কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

সমা ২১৩ দুই হাজার মণ মদ ওজন করিলেও কিছু মদ পান না করা' পর্যন্ত তুমি মত্ততার স্বাদ পাইবে না। এই কবিতার অর্থ সৃফীগণ এইরূপ করিয়া থাকেন যে, বকবক করিয়া বেড়াইলে ও শিক্ষা প্রদান করিলেই ধর্ম-কর্ম সুসম্পন্ন হয় না; বরং তজ্জন্য অনুরাগ ও আসক্তির প্রয়োজন কারণ, ভালবাসা, প্রেম, পরহিযগারী তাওয়াক্ুলের কথা দিবারাত্র মুখে মুখে আওড়াইয়া বেড়াইলে এবং এ সকল বিষয়ে ভুরি ভুরি পুস্তক রচনা করিলে ও রাশি রাশি কাগজ মসিলিগ্ত করিয়া ফেলিলেও নিজের অন্তরে সেই কল গুণ উৎপাদন না করা পর্যন্ত এই সমস্ত.বুলি আওড়ান এবং গ্রন্থ-রচনায় কোনই ফল হইবে না। আবার যে সমস্ত কবিতায় খারাবাত অর্থাৎ মদিরালয়, প্রতিমা মন্দির কিংবা পাশা খেলার গৃহের বর্ণনা থাকে, সুফীগণ উহাতে এই সমস্তের আভিধানিক অর্থ গ্রহণ না করিয়া অন্য অর্থ গ্রহণ করিয়া থাকেন। তাহারা খারাবাত বলিতে সে সমস্ত স্থান বুঝিয়া থাকেন, যে স্থানে মানবের যাবতীয় কুপ্রবৃত্তি, হিংসা-বিদ্বেষ, গর্ব-অহংকার ইত্যাদি বিনাশপ্রাপ্ত হইয়া বিনয়, শিষ্টাচার, প্রেম-ভালবাসা প্রভৃতি গুণরাজি উৎপন্ন হইয়া থাকে। সূফীগণ “খারাবাত' বলিতে মানবসূলভ স্বভাবের বিনাশ বুঝিয়া থাকেন। কারণ, ইহাই ধর্মের মূল অর্থাৎ মানুষের মধ্যে যে সকল মানবসুলভ স্বভাব ও প্রবৃত্তি রহিয়াছে সেগুলির বিনাশ সাধন করিতে পারিলেই যে সকল গুণ মানবাত্মার আসল রত্ুস্বরূপ, সেগুলি তাহার মধ্যে বিকশিত হইয়া উঠে। সুতরাং তাহাদের মতে যে ব্যক্তি স্বীয় কুপ্রবৃত্তির বিনাশ সাধনে প্রবৃত্ত হয় নাই, সে বেদীন। কারণ, এইগুলির বিনাশ সাধনই ধর্মের মূল কথা । মোটকথা, সুফীগণের মানসিক অবস্থানুযায়ী ভাবার্থ গ্রহণের বিবরণ অতি বিস্তৃত। কারণ, তাহাদের প্রত্যেকের দৃষ্টিভঙ্গি অনুযায়ী তাহারা অর্থ গ্রহণ করিয়া থাকেন এবং প্রত্যেকের অনুভূতি স্বতন্ত্র। কিন্তু এতটুকু বর্ণনা করিবার কারণ এই যে, কতিপয় নির্বোধ ও বিদ'আতী লোক সমস্ত বুযর্গ সৃফীগণের ঠাষ্টা-বিদ্রপ ও নিন্দা করিয়া বলিয়া থাকে, তীহারা প্রিয়তমার প্রতিমূর্তি, রমণীর কৃষ্ণ কেশগুচ্ছ, গণ্ডের তিলকবিন্দু, মদমত্ততা, মদিরালয়ের বিবরণ সংবলিত কবিতা আবৃত্তি ও শ্রবণ করেন, অথচ উহা হারাম । আর এই নির্বোধধণ মনে করে তাহাদের এইরূপ উক্তি সুফীগণের বিরুদ্ধে অকাট্য যুক্তি ও তাহারা তাহাদের যে নিন্দা করিল তাহা উপযুক্ত হইয়াছে। কিন্তু এই অবিশ্বাসীর দল এই বুযর্গগণের উন্নত অবস্থার বিন্দুমাত্রও খবর রাখে না। অর্থের প্রতি লক্ষ্য করিয়া নহে; বরং কেবল ধ্বনি শ্রবণে আপনা আপনি এই সকল বুযর্গ মু্ছিত হইয়া প্রড়েন। এইজন্যই শাহীন নামক বাশীর সুমধুর তানের কোন অর্থ না থাকিলেও ইহাই অনেক সূফীর সংজ্ঞা হারাইবার কারণ হইয়া থাকে। এই কারণেই যে. সমস্ত সুফী আরবী ভাষা অনবগত হওয়া সত্বেও আরবী কবিতা শ্রবণে মৃষ্ছিত হইয়া পড়েন [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ২০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।