কিমিয়ায়ে সা'আদাত বা সৌভাগ্যের পরশমণি (হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.) by Almodina.com — Kimiae Saadat 02 (Almodina com)
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

২১০ সৌভাগ্যের পরশমণি হইবে না। কারণ, এই সম্বন্ধে কোন বিধান প্রদান করা হয় নাই এবং ইহা বূদসদৃশ নহে; কেননা ইহা শরাবখোরদের নিদর্শন নহে। সুতরাং রূদের সহিত ইহার তুলনা করা যায় না। দফ রাসূলুল্লাহ (সা)-এর সম্মুখে বাজান হইয়াছিল। বিবাহাদি উৎসবে প্রচারের জন্য ইহা বাজাইবার অনুমতি আছে। সুতরাং দফের সহিত জলাজুল জুড়িয়া দিলেও অবৈধ হইবে না । দফ বাজান হাজী ও গাযীদের রীতি হইয়া পড়িয়াছে কিন্তু নপুংসদের তবলচি বাজান জায়েয নহে।* কারণ, ইহা বাজানো তাহাদের অভ্যাসে পরিণত হইয়াছে। এই তবলচি লম্বা এবং মাঝখানে সরু ও দুই মাথা কিছু চওড়া, কিন্তু শাহীন যে আকৃতিরই হউক না কেন, হারাম নহে। কারণ, সেকালের রাখালগণ ইহা বাজাইতে অভ্যস্ত ছিল। হযরত ইমাম শাফিঈ (র) বলেন £ শাহীন নামক বাঁশী বাজানো বৈধ হওয়ার প্রমাণই এই যে, একদা রাসূলুল্লাহ্‌ (সা) শাহীন-এর আওয়াজ শুনিতে পাইয়া স্বীয় কর্ণ মুরারকে অঙ্গুলি প্রবেশ করাইয়া হযরত ইব্নে উমর (রা) কে বলিলেন, ইহার আওয়াজ থামিলে আমাকে জানাইবে । হুযূর (সা) হযরত ইবৃনে উমর (রা)-কে শাহীনের আওয়াজ শুনিতে নিষেধ না করায় ইহাই বুঝা যায় যে, এই শাহীন বাজান মুবাহ্‌। কিন্তু তিনি নিজে উহার আওয়াজ হইতে স্বীয় কর্ণে অঙ্গুলী স্থাপনের কারণ এই যে, তিনি তখন কোনও উন্নত স্তরের আধ্যাত্মিক অবস্থায় নিমগ্ন ছিলেন। তিনি হয়ত মনে করিয়াছিলেন যে, সেই আওয়াজ তাহার অবস্থার ব্যাঘাত ঘটাইবে এবং তাহার পবিত্র হৃদয়কে সেই মহান অবস্থা হইতে ফিরাইয়া লইবে। কারণ, যে ব্যক্তি আল্লাহ্‌র ধ্যান হইতে সাময়িকভাবে দূরে অবস্থিত, তাহাকে আল্লাহ্‌র নিকটবর্তী করিতে সমা'র প্রভাব অত্যাধিক । কিন্তু যাহারা উন্নততর আধ্যাত্মিক অবস্থা হইতে বঞ্চিত, কেবল তাহাদের জন্যই ইহা আবশ্যক । আর যে সকল মহাপুরুষ আসল কার্ষে অর্থাৎ আল্লাহ্‌র ধ্যানে নিমজ্জিত আছেন, সমা" তাহাদের কোন হিত সাধন না করিয়া বরং ব্যাঘাত সৃষ্টি এবং অনিষ্ট করিতে পারে । এই জন্যই হুযুর (সো) স্বীয় কর্ণে অঙ্গুলি স্থাপন করিয়াছিলেন। ইহাতে শাহীনের আওয়াজ শ্রবণ হারাম বলিয়া প্রমাণিত হয় না। কারণ, এমন অনেক মুবাহ্‌ বিষয় আছে যাহা তিনি করিতেন না। কিন্তু তিনি হযরত ইব্‌নে উমর (রা)-কে ইহার আওয়াজ শ্রবণ করিতে নিষেধ না করাতে প্রমাণিত হয় ১. ধর্ম-কর্মে একেবারে উদাসীন চরিত্রহীন অসৎ পাপী লোকেরাই অধুনা গান-বাদ্যে, নর্তন-কুর্দনে লিপ্ত হয়। সুতরাং এই সকল আল্লাহদ্রোহীদের সঙ্গে সামঞ্জস্য হওয়ার কারণে বৈধ কাজসমূহ হইতেও বাচিয়া থাকা আবশ্যক । অন্যথায় গুমরাহী আরও বৃদ্ধি পাইবে । ২. উপরিউক্ত হাদীস হইতে শাহীন নামক আওয়াজ শ্রবণ মুবাহ্‌ হওয়ার পক্ষে হযরত ইমাম গায্যালী (র) যে মত প্রকাশ করিয়াছেন তাহা কতিপয় শাফিঈ আলিম ও তীহার ব্যক্তিগত সাময়িক মত। অন্যান্য সহীহ হাদীস ইহাই প্রমাণিত হয় যে, শাহীনের সূর হারাম বলিয়াই হুযুর (সা) স্বীয় কর্ন মুবারকে আঙ্গুলি স্থাপন করিয়াছিলেন । [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ২০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।