কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ 271
📝 Text 📖 PDF

২৬ সৌভাগ্যের পরশমণি ঘে) প্রস্তুত খাদ্য হইতে নিজ পরিবারবর্গের অংশ অথেই পৃথকভাবে উঠাইয়া রাখিয়া অবশিষ্ট খাদ্য মেহমানের সম্মুখে আনয়ন করিবে । তাহা হইলে তাহাদের লোলুপদৃষ্টি দস্তরখানেরপ্রতি আকৃষ্ট হইবে না। পক্ষান্তরে পরিবারস্থ লোকদের অংশ উঠাইয়া না রাখিলে মেহমানের দত্তরখান হইতে যদি কিছু উদ্ৃত্ত হইয়া না আসে তবে পরিবারবর্গের কেহ না কেহ মেহমানকে তিরক্কার করিতে পারে । ইহাতে মেহ্‌মানের প্রতি অসদাচরণ করা হয়। (ড) যিয়াফতের মজলিস হইতে খাদ্যদ্রব্য বাধিয়া লইয়া যাওয়া মেহমানের উচিত নহে। কিন্তু গৃহস্কামী যদি আনন্দের সহিত পূর্বাহ্নেই কিছু খাদ্যদ্রব্য বাঁধিয়া লইয়া যাওয়ার অনুমতি দিয়া থাকেন কিংবা মেহমান যদি জানিতে পারেন যে, তদ্রুপ কার্ষে গৃহস্বামী অসন্তুষ্ট না হইয়া বরং সন্তুষ্ট হইবেন তবে খাদ্যদ্রব্য বাধিয়া নেওয়াতে কোন দোষ নাই। কিন্তু লক্ষ্য রাখিতে হইবে যে, নিজের অংশের অধিক লইয়া সহভোজীদের প্রাপ্য অংশ হইতে তাহাদিগকে বঞ্চিত করা না হয়। অধিক লইয়া গেলে অন্যায় হইবে । আবার গৃহস্বামীর অসুস্তষ্টিতে খাদ্যদ্রব্য বাঁধিয়া লইয়া যাওয়াও নিষিদ্ধ । গৃহস্কামীর অসুস্তৃষ্টিতে লইয়া যাওয়া আর ছুরি করাতে কোনই প্রভেদ নাই। সহভোজীরা সন্তোষের সহিত ত্যাগ না করিয়া চক্ষু লজ্জায় যাহা পরিত্যাগ করে, তাহাও বাঁধিয়া লইয়া যাওয়া নিষিদ্ধ। যিয়াফত মজলিস ত্যাগ করিবার নিয়ম £ আহার শেষে মেহ্মান গৃহস্বামীর অনুমতি গ্রহণপূর্বক বাহির হইবে । গৃহস্বামী মেহ্‌মানের সঙ্গে সঙ্গে বাড়ির দ্বারদেশ পর্যন্ত আসিবে। কারণ,রাসূলে মক্বুল (সা) এইরূপই করিতেন। মেহ্মানের সহিত সদালাপ করা ও প্রফুন্ন বদনে থাকা মেয্বানের কর্তব্য । কিন্তু মেহমান মেয্বানের কোন ক্রুটি-বিচ্যুতি দেখিতে পাইলে তাহা ক্ষমা করিবে এবং সংস্কভাবের সহিত গোপন রাখিবে। কারণ সতস্কভাব সান্ধ্য হইতে উৎকৃষ্ট । কথিত আছে যে, একদা এক ব্যক্তি কতিপয় লোককে দাওয়াত করিয়াছিল । গৃহস্বামীর পুত্র পিতার অজ্ঞাতসারে হযরত জুনাইদ (র)-কেও দাওয়াত করিল। তিনি তাহার গৃহদ্বারে উপস্থিত হইলে গৃহস্বামী তাহাকে গৃহে প্রবেশ করিতে বারণ করিল তিনি ফিরিয়া গেলেন। গৃহস্বামীর পুত্র তাহাকে আবার ডাকিয়া আনিতে গেল' তিনিও আগমন করিলেন । কিন্তু এবারও গৃহস্বামী তাহাকে গৃহে প্রবেশ করিতে দিল না। তিনি আবার ফিরিয়া থেলেন। নিমন্ত্রণকারী যুবকটিকে সন্তুষ্ট করিবার জন্য তিনি এইরূপ চারিবার আগমন করিয়াছিলেন এবং তাহার পিতাকে সন্তুষ্ট করিবার জন্য চারিবারই ফিরিয়া গিয়াছিলেন; অথচ এইরূপ নিমন্ত্রণের তিনি মুখাপেক্ষী।ছিলেন না। এইরূপ আহ্বান ও প্রত্যাখ্যানকে তিনি আল্লাহ্‌র পক্ষ হইতেই মনে করিয়া উপদেশ গ্রহণ করিতেছিলেন। [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— Page 21 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.