াছে এবং অমুক ব্যক্তির হৃদয়ে ধেমের কন্টক বিদ্ধ হইয়াছে। তাহারা আরও বলেঃ প্রেম আল্লাহ্র একটি ফাদ। আল্লাহ্‌র অমুক ব্যক্তিকে এই ফীদে ফীসাইয়া নিজের দিকে আকর্ষণ করিয়া লইয়াছেন। তাহারা বলে ঃ প্রেমাসক্ত ব্যক্তির মন রক্ষা করা এবং প্রেমাম্পদের সহিত যাহাতে তাহার মিলন ঘটে ইহার চেষ্টা করা উত্তম কার্য । তাহারা বারবণিতালয়ের দালালিকে সৎপথ প্রদর্শন . এবং ব্যভিচার ও ছোকরাবাজীকে প্রেম ও আসক্তি নামে অভিহিত করিয়া থাকে। তাহারা আবার নিজেদের দোষ স্থালনের উদ্দেশ্যে বলিয়া থাকে ঃ অমুক পীর সাহেব অমুক ছোকরার প্রেমে আসক্ত ছিলেন এবং আবহমানকাল হইতেই বুযর্গগণের চরিত্রে এই প্রকার আসক্তি পরিলক্ষিত হইয়া আসিয়াছে । সুদর্শন বালকদের সহিত কুকর্মে লিপ্ত হওয়াকে তাহারা ছোকরাবাজী বলে না; ইহাকে তাহারা বলে চক্ষুর তৃপ্তি সাধন মাত্র এবং মনমুগ্ধকর রূপরাশি দর্শন করাকে তাহারা আত্মার খোরাক বলিয়া আখ7য়িত করিয়া থাকে । এইরূপ মিথ্যা, বাজে ও অশ্রীল কথা সত্যের আকারে সাজাইয়া ড'হারা নিজেদের দোষ ঢাকিবার চেষ্টা করে। এই প্রকার জঘন্য কার্যকে যাহারা পাপ বলিয়া বিশ্বাস করে না, তাহাদিগকে ইবাহতি বলে (যাহারা হারামকে হালাল বলে, তাহাদিগকে ইবাহতি বলা হয়) তাহাদিগকে বধ করিয়া ফেলাই বিধেয়। এই মরদৃদগণ যে বলিয়া থাকে অমুক অমুক পীর অমুক অমুক বালকের প্রতি আসক্ত ছিলেন, ইহার কতিপয় কারণ থাকিতে পারে । ১. হয়ত তাহারা নিজেদের দোষ ঢাকিবার জন্য এইরূপ মিথ্যা উক্তি করিয়া থাকে বা কোন পীর হয়ত কোন বালকের প্রতি গ্রীতির চক্ষে দৃষ্টি করিয়া থাকিবেন এবং সে দৃষ্টিতে কামভাব ছিল না, যেমন লোকে লাল সেব ফল ও অফুটন্ত কলির সৌন্দর্য দর্শন করিয়া থাকে। অথবা এমনও হইতে পারে যে, সেই পীর কর্তৃক তদ্রূপ তুল হইয়া পড়িয়াছে। কারণ, সকল পীর নিষ্পাপ নহেন। কোন পীর কর্তৃক কোন ভুল বা পাপ সংঘটিত হইলেই সেই পাপ নির্দোষ হইয়া পড়ে না। আল্লাহ্‌ পাক কুরআন শরীফে হযরত দাউদ আলাইহিস সালামের (আ) কাহিনী এইজন্য বর্ণনা করিয়াছেন, যেন তুমি বুঝিতে পার যে, বুযর্গ হইলেও কেহই ক্ষুদ্র ক্ষুদ্র পাপ হইতে নিরাপদ নহে। হযরত [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ২১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।