সমা ২০৯ রমণী কুৎসিত হইলে সমা” গাহিবার সময় সে দৃষ্টিপথে পতিত হইলে তাহার সমা* -ও শ্রবণ করা জায়েয নহে। কারণ, নারী যেরূপই হউক না কেন, তৎ্পরতি দৃষ্টিপাত করা হারাম। কিন্তু পর্দার অন্তরাল হইতে গাহিলে যদি তাহার সুর শ্রবণ করিয়া অবৈধ প্রণয় ও ব্যাভিচারে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে, তবে এইরূপ সমা" শ্রবণ করাও হারাম; অন্যথায় মুবাহ্। ইহার প্রমাণ এই যে, হযরত আয়েশা রো)"র গৃহে দুইজন বালিকা সমা' আবৃত্তি করিয়াছিল এবং তাহাদের আওয়াজ অবশ্যই রাসূলুল্লাহ (সা)-এর কর্ণে পৌছিয়া থাকিবে । রমণীদের স্বর শ্রবণ করা এবং শৃশ্রুবিহীন বালকদের চেহারা দর্শন করা হারাম নহে। অর্থাৎ বালকদের উপর যেমন তাহাদের চেহারা ঢাকিয়া রাখা ফরয নহে এবং তাহাদের চেহারার প্রতি দৃষ্টিপাত করাও লোকদের জন্য হারাম নহে, তদ্রাপ নারীদের প্রতি তাহাদের কণ্ঠস্বর বন্ধ রাখা ফরয নহে এবং পরপুরুষদের জন্যও নারীদের কণ্ঠস্বর শ্রবণ করা হারাম নহে। কিন্তু ব্যভিচারের আশঙ্কা থাকিলে বালকদের প্রতিও কামভাবে দৃষ্টিপাত করা হারাম । তদ্রুপ অবৈধ প্রেম ও ব্যাভিচারের আশঙ্কা থাকিলে নারীদের স্বর পর্দার অন্তরাল হইতে শ্রবণ করাও হারাম । তবে মানুষের অবস্থার ভারতম্যানুসারে এই বিধানের পরিবর্তন ঘটিয়া থাকে । কারণ, কেহ কেহ কামভাবের তাড়না হইতে একেবারে নিরাপদ ও ভয়শুন্য হইয়া পড়িয়াছেন; আবার অনেকেই ভয়শূন্য হইতে পারেন নাই। রোযা রাখিয়া স্বীয় স্ত্রীর মুখ-চুম্বন করার বিধানের সহিত এই বিধানের তুলনা করা যাইতে পারে। কামভাবের তাড়না হইতে যে ব্যক্তি সম্পূর্ণরূপে নিরাপদ ও ভয়শূন্য হইয়া পড়িয়াছে, কেবল তীহার জন্যই রোযা রাখিয়া স্বীয় স্ত্রীকে চুন করা জায়েয । কিন্তু চুন্বন করিলে কামভাব উত্তেজিত হইয়া সহবাসে লিপ্ত হওয়ার আশঙ্কা যাহার রহিয়াছে অথবা চুষ্বনমাত্র শুক্র স্বলনের আশঙ্কা রহিয়াছে, রোযা রাখিয়া স্ত্রীকে চুম্বন করা তাহার জন্য জায়েয নহে। দ্বিতীয় কারণ £ সমা'র সহিত রুবাব, চঙ্গ, বরবত ও ইরাক দেশীয় রূদ ইত্যাদি বাদ্য যন্ত্রের কোন একটি বাজনা থাকিলে সে সমা' শ্রবণ করা হারাম । কারণ রূদ নামক বাদ্য যন্ত্রের বাজনা নিষিদ্ধ হইয়াছে। ইহার বাজনা সুমধুর ও সুমিল, এই জন্য ইহা নিষিদ্ধ হয় নাই; বরং ইহা শ্রুতিকটু এবং বেমিল করিয়া বাজাইলেও হারাম হইবে। ইহা এইজন্য হারাম যে, শরাবখোর লোকে শরাবপানের মজলিসে এই বাদ্য বাজাইতে অভ্যত্ত। শরাবখোরদের সহিত যে বস্তু বিশেষভাবে সম্বন্ধ রাখে, শরাব হারাম করিয়া দেওয়ার সঙ্গে সঙ্গে সেই বস্তুও হারাম করিয়া দেওয়া হইয়াছে । কারণ, ইহা শরাবের কথা স্মরণ করাইয়া দিবে এবং শরাব পানের স্পৃহা হৃদয়ে জাত করিয়া দিবে । কিন্তু দফ নামক বাদ্য যন্ত্রের সহিত জলাজুল নামক জুড়ি যন্ত্র থাকিলেও অবৈধ [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ২০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।