কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

২১২ সৌভাগ্যের পরশমণি মানসিক অবস্থানুরূপ অর্থ গ্রহণ করিয়া থাকেন। সম্ভবতঃ প্রেয়সীর কেশরাশি ছারা 'কুফরের অন্ধকার” এবং মুখমণ্ডলের চাকচিক্য দ্বারা “ঈমানের নূর' বুঝিয়া থাকেন। আর হয়ত তাহারা কেশরাশি দ্বারা আল্লাহ্‌র নৈকট্যলাভের পথে যে সকল বাধাবিদ্ব রহিয়াছে উহা বুঝিয়া থাকেন। যেমন কোন কবি বলেন £ তাহার কেশগুচ্ছের একটিমাত্র কেশাগ্র ধরিয়া হিসাব করিতে লাগিলাম। আশা এই যে, এইরূপে সমগ্র কেশগুচ্ছের বিস্তারিত বিবরণ পাইতে পারি। আমার মনোভাব বুঝিয়া সে হাস্য করিল, মনোরম ভ্রমর -কৃষ্ণ কেশগুচ্ছের অগ্রভাগে একটি প্যাচ লাগাইয়া দিল এবং আমার সমস্ত হিসাব ভুল করিয়া ফেলিল। সুফীগণ হয়ত এই কবিতায় কেশগুচ্ছ বলিতে আল্লাহ্‌ প্রাপ্তির পথে বাধা-বিঘ্রসমূহ বুঝিয়া থাকেন। কবিতার ব্যাখ্যা তাহারা এইরূপ করেন যে, কেহ যদি বুদ্ধির সাহায্যে আল্লাহ্‌ তা'আলার বিচিত্র মহিমাবলীর কেশাগ্ধ পরিমাণও উপলব্ধি করিবার চেষ্টা করে এবং তখন যদি সেই উপলব্ধির ক্ষেত্রে একটুমাত্র জটিলতার উদ্ভব হয় তবে তাহার সমস্ত চেষ্টাই ব্যর্থ হইয়া পড়ে । হিসাবে গোলমাল ও বিশৃঙ্খলা দেখা দেয় এবং সমস্ত বুদ্ধি হত ও বিফল হইয়া পড়ে। অদ্বপ কোন কবিতায় মদ ও মাতলামির উন্লেখ থাকিলে সূফীগণ উহার প্রচলিত বা আভিধানিক অর্থ গ্রহণ না করিয়া বরং তন্বারা অনুরাগ ও গভীর প্রেম বুঝিয়া থাকেন । দৃষ্টান্তস্বরূপ কেহ যদি এই কবিতা পাঠ করে ঃ “হযরত নাফে' রো) হইতে বর্ণিত আছে তিনি বলেন £ একদা আমি ইব্নে উমর (রা)-এর সহিত পথ চলিতেছিলাম। তখন তিনি বাশীর আওয়াজ শুনিতে পাইলেন। তৎপর তিনি তাহার অঙ্গুলীদয় স্বীয় কর্ণদ্য়ে স্থাপন করিলেন এবং তিনি এ রাস্তা পরিত্যাগপূর্বক অন্যদিকে অগ্রসর হইলেন। অনন্তর বহু দূর যাওয়ার পর তিনি আমাকে বলিলেন ঃ হে নাফে! তুমি কিছু শুনিতে পাও কি ? আমি বলিলাম, না। তৎক্ষণাৎ তিনি তাহার অহ্গুলীদ্য় তাহার কর্ণদ্বয় হইতে সরাইলেন। তিনি বলিলেন- আমি রাসুলুল্লাহ (সা) -এর সহিত ছিলাম । তখন তিনি শাহীন বাশীর আওয়াজ শুনিতে পাইলেন । আমি যেরূপ করিলাম তখন তিনি তদ্রপই করিয়াছিলেন। নাফে' বলিতেছেন-“আর আমি (ইবৃন উমর) তখন নাবালেগ ছিলাম ।” রাসূলুল্লাহ্‌ (সা) হযরত ইব্‌ন উমর (রা)-কে বাশীর সুর শুনিতে নিষেধ না করাতে হযরত ইমাম গায্যালী রে) উহা মুবাহ্‌ হওয়ার অনুকূলে মত প্রকাশ করিয়াছেন। কিন্তু উপরিউক্ত হাদীসে সেই ইব্‌ন উমর (রা)-ই তাহার মতের পরিপন্থী রায় প্রকাশ করিয়াছেন। সুতরাং ইহাতে স্পষ্টই বুঝা যায় যে, উহা কিছুতেই মুবাহ্‌ হইতে পারে না । আর হযরত ইবৃন উমর (রা) স্বয়ং বলিতেছেন যে, তখন তিনি নাবালেগ ছিলেন এই কারণেই তখন তাহার উপর শরীয়তের বিধি-নিষেধ বর্তে নাই; যাহার দরুন রাসূলুল্লাহ্‌ (সো) তাহাকে শাহীনের ধ্বনি শুনিতে নিষেধ করেন নাই। যাহাই হউক, এ সম্পর্কে বিস্তারিত বিবরণ ফিকাহ্র কিতাবসমূহে প্রদত্ত হইয়াছে। এতদ্যতীত ইহয়াউল উলুম গ্রন্থে দাওয়াত গ্রহণের শর্তসমূহ বর্ণনা করিতে যাইয়া হযরত ইমাম গায্যালী রে) দাওয়াতকারীর গৃহে বাদ্য যন্ত্রাদি থাকিলে দাওয়াত গ্রহণ হারাম হওয়ার অন্যতম কারণ বলিয়া বর্ণনা করিয়াছেন। ইহাতে বাদ্য যন্ত্রাদির ধ্বনি শ্রবণ সম্পর্কে হযরত ইমাম গায্যালী (র)-এর সঠিক অভিমত অতি স্পষ্টরূপেই অনুধাবন করা যায়। [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ২০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।